অনার্স প্রথম বর্ষ ফাইনাল সাজেশন
ডিপার্টমেন্ট: সামাজকর্ম
বিষয়:-সমাজকর্মের ইতিহাস ও দর্শন
বিষয় কোড:-212104
1. "Social Diagnosis" গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: "Social Diagnosis" গ্রন্থটি রচনা করেন ম্যারি রিচমন্ড।
2. আমেরিকায় কত সালে দান সংগঠন সমিতি গঠিত হয়?
উত্তর: ১৮৭৭ সালে।
3. বিভারিজ রিপোর্ট কখন প্রকাশিত হয়?
উত্তর: বিভারিজ রিপোর্ট প্রকাশিত হয় ১৯৪২ সালে।
4. আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে?
উত্তর: আমেরিকাতে বিকাশ লাভ করে।
5. 'The complete code of life' বলতে কোন ধর্মকে বোঝায়?
উত্তর: ইসলাম ধর্মকে।
6. 'NASW' কখন গঠিত হয়?
উত্তর: 'NASW' গঠিত হয় ১৯৫৫ সালের ১ অক্টোবর।
7. সমাজতন্ত্রের জনক কে?
উত্তর: সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।
8. টমাস ম্যুর কে ছিলেন?
উত্তর: টমাস ম্যুর ইউটোপিয়ান দর্শনের প্রবক্তা ছিলেন।
9. ভারতে সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?
উত্তর: কিলফোর্ড ম্যানশার্ট।
10. 'ইউটোপিয়া' অর্থ কী?
উত্তর: 'ইউটোপিয়া' অর্থ কাল্পনিক।
11. 'Virtue is knowledge' উক্তিটি কার?
উত্তর: সক্রেটিস এর।
12. ইংল্যান্ডে সর্বপ্রথম কখন দরিদ্র আইন প্রবর্তন করা হয়?
উত্তর: ইংল্যান্ডে সর্বপ্রথম কখন দরিদ্র আইন প্রবর্তন করা হয় ১৩৪৯ সালে।
13. COS এর পূর্ণরূপ লিখ।
উত্তর: COS এর পূর্ণরূপ হলো- Charity Organization Society.
14. দরিদ্র আইন কমিশন কী?
উত্তর: ১৯০৫ সালে প্রণীত আইন কমিশনকে দরিদ্র আইন কমিশন বলে।
15. '৪৩ এলিজাবেথ' কী?
উত্তর: ইংল্যাণ্ডে ১৬০১ সালের আইনকে ৪৩ তম এলিজাবেথীয় আইন বলা হয়।
16. সমাজকর্ম পেশা সর্বপ্রথম কোন দেশে উদ্ভব ঘটে?
উত্তর: সমাজকর্ম পেশা সর্বপ্রথম উদ্ভব ঘটে ইংল্যান্ড।
17. আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন সংঘটিত হয়?
উত্তর: আমেরিকায় ১৮৭৩ সালে প্রথম ও ১৯২৯ সালে দ্বিতীয় অর্থনৈতিক মহামন্দা সংঘটিত হয়।
18. সমাজকর্ম শিক্ষার প্রবর্তক কে?
উত্তর: সমাজকর্ম শিক্ষার প্রবর্তক এনা এল ডয়েস।'
19. বাংলাদেশে কখন সমাজকর্ম শিক্ষার সূচনা হয়?
উত্তর: বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার সূচনা হয় ১৯৫৮ সালে।
20. সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তর: সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন Walter A Friedlander.
21. 'Religion is the belief in supernatural'-উক্তিটি কার?
উত্তর: 'Religion is the belief in supernatural' উক্তিটি ই. বি টেইলর এর।
22. "Das Capital" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: "Das Capital" গ্রন্থের রচয়িতা কাল মার্কস।
23. 'আদর্শ রাষ্ট্র' কী?
উত্তর: আদর্শ রাষ্ট্র হলো বিখ্যাত দার্শনিক প্লেটোর কাল্পনিক রাষ্ট্র। যার সাথে বাস্তবতার কোন মিল নাই।
24. ইংল্যান্ডে কত সালে দান সংগঠন সমিতি গঠিত হয়?
উত্তর: ১৮৬৯ সালে।
25. বৌদ্ধদের পবিত্র গ্রন্থের নাম কি?
উত্তর: বৌদ্ধদের পবিত্র গ্রন্থের নাম ত্রিপিটক ও জাটাকা।
26. ইংল্যান্ডে বসতি আইন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ইংল্যান্ডে বসতি আইন ১৬৬২ সালে প্রতিষ্ঠিত হয়।
27. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ কি?
উত্তর: ব্যক্তি স্বাতন্ত্রবাদ ব্যক্তির জয়গানে মুখরিত একটি সমাজ দার্শনিক মতবাদ। এটি ব্যক্তির অনুকূলে স্বাধীন কার্যক্রমের একটি সামাজিক তত্ত্ব।
28. NASW-এর পূর্ণরূপ কি?
উত্তর: NASW-এর পূর্ণরূপ National Association of Social Workers.
29. প্লেটো কে ছিলেন?
উত্তর: রাষ্ট্রদর্শনের জনক ছিলেন প্লেটো।
30. এনা এল ডয়েস কে?
উত্তর : এনা এল ডয়েস হচ্ছে সমাজকর্মের পেশাগত শিক্ষার সর্বপ্রথম প্রস্তাবক।
31. ইউটোপিয়া অর্থ কি?
উত্তর: ইউটোপিয়া অর্থ কাল্পনিক।
32. পেশা কি?
উত্তর : কোনো কারিগরি জ্ঞান ও দক্ষতা সম্পন্ন বিশেষ বৃত্তি বা কাজকে পেশা বলে।
33. শিল্প বিপ্লব শুরু হয় কোন দেশে?
উত্তর: শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে।
34. এলিজাবেথীয় দরিদ্র আইন কখন প্রবর্তিত হয়?
উত্তর: এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ সালে প্রবর্তিত হয়।
35. আধুনিক সমাজকর্ম কোন দেশের বিকাশ লাভ করে?
উত্তর: আধুনিক সমাজকর্ম আমেরিকাকে বিকাশ লাভ করে।
36.প্যারিশ কি?
উত্তর: প্যারিশ হচ্ছে এলিজাবেথীয় দরিদ্র আইনে গঠিত স্থানীয় একটি সংস্থার নাম।
37. বিভারিজ রিপোর্ট কখন প্রকাশিত হয়?
উত্তর: বিভারিজ রিপোর্ট কখন প্রকাশিত ১৯৪২ সালে।
38. খ্রিস্টধর্মের প্রবর্তক কে?
উত্তর: খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট।
39. আদর্শ রাষ্ট্রের প্রবক্তা কে?
উত্তর: আদর্শ রাষ্ট্রের প্রবক্তা হলেন প্লেটো।
40. 'শিল্প বিপ্লব' শব্দটি সর্বপ্রথম কোন লেখক ব্যবহার করেন?
উত্তর: আরনল্ড টয়েনবী।
41. ব্রিটিশ কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হলেন, স্যার উইলিয়াম বিভারিজ।
42. ১৯৪১ সালে ইংল্যান্ডের পুনর্গঠন মন্ত্রী কে ছিলেন?
উত্তর: ১৯৪১ সালে ইংল্যান্ডের পুনর্গঠন মন্ত্রী ছিলেন স্যার জর্জ ক্রিস্টাল।
43. আমেরিকাতে কে দান সংগঠন সমিতি প্রতিষ্ঠা করেন?
উত্তর: আমেরিকাতে দান সংগঠন সমিতি গঠন করেন এস.এইচ. গার্টিন (S. H. Gurteen.)।
44. CASW পূর্ণরূপ কী?
উত্তর: CASW পূর্ণরূপ হলো: Canadian Association of social workers.
45. রামকৃষ্ণ মিশন কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৬৩ সালে।
46. ভারতে সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?
উত্তর: কিলফোর্ড ম্যানশার্ট।
46. শিল্প বিপ্লব শুরু হয় কোন দেশে?
উত্তর: ইংল্যান্ডে।
47.সমাজকর্মের একটি মূল্যবোধ উল্লেখ কর।
উত্তর: সমাজকর্মের একটি মূল্যবোধ হলো- সকলের সমান সুযোগ।
48. 'The Republic' গ্রন্থটি কার লেখা?
উত্তর: প্লেটো।
49. একজন রোমান দার্শনিকের নাম লিখ।
উত্তর: একজন রোমান দার্শনিকের নাম হলো- সিসেরো।
50. কত সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয়?
উত্তর: ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয়।
51. ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন কোনটি?
উত্তর : ১৩৪৯ সালের শ্রমিক আইনকে ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন বলা হয়।
52. সমাজকর্মের উপর প্রকাশিত প্রথম পেশাগত পত্রিকার নাম কী?
উত্তর : সমাজকর্মের উপর প্রকাশিত প্রথম পেশাগত পত্রিকার নাম হলো- Charities Review (1891).
53.বিশ্ব সমাজকর্ম দিবস কোনটি?
উত্তর। মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার।
54. 'Virtue is knowledge' -উক্তিটি কার?
উত্তর: দার্শনিক সক্রেটিসের।
55. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
56. 'শিল্পবিপ্লব' শব্দটি সর্বপ্রথম কোন লেখক ব্যবহার করেন?
উত্তর: আরনল্ড টয়েনবী।
57. "Religion is the belief in supernatural" উক্তিটি কার?
উত্তর: ই. বি টেইলর।
58. প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রধান কে?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রধান হলো দার্শনিক রাজা (অভিভাবক শ্রেণি)।
59. কালো মৃত্যু (Black death) কখন দেখা দেয়?
উত্তর: ১৩৪৮ সালে ইংল্যান্ডে প্লেগ রোগে অনেক লোকের মৃত্যু হয় যা ইতিহাসে কালো মৃত্যু নামে পরিচিত।
60. বিভারিজ রিপোর্ট কখন প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪২ সালে।
61. আমেরিকায় কত সালে ইয়েটস (Yates) রিপোর্ট প্রণীত হয়?
উত্তর: আমিকায় ১৮২৩ সালে ইয়েটস (Yates) রিপোট প্রণীত হয়।
62. ইউটোপিয়া দর্শনের প্রবক্তা কে?
উত্তর: টমাস ম্যুর।
63. ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কী?
উত্তর : ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ব্যক্তির জয়গানে মুখরিত একটি সমাজ দার্শনিক মতবাদ। এটি ব্যক্তির অনুকূলে স্বাধীন কার্যক্রমের একটি সামাজিক তত্ত্ব।
64.ইবনে খালদুন কে ছিলেন?
উত্তর: ইবনে খালদুন ছিলেন আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা।
65. বসতি আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৬৬২ সালে।
66. 'Oliver Twist' গ্রন্থটির লেখক কে?
উত্তর: 'Oliver Twist' গ্রন্থটির লেখক হলো- Charles Dickens.
67.যুক্তরাজ্যে বসতি আইন কবে প্রবর্তিত হয়?
উত্তর: ১৬৬২ সালে প্রতিষ্ঠিত হয়।
68. ব্রিটিশ সমবায় আন্দোলনের জনক কে?
উত্তর: রবার্ট ওয়েন।
69. 'The Academy'-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর গ্রিক দার্শনিক প্লেটো।
বি.দ্র-"ক-বিভাগের প্রশ্ন কখনো হুবুহু কমন আসেনা, উপরিউক্ত প্রশ্নগুলা শুধুমাত্র অনুশীলনের জন্য দেয়া হলো। এর সাথে বোর্ড ১৬-২১ পর্যন্ত পড়লে ৭০-৮০% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. মূল্যবোধের দ্বন্দ্ব কী?
2. কল্যাণ রাষ্ট্র কী?
3. ইউটোপিয়া বলতে কী বোঝায়?
4. দান সংগঠন সমিতি কী?
5. সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝ?
6. বিভারিজ রিপোর্টের সুপারিশগুলো উল্লেখ কর।
7. জাতীয় সমাজকর্মী সমিতি (NASW) সম্পর্কে ধারণা দাও।
8. সম্রাট আকবরের সমাজসেবামূলক কাজগুলো কী কী?
9. ১৬০১ সালের দরিত্র আইনের গুরুত্ব লিখ।
10. আমেরিকার দান সংগঠন সমিতির উদ্দেশ্যগুলো কী ছিল?
11. সমাজকর্মের মূল্যবোধ বলতে কী বোঝ?
12. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পটভূমি উল্লেখ কর।
13. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও সমাজতন্ত্রবাদের মধ্যে পার্থক্য দেখাও।
14. শহরায়নের ফলে সৃষ্ট সমস্যাসমূহ উল্লেখ কর।
15. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলো কি?
16. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সুপারিশমালা লিখ।
17. পেশার বৈশিষ্ট্যসমূহ কি?
18. সমাজতন্ত্র কি?
19. প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নোত্তর
1. ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর।
2. ১৮৩৪ সালের দরিদ্র আইনের সংস্কার মূল্যায়ন কর।
3. আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিকাশ বর্ণনা কর।
4. সমাজকর্মের সংজ্ঞা দাও। সমাজকর্মের মূল্যবোধসমূহ আলোচনা কর।
5. ধর্ম কী? সমাজকর্ম মূল্যবোধের বিকাশে প্রধান প্রধান ধর্মের অবদান আলোচনা কর।
6. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার সমস্যা ও সমাধানের উপায় আলোচনা কর।
7. ভারতীয় উপমহাদেশে সমাজকর্ম শিক্ষার বিবর্তনের ইতিহাস বর্ণনা কর।
8. "শিল্প বিপ্লব অবিমিশ্র আশীর্বাদ নয়" উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
9. কানাডার সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আলোচনা কর।
10. সমাজজীবনে শিল্পায়ন ও শহরায়নের ইতিবাচক প্রভাবের সংক্ষিপ্ত বিবরণ দাও।
11. প্রাচীন ভারতবর্ষে সমাজসেবার সংক্ষিপ্ত বিবরণ দাও।
12. সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
13. ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর।
14. আমেরিকায় ১৯২৯ সালের মহা অর্থনৈতিক মন্দা এবং সমাজসেবা কার্যক্রমসমূহ বর্ণনা কর।
15. শিল্পায়ন ও শহরায়ন কি? শিল্পায়ন ও শহরায়নের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলায় আধুনিক সমাজকর্মের ভূমিকা মূল্যায়ন কর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন