Full width home advertisement

Climb the mountains

Post Page Advertisement [Top]

 সমাজকর্মের ইতিহাস ও দর্শন
History and philosophy of social work
অনার্স ১ম বর্ষ
বিষয় কোড: 212105  



অধ্যায় ১
ইংল্যান্ডের সমাজকর্মের ঐতিহাসিক পটভূমি


1. ১৬০১ সালের দরিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল।

উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনের সংস্কার ১৮৩৪ সালে হয়েছিল।


2. ৪৩ তম এলিজাবেথীয় আইন কি? অথবা, '৪৩ এলিজাবেথ' কী?

উত্তর: ইংল্যান্ডে ১৬০১ সালের আইনকে ৪৩ তম এলিজাবেথীয় আইন বলা হয়।


3. এলিজাবেথীয় দরিদ্র আইন কে প্রবর্তন করেন?

উত্তর: যুক্তরাজ্যের রাণি এলিজাবেথ।


4. ইংল্যান্ডে সর্বপ্রথম কখন দরিদ্র আইন প্রণয়ন করা হয়? অথবা, ইংল্যান্ডে সর্বপ্রথম কখন দরিদ্র আইন প্রবর্তন করা হয়?

উত্তর: ১৩৪৯ সালে।


5. ১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের কত ভাগে ভাগ করা হয়?

উত্তর: তিন ভাগে। 


6. দরিদ্র আইন কমিশন কখন প্রণীত হয়?

উত্তর: দরিদ্র আইন কমিশন প্রণীত হয় ১৯০৫ সালে।


7. ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন কোনটি?

উত্তর: ১৩৪৯ সালের শ্রমিক আইন।


8. ১৯৪১ সালে ইংল্যান্ডের পুনর্গঠন মন্ত্রী কে ছিলেন? 

উত্তর: ১৯৪১ সালে ইংল্যান্ডের পুনর্গঠন মন্ত্রী ছিলেন স্যার জর্জ ক্রিস্টাল। 


9. ১৩৪৯ সালে শ্রম আইন কে প্রবর্তন করেন? mঅথবা, ইংল্যান্ডে সর্বপ্রথম শ্রমিক আইন ১৩৪৯ কে প্রণয়ন করেন? 

উত্তর: ১৩৪৯ সালের রাজা তৃতীয় এডওয়ার্ড


10. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়?

উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 


11. ইংল্যান্ডে কালো মৃত্যু (Black Death) কখন দেখা দেয়?

উত্তর: ১৩৪৮ সালে ইংল্যান্ডে প্লেগ রোগে অনেক লোকের মৃত্যু হয় যা ইতিহাসে কালো মৃত্যু নামে পরিচিত।


12.প্যারিশ কি?

উত্তর: প্যারিশ হচ্ছে এলিজাবেথীয় দরিদ্র আইনে গঠিত স্থানীয় একটি সংস্থার নাম।


13. রয়েল কমিশন কি?

উত্তর: যুক্তরাজ্যে দরিদ্র, আইন প্রশাসন ও বাস্তব অনুসন্ধানে পার্লামেন্ট কর্তৃক গঠিত কমিশনকে রয়েল কমিশন বলে।


14. রয়েল কমিশনের সভাপতি কে ছিলেন?

উত্তর: অর্থনীতিবিদ অধ্যাপক নাসাউ ডব্লিউ সিনিয়র।


15. সমাজকর্ম পেশার সর্বপ্রথম সংগঠন কোনটি?

উত্তর: Cos বা দান সংগঠন সমিতি।


16.COS প্রথম কবে গঠিত হয়?

উত্তর: ইংল্যান্ডে ১৮৬৯ এবং আমেরিকায় ১৮৭৭ সালে।


17. COS এর পূর্ণরূপ কি? 

উত্তর: COS এর পূর্ণরূপ হলো- Charity Organization Society বা দানসংগঠন সমিতি।


18. বিভারিজ রিপোর্ট কি?

উত্তর: বিভারিজ রিপোট হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচী প্রণয়ন সংক্রান্ত প্রতিবেদন।


19. বিভারিজ রির্পোট কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৯৪২ সালে।


20.বিভারিজ রিপোর্টের পঞ্চদৈত্য কি কি? অথবা, বিভারিজ রিপোর্টের 'পঞ্চদৈত্য' কী? 

উত্তর: ১. অভাব ২. অজ্ঞতা ৩. অলসতা ৪. মলিনতা ও ৫. রোগ।


21. ইংল্যান্ডে বসতি আইন কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৬৬২ সালে প্রতিষ্ঠিত হয়।


22. ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৬৯ সালে।


23. পঞ্চদৈত্যর প্রবর্তক কে?

উত্তর: হেনরি বিভারিজ।


24. সামাজিক নিরাপত্তার রূপকার কে?

উত্তর: স্যার উইলিয়াম হেনরি বিভারিজ।


25. ইয়েটস রিপোর্ট কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮২৪ সালে।


26. Redcross Society এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: হেনরী ডুনান্ট।


27. "Virtue is knowledge" উক্তিটি কার?

উত্তর: দার্শনিক সক্রেটিসের



অধ্যায় ২
মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় সমাজকর্মের ঐতিহাসিক এবং পেশাগত বিবর্তন



1. পেশার ২টি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর: ১. পেশাগত জ্ঞান ও ২. সামাজিক স্বীকৃতি। 


2. ৫টি পেশার নাম লিখ।

উত্তর: শিক্ষকতা, ওকালতি, ডাক্তারি, নার্সিং ও প্রকৌশলী।


3. আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে?

উত্তর: আধুনিক সমাজকর্ম আমেরিকাতে বিকাশ লাভ করে।


4. সমাজকর্ম পেশা সর্বপ্রথম কোন দেশে উদ্ভব ঘটে? অথবা, সমাজকর্ম পেশা সর্বপ্রথম কোন দেশে বিকশিত হয়?

উত্তর: ইংল্যান্ডে। 


5. বৃত্তি কী? 

উত্তর: বৃত্তি বলতে জীবন ধারণের উপায় বা অবলম্বনকে বুঝায়।


6. কত সালে আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়? অথবা, আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন সংঘটিত হয়? 

উত্তর: ১৮৭৩ সালে।


7. ম্যারি রিচমন্ড কর্তৃক প্রণীত ১টি গ্রন্থের নাম লিখ। 

উত্তর: Social Diagnosis.


8. 'Social Diagonsis' গ্রন্থটি কে রচনা করেন? 

উত্তর: ম্যারি রিচমন্ড।


9. NASW কখন গঠিত হয়? 

 উত্তর: ১৯৫৫ সালের ১লা অক্টোবর


10. ম্যারি রিচমন্ড কে ছিলেন?

উত্তর: তিনি আমেরিকার একজন প্রখ্যাত সমাজকর্মী ছিলেন।


11. চিকিৎসা সমাজকর্মের সূচনা কে করেন?

উত্তর: ম্যারি রিচমন্ড।


12. আমেরিকায় কত সালে দান সংগঠন সমিতি গঠিত হয়? অথবা, দান সংগঠন সমিতি আমেরিকায় কত সালে গঠিত হয়?

উত্তর: ১৮৭৭ সালে।


13. আমেরিকাতে কে দান সংগঠন সমিতি প্রতিষ্ঠা করেন?

উত্তর: আমেরিকাতে দান সংগঠন সমিতি গঠন করেন


14. সমাজকর্ম কোন ধরনের পেশা?

উত্তর: সক্ষমকারী পেশা।


15. CASW পূর্ণরূপ কী?

উত্তর: CASW পূর্ণরূপ হলো- Canadian Association of social workers.


16. উইলিয়াম বিভারিজের পুরো নাম কি?

উত্তর: স্যার লর্ড উইলিয়াম হেনরি রিভারিজ। চিকিৎসা সমাজকর্মের প্রথম প্রশিক্ষণ কোথায় সংগঠিত হয়?

উত্তর: ইংল্যান্ডে।


17.UNESCO এর পূর্নরূপ লিখ?

উত্তর : UNESCO এর পূর্নরূপ হলো- United Nations Educational Scientific and Caltural Organization.


18. আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।


19. UNFPA-এর পূর্ণরূপ লিখ।

উত্তর: UNFPA-এর পূর্ণরূপ হলো- United Nations for Population Activities.



অধ্যায় ৩
অবিভক্ত ভারতে প্রাচীন ও মধ্যযুগে সমাজকল্যাণের অনুশীলন


1. প্রাচীন ভারতবর্ষে কোন জনগোষ্ঠি বসবাস করতো?

উত্তর: দ্রাবিড় জনগোষ্টি।


2. কোন সময়কে প্রাচীনকাল বলা হয়?

উত্তর: সপ্তম শতাব্দির পূর্ব পর্যন্ত সময়কে ভারত বর্ষের প্রাচীনকাল হিসেবে গণ্য করা হয়।


3. কোন মুসলিম মহিলা ভারতবর্ষ শাসন করেন?

উত্তর: সুলতানা রাজিয়া।


4. দাস বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: কুতুবউদ্দিন আইবেক।


5. লাখ বখস কোন সম্রাটকে বলা হয়?

উত্তর: কুতুবউদ্দিন আইবেককে।


6. ঢাকা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯২১ সালে।


7. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন ১৮২৯ প্রবর্তন করা হয় কার আমলে?

উত্তর: ইংরেজ শাসক লর্ড উইলিয়াম বেন্টিক।


8. ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?

উত্তর: হাজী মো: শরীয়তুল্লাহ।


9. মোহামেডান লিটারেরী সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে? 

উত্তর: নবাব আব্দুল লতিফ।


10. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: স্বামী বিবেকানন্দ।


11. রামকৃষ্ণ মিশন কখন প্রতিষ্ঠিত হয়? অথবা, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৬৩ সালে।


12. শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।


13. আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: বেগম রোকেয়া।


14. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: রাজা রামমোহন রায়।


15. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন বিখ্যাত?

উত্তর: বিধবা বিবাহ প্রবর্তন করার জন্য। ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পাস হয়।


16. বাংলায় কার আমলে টাকায় ৮ মন চাল পাওয়া যেত?

উত্তর: সুবেদার শায়েস্তা খানের আমলে।


17. ঘোড়ার ডাকের প্রবর্তন কে করেন?

উত্তর: সম্রাট শেরশাহ সূরী (১৫৪০-১৫৪৫)।



অধ্যায় ৪

ভারতীয় উপমহাদেশে সমাজকর্ম শিক্ষার বিবর্তন


1. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পথ প্রদর্শক কে?

উত্তর: অধ্যাপক এ. কে আহমদ উল্লাহ।


2.জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখন সমাজকর্ম শিক্ষা চালু করা হয়?

উত্তর: ১৯৯২ সালে।


2. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার সিলেবাস কোন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। 


3. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৬৪ সালে।


4. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার সুচনা হয় কখন?

উত্তর: ১৯৫৮ সালে।


5. গ্রামীণ সমাজসেবার বর্তমান নাম কি?

উত্তর: হাসপাতাল সমাজসেবা। গ্রামীণ সমাজসেবার বর্তমান নাম পল্লি সমাজসেবা।


6. ভারতে সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?

উত্তর: কিলফোর্ড ম্যানশার্ড।


7. ভারতে পেশাগত সমাজকর্ম শিক্ষা কখন শুরু হয়?

উত্তর: ১৯৩৬ সালে।


8. ভারতে সমাজকর্ম শিক্ষার প্রথম প্রতিষ্ঠান কোনটি?

উত্তর: Sir Darabji Tata Graduate School of Social Work.


9. ভারতে Tata Institute of Social Science কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: Sir Darabji Tata trurst এর সহায়তায় Manshovidt ১৯৩৬ সালে প্রতিষ্ঠা করেন।


10. পাকিস্তানে কত সালে সমাজকর্ম শিক্ষা চালু হয়?

উত্তর: ১৯৫৪ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে।


11. "Training School for Applied Philanthropy"- এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: কার্ল মার্কস।


12. কত সালে ভি-এইড (V-AID) কর্মসূচি চালু হয়?

উত্তর: ১৯৫২ সালে।




অধ্যায় ৫
সমাজকর্ম 



1. সমাজকর্ম কি?

উত্তর: সমাজ একটি পদ্ধতি নির্ভর, সুশৃংখল পেশাভিত্তিক সাহায্যকারী সেবা কর্ম।


2. সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?

উত্তর: Walter A Friedlander.


3. W. A Friedlander প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা দাও।

উত্তর: সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে।


4. W.A. Friedlander প্রণীত একটি গ্রন্থের নাম লেখ।

উত্তর: Introduction to Social Welfare.


5. Introduction to Social Work গ্রন্থটির লেখক কে?

উত্তর: Skidmore Farley Thackeray (ক্সিডমোর ফার্লি থ্যাকারী)।


6. সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন? অথবা, সমাজকর্ম শিক্ষার প্রবর্তক কে?

উত্তর: এনা.এল, ডয়েস।


7. সমাজকর্ম শিক্ষা কি?

উত্তর: যে সকল জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পেশাদার সমাজকর্মীকে তাদের পেশাগত ভূমিকা সামর্থ্য প্রস্তুত করে তোলে সেগুলোই হলো সমাজকর্ম শিক্ষা।


8. পেশাগত মূল্যবোধ কি?

উত্তর: যেসব মূল্যবোধ ও আদর্শ পেশার কার্যক্রমকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে পেশাদার ব্যক্তিরা অনুসরণ করে সেগুলোকে পেশাগত মূল্যবোধ বলে।


9. সমাজকর্ম মূল্যবোধ কি?

উত্তর: সমাজকর্ম পেশা সুসামঞ্জস্যপূর্ণ আদর্শভিত্তিক নীতিমালা এবং দিক নির্দেশনা হলো সমাজকর্ম মূল্যবোধ।


10. সমাজকর্মের একটি মূল্যবোধ উল্লেখ কর।

উত্তর: সমাজকর্মের একটি মূল্যবোধ হলো- সকলের সমান সুযোগ।


11. ব্যক্তি স্বাতন্ত্রবাদ কি?

উত্তর: ব্যক্তি স্বাতন্ত্রবাদ ব্যক্তির জয়গানে মুখরিত একটি সমাজ দার্শনিক মতবাদ। এটি ব্যক্তির অনুকূলে স্বাধীন কার্যক্রমের একটি সামাজিক তত্ত্ব।



অধ্যায় ৬
সমাজকর্ম ও দর্শন 



1. ধর্ম কি?

উত্তর: ধর্ম হচ্ছে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস। 


2. এমিল ডুর্খেইম প্রদত্ত ধর্মের সংজ্ঞা লিখ।

উত্তর: ধর্ম হচ্ছে স্রস্টার উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিশ্বাস ও অনুশীলনের একটি সুষম পদ্ধতি।


3. ধর্মের উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তর: ইংরেজি শব্দ Religion যা Religere শব্দ থেকে উদ্ভুত। 


4. 'Religion is the belief in supernatural'-উক্তিটি কার?

উত্তর: ই. বি টেইলর। 


5. সমাজদর্শন কি

উত্তর: সমাজদর্শন হলো সামাজিক ঘটনার তাৎপর্য অর্থ মূল্য নির্ণয় করা।


6. NASW কর্তৃক সমাজকর্মের নৈতিক মানদন্ড কখন স্বীকৃতি পায়?

উত্তর: ১৯৬০ সালে স্বীকৃতি পায়। 


7. ধর্মীয় অনুশাসন কি?

উত্তর: ধর্মের সেইসব রীতিনীতিকে বুঝায় যা মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে।


8. সমাজকর্মের বিকাশের সাথে সম্পর্কিত প্রধান ধর্মসমূহের নাম লিখ। উত্তর: ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান।


9. ইসলাম ধর্মের প্রবর্তক কে?

উত্তর: হযরত মুহাম্মদ (সা.)।


10. The complete code of life' বলতে কোন ধর্মকে বোঝায়? অথবা, "The complete Code of life' কোন ধর্মকে বলা হয়?

উত্তর: ইসলাম ধর্মকে।


11. ইসলামের কল্যাণমূলক কি কি সেবা রয়েছে?

উত্তর: যাকাত, ফেতরা, ওরস, এতিমখানা ইত্যাদি।


12. বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?

উত্তর: গৌতম বুদ্ধ।


13. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম কোনটি?

উত্তর: হিন্দুধর্ম।


14. গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?

উত্তর: লুম্বিনী (নেপাল)।


15. বৌদ্ধধর্মের মূল গ্রন্থের নাম কি?

উত্তর: ত্রিপিটক ও জাটাকা।


16. খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে?

উত্তর: খ্রিস্ট ধর্মের প্রবর্তক হলেন যিশুখ্রিস্ট।


17. খ্রিস্টধর্মের মূলগ্রন্থের নাম কি?

উত্তর: খ্রিস্টধর্মের মূলগ্রন্থের নাম বাইবেল।


18. হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনটি?

উত্তর: বেদ।


19. গ্রীক দর্শনের মূল ভিত্তি কি?

উত্তর: গ্রীক দর্শনের মূল ভিত্তি নগররাষ্ট্র।


20. দর্শন (Philosophy) অর্থ কি?

উত্তর: সত্যের অনুসন্ধান/জ্ঞানের প্রতি অনুরাগ।


21. Philosophy শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর: গ্রিক চিন্তাবিদ পিথাগোরাস।


22. সক্রেটিস কে ছিলেন?

উত্তর: প্রাচীন গ্রীসের একজন নৈতিক দার্শনিক।


23. The Republic- গ্রন্থের লেখক কে?

উত্তর: প্লেটো।


24. প্লেটো কে ছিলেন?

 উত্তর: রাষ্ট্রদর্শনের জনক ছিলেন প্লেটো।


25. এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ কোনটি?

উত্তর: এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ-The Republic.


26. 'The Politics' গ্রন্থের লেখক কে?

উত্তর: এরিস্টটল।


27. সিনেকা কে ছিলেন?

উত্তর: সিনেকা একজন নিস্পৃহবাদী রোমান দার্শনিক ছিলেন।


28.একজন রোমান দার্শনিকের নাম লিখ। 

উত্তর: একজন রোমান দার্শনিকের নাম হলো- সিসেরো।


29. টমাস ম্যুর কে ছিলেন?

উত্তর: টমাস ম্যুর ইউটোপিয়ান দর্শনের প্রবক্তা ছিলেন।



অধ্যায় ৭ 
শিল্পবিপ্লব



1. শিল্পবিপ্লব কী?

উত্তর: সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রচলিত পুরানো পদ্ধতির আমূল পরিবর্তন সাধন করে যান্ত্রিক পদ্ধতির প্রবর্তনকে শিল্প বিপ্লব বলে।


2. শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? 

উত্তর: ইংল্যান্ডে।


3. শিল্প বিপ্লব কখন সংঘঠিত হয়?

উত্তর: ১৭৬০ সালে।


4. শিল্প বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অথবা, 'শিল্প বিপ্লব' শব্দটি সর্বপ্রথম কোন লেখক ব্যবহার করেন?

উত্তর: আরনল্ড টয়েনবী।


5. বাস্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?

উত্তর: জেমস ওয়াটসন।


6. কত সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয়? 

উত্তর: ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয়।


7. শিল্পায়ন কি?

উত্তর: শিল্পায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈ

জ্ঞানিক উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে।


8. শিল্পায়নের ১টি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: মজুরিভিত্তিক শ্রম।


9. সমাজকর্ম কোন ধরনের পেশা?

উত্তর: সমাজকর্ম সক্ষমকারী পেশা।


10. নগরায়ণ কাকে বলে?

উত্তর: নগরায়ণ হলো এমন একটি প্রক্রিয়া যার মধ্যে দিয়ে একটি দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা নগর এলাকায় বসতি গড়ে তোলে।


11. ILO ও WHO কি?

উত্তর: ILO হলো- International labour Organization এবং WHO হলো- World Health Organization.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib