Full width home advertisement

Climb the mountains

Post Page Advertisement [Top]

অনার্স প্রথম বর্ষ ফাইনাল সাজেশন
ডিপার্টমেন্ট: সামাজকর্ম
বিষয়:-মানবীয় মনোবিজ্ঞান ও সমাজকর্ম
বিষয় কোড:-212107






ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


1. Psyche শব্দের অর্থ লিখ।
উত্তর: আত্মা বা মন।

2. আচরণবাদী মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: ইবি টেইলর।

3. কৃতি প্রেষণা কোন ধরনের প্রেষণা?
উত্তর: কৃতি প্রেষণা সামাজিক প্রেষণা।

4. শিক্ষণের শর্তগুলো কী?
উত্তর: শিক্ষণের শর্তগুলো হলো অনুষঙ্গ বা সংযোগ, বলবৃদ্ধি, নৈকট, প্রেষণা, মনোযোগ, পরিপক্কতা, ব্যক্তিস্বাতন্ত্র্য।

5. চিরায়ত সাপেক্ষেণ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: রাশিয়ার শরীরবিদ প্যাভলভ।

6. স্বল্প স্থায়ী স্মৃতির স্থায়িত্বকাল কত?
উত্তর: ১৫ থেকে ২৫ সেকেন্ড। সর্বোচ্চ ৩০ সেকেন্ড।

7. মানসিক বয়স কী?
উত্তর: অভীক্ষার্থী যে বয়সের প্রশ্নপত্র বা পরিস্থিতির মোকাবিলা করতে পারে সে বয়সকেই মানসিক বয়স বলে।

8. প্রেষণা চক্রের ধাপ কয়টি?
উত্তর: প্রেষণাচক্রের ধাপ বা স্তরসমূহ হলো- অভাববোধ, তাড়না, সন্তুষ্টি লাভের প্রত্যাশা, করণ আচরণ উদ্দেশ্য সাধন, অভ্যন্তরীণ ভারসাম্য পুনঃস্থাপন, বিশ্রাম

9. আচরণ কি?
উত্তর: আচরণ বলতে কোন মানুষ বা প্রাণী যা করে এবং যা কোন না কোনভাবে পর্যবেক্ষণ করা বুঝায়।

10. গ্রীক শব্দ 'Psyche' -এর অর্থ কী?
উত্তর: গ্রীক শব্দ 'Psyche' -এর অর্থ আত্মা বা মন।

11. কোন ধরনের প্রেষণা শিক্ষণ ছাড়া সৃষ্টি হয়?
উত্তর: জৈবিক প্রষণা।

12. উদ্দীপক কি?
উত্তর: উদ্দীপক বলতে দেহের অভ্যন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াকে বুঝায়।

13. সহায়ক শিক্ষণের প্রবক্তা কে?
উত্তর: সহায়ক শিক্ষণের প্রবক্তা বি.এম স্কিনার

14.
"মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান- উক্তিটি কার?
উত্তর: মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন B. Winson

15. LH-এর পূর্ণরূপ কী?
উত্তর: LH-এর পূর্ণরূপ Leserni Hypothalamus

16. সামাজিক প্রেষণার অপর নাম কী?
উত্তর: মুখ্য প্রেষণা।

17. নিউরন কী?
উত্তর: নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক।

18. বলবর্ধক কী?
উত্তর: বলবর্ধক বা বর্ধন ক্রিয়া বলতে এমন একটি উদ্দীপককে বুঝায় যা প্রাণীর সন্তুষ্টি বিধানের জন্য দেওয়া হয়।

19. পরিহার শিক্ষণ কী?
উত্তর: পরিহার শিক্ষণ হচ্ছে কোনো কিছু এড়িয়ে যাওয়ার মাধ্যমে শিক্ষা লাভ।

20. ব্যক্তিত্বের মনো-সামাজিক তত্ত্বের জনক কে?
উত্তর: ব্যক্তিত্বের মনো-সামাজিক তত্ত্বের প্রবক্তা হলেন সিগমুন্ড ফ্রয়েড।

21. সংবেদী স্মৃতি কী?
উত্তর: আমরা যা কিছু দেখি, শুনি, গন্ধ পাই বা স্পর্শ করি সেগুলোর একটি তাৎক্ষণিক ছবি গ্রহণ করে যে স্মৃতিতে রাখা হয় তাই সংবেদী স্মৃতি।

22. 'Personality' শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর: 'Personality' গ্রিক শব্দ 'Persona থেকে উদ্ভূত।

23. জনমত কী?
উত্তর: জনমত হলো সমাজ বা রাষ্ট্র সম্বন্ধীয় বিতর্কিত কোন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জনগণের কল্যাণধর্মী, যৌক্তিক, সূচিন্তিত ও দৃঢ় অভিমত।

24. প্রান্তিক বয়স কী?
উত্তর: ৬৫ বয়সের উর্ধ্ব বয়সকে প্রান্তিক বয়স বলে।

25. প্রত্যক্ষণের পূর্বশর্ত কী?
উত্তর: প্রত্যক্ষণের পূর্বশর্ত সংবেদন।

26. VMH এর পূর্ণরূপ লিখ।
উত্তর: VMH এর পূর্ণরূপ হলো-Ventro Medial Hypothalamus.

27. আবেগের দুটি নেতিবাচক প্রভাব লিখ।
উত্তর : (ক) নিয়ন্ত্রণহীন আবেগ বিপর্যয় ডেকে আনে এবং (খ) ধর্মান্ধতা সৃষ্টি করে।

28. Super-ego কী?
উত্তর: অহম যেখানে সমাজের বাস্তবতার দিকের সাথে জড়িত অধিসত্তা যেখানে ব্যক্তিত্বের নৈতিক উপাদানগুলোকে অন্তর্ভূক্ত করে। অর্থাৎ সামাজিক মানদণ্ড অনুযায়ী 'সঠিক' এবং 'সঠিক নয়' এমন দিকটি অধিসত্তার অন্তর্ভূক্ত।

29. মানসিক প্রতিবন্ধিদের IQ এর মাত্রা কত?
উত্তর : মানসিক প্রতিবন্ধিদের IQ এবং মাত্রা ৭০-এর চেয়ে কম।

30. মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে?
উত্তর: মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ আবেগ নিয়ন্ত্রণ করে।

31. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান।

32. প্রেষণা চক্রের ধাপ কি কি?
উত্তর: প্রেষণাচক্রের ধাপ বা স্তরসমূহ হলো- অভাববোধ, তাড়না, সন্তুষ্টি লাভের প্রত্যাশা, করণ আচরণের উদ্দেশ্য সাধন, অভ্যন্তরীণ ভারসাম্য পুনঃস্থাপন, বিশ্রাম।

33. প্রচেষ্টা ও ভুল শিক্ষণের জনক কে?
উত্তর: প্রচেষ্টা ও ভুল শিক্ষণের জনক মনোবিজ্ঞানী ই. এল, থর্নডাইক।

34. CNS এর পূর্ণরুপ কি?
উত্তর: CNS এর পূর্ণরুপ Central Nervous System.

35. চিরায়ত সাপেক্ষণের প্রবক্তা কে?
উত্তর: চিরায়ত সাপেক্ষণের প্রবক্তা রাশিয়ার শরীরবিদ আইভান প্যাভলভ।

36. বিস্মৃতির দুটি কারণ লিখ।
উত্তর: বিস্মৃতির দুটি কারণ বলবৃদ্ধির অভাব, আঘাত।

37. উদ্দীপক-উদ্দীপক সংযোগ কি?
উত্তর: শিক্ষণ প্রক্রিয়ায় যখন একটি উদ্দীপকের সাথে অন্য একটি উদ্দীপকের মস্তিষ্কগত সম্পর্ক বা সংযোগ সাধিত হয় তখন তাকে উদ্দীপক- উদ্দীপক সংযোগ বলে।

38. বুদ্ধ্যঙ্ক নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর: বুদ্ধ্যঙ্কের সমীকরণটি হলো- MA I.Q=CA × 100
এখানে,
I.Q = Intelligence Quotient.
M.A = Mental Age.
C.A = Choronological Age.
100 = ভগ্নাংশকে বাদ দেয়ার জন্য ১০০ দ্বারা ভাগ করা হয়েছে।

39. ভয় কী ধরনের আবেগ?
উত্তর: ভয় একটি শারীরবৃত্তীয় আবেগ।

40. 'Albedo' কি?
উত্তর: প্রতিফলন অনুপাত বিষয়ক অভীক্ষা

41. Psyche শব্দের অর্থ লিখ।
উত্তর: Psyche শব্দের অর্থ আত্মা বা মন।

42. নিউরণ কী?
উত্তর: নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক।

43. VMH এর পূর্ণরূপ কী?
উত্তর: VMH এর পূর্ণরূপ হলো- Ventro Medial Hypothalamus.

44. কোন ধরনের প্রেষণা শিক্ষণ ছাড়া উৎপন্ন হয়?
উত্তর: জৈবিক প্রষণা।

45. ওয়াল্টার বি কেনন কে?
উত্তর: হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

46. 3R এর অর্থ লিখ।
উত্তর: রবিন সনের Survey Q ও R এর অর্থ হচ্ছে- Survey = জরিপ, Question = প্রশ্ন, Read = পড়া, Recite = আবৃত্তি Review = পর্যালোচনা।

47. "Understanding Psychology" গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: "Understanding Psychology" গ্রন্থটি রচনা করেন R. S Feldman.

48. ভ্রান্ত-প্রত্যক্ষণ কী?
উত্তর: কোন বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে ভ্রান্ত প্রত্যক্ষণ।


49. প্রেষণার প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর: প্রেষণা দুই প্রকার যথা: ১. জৈবিক প্রেষণা; ২. সামাজিক প্রেষণা।

50. বলবর্ধক কি?
উত্তর: বলবর্ধক বা বর্ধন ক্রিয়া বলতে এমন একটি উদ্দীপক কে বুঝায় যা প্রাণীর সন্তুষ্টি বিধানের জন্য দেওয়া হয়।

51. আচরণবাদী মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: আচরণবাদী মনোবিজ্ঞানের জনক হলেন John Broadus.

52. অনুষঙ্গ কি?
উত্তর: গবেষণাকার্যে প্রধান উপাদানের পাশাপাশি যে সকল তথ্য বা উপাদান ব্যবহৃত হয় তাকে অনুষঙ্গ বলে।

53. বুদ্ধ্যঙ্ক বলতে কী বুঝায়?
উত্তর: বুদ্ধ্যঙ্ক একটি আনুপাতিক ধারণা। এতে ব্যক্তির শারীরিক বয়সের সাথে মানসিক বয়সের তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়। বয়সের সাথে সাথে মানসিক অবস্থারও পরিবর্তন হয় বলে এ ধরনের তুলনামূলক উপস্থাপন অনেক ক্ষেত্রে যথাযথ মনে করা হয়।

54. ল্যাটিন শব্দ Persona কথাটির অর্থ কি?
উত্তর: ল্যাটিন শব্দ Persona কথাটির অর্থ হলো মুখোশ।


55. লিবিডো কি?
উত্তর: লিবিডো হলো কামনা প্রবৃত্তি বা যৌন তাড়না এটি যৌন কর্মকান্ডের প্রতি কোন ব্যক্তির সামগ্রিক কামনা বা তাড়না।

56. Handbook of Social Phychology গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: Handbook of Social Phychology গ্রন্থটি রচনা করেন মনোবিজ্ঞানী কিম্বল ইয়ং।

57. জনমত গঠনের মাধ্যমগুলো কি?
উত্তর: জনমত গঠনের প্রধান প্রধান মাধ্যমগুলো হলো- (ক) সংবাদপত্র, বই পুস্তিকা, (খ) বেতার, (গ) টেলিভিশন, (ঘ) চলচিত্র, (ঙ) ইন্টারনেট, (চ) শিক্ষা প্রতিষ্ঠান।


58. মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কী?
উত্তর: মানুষের জন্মপূর্ব থেকে শুরু করে বয়োপ্রাপ্তি পর্যন্ত সার্বিক আচরণের ধরণ ও প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে যে সব বিষয়গুলো প্রভাব বিস্তার করে তাই বিকাশ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়।

59. প্রেষণার দু'টি প্রতিশব্দ লিখ।
উত্তর: প্রেষণার দু'টি প্রতিশব্দ হলো- Inspiration, Dictation.

60. প্রেষণাচক্রের ধাপ কী কী?
উত্তর: প্রেষণাচক্রের ধাপ বা স্তরসমূহ হলো- অভাববোধ, তাড়না, সন্তুষ্টি লাভের প্রত্যাশা, করণ আচরণের উদ্দেশ্য সাধন, অভ্যন্তরীণ ভারসাম্য পুনঃস্থাপন, বিশ্রাম।

61. বিস্মৃতি সম্পর্কীয় একটি তত্ত্বের নাম লিখ।
উত্তর: বিস্মৃতি সম্পর্কীয় একটি তত্ত্বের নাম হলো- প্রতিবন্ধকতা তত্ত্ব


62. IQ-এর পূর্ণরূপ কী?
উত্তর: IQ এর পূর্ণরূপ হলো Intelligence Quotient.

63. মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে?
উত্তর: হাইপোথ্যালামাস অংশ।

64. অলীক বীক্ষণের একটি উদাহরণ দাও।
উত্তর: অলীক বীক্ষণের একটি উদাহরণ হলো যেমন- কয়েকজন ব্যক্তি বসে আছে তারা দেখছে তাদেরকে কোনো একজন ডাকছে কিন্তু যে লোকটি ডাকছে তিনি অনেকদিন আগেই মারা গেছে।

65. ফ্রয়েড কে ছিলেন?
উত্তর: ফ্রয়েড ভিয়েনার একজন চিকিৎসক ছিলেন।

66. প্রচেষ্টা ও ভুল শিক্ষণ তত্ত্বের জনক কে?
উত্তর: মনোবিজ্ঞানী ই.এল. থর্নডাইক।

67. ব্যক্তিত্বের মনো-সামাজিক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ব্যক্তিত্বের মনো-সামাজিক তত্ত্বের প্রবক্তা হলেন সিগমুন্ড ফ্রয়েড।

68. ইড কী?
উত্তর: ইড বা আদিসত্বা হচ্ছে ব্যক্তিত্বেও সহজাত বা আদি উপাদান।

69. নিউরন কী?
উত্তর: নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক।

70. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: মনোবিজ্ঞান একটি মৌলিক ও ফলিত বিজ্ঞান।

71. জৈবিক প্রেষণা কাকে বলে?
উত্তর: জৈবিক পেষণা বলতে এমন সব পেষণাকে বুঝায় যা মানুষ বা প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য।

72. বলবর্ধক কী?
উত্তর: বলবর্ধক বা বর্ধন ক্রিয়া বলতে এমন একটি উদ্দীপক কে বুঝায় যা প্রাণীর সন্তুষ্টি বিধানের জন্য দেওয়া হয়।

73. ESB এর পূর্ণরূপ কী?
উত্তর: ESB এর পূর্ণরূপ হলো- Electrical Stimulation of Brain.

74. সাপেক্ষ উদ্দীপক কী?
উত্তর: উদ্দীপক বলতে দেহের অভ্যন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াকে বুঝায়।

75. 3R-এর অর্থ কী?
উত্তর: মনে রাখার জন্য রবিনসনের পদ্ধতিকে সংক্ষেপে 'SQRRR' হিসেবে প্রকাশ করা হয়।
এখানে,
S = জরিপ Survey
Q = প্রশ্ন Question
R = পড়া Read
R = আবৃত্তি Recite
R = পুনদেখা Review |

76. প্যাভলভ কে ছিলেন?
উত্তর: প্যাভলভ একজন রাশিয়ান মনোবিজ্ঞানী। তিনি শিক্ষণের উপর গবেষণা কর্মের জন্য বিখ্যাত হয়েছিলেন। তিনি শিক্ষণে করণ সাপেক্ষণের কথা বলেন।

77. আবেগের সময় পিটুইটারী গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
উত্তর: স্ট্রেচ হরমোন।

78. মানবদেহে গড় রক্তচাপ কত?
উত্তর: ১২০/৯০।

80. অধ্যাস কী?
উত্তর : যখন আমরা সংবেদনকে সঠিকভাবে ব্যাখ্যা করি না তখন তা হয় ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস।

81. লিবিডো কী?
উত্তর: লিবিডো হলো কামনা প্রবৃত্তি বা যৌন তাড়না এটি যৌন কর্মকাণ্ডের প্রতি কোন ব্যক্তির সামগ্রিক কামনা বা তাড়না।

82. মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
উত্তর: মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন J. B. Watson.

83. মনোবিজ্ঞানে ব্যবহৃত কোন পদ্ধতি সবচেয়ে বেশি বৈজ্ঞানিক নিয়মনীতি মেনে চলে?
উত্তর: মনোবিজ্ঞানে ব্যবহৃত বৈজ্ঞানিক পদ্ধতি সবচেয়ে বেশি বৈজ্ঞানিক নিয়মনীতি মেনে চলে

84. 'Homeostasis' কি?
উত্তর: শরীর বিভিন্ন উপায়ে তার অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে শরীরের এই ভারসাম্য রক্ষা করার প্রক্রিয়াকেই Homeostasis বলে।

85. পরিহার শিক্ষণ কি?
উত্তর। পরিহার শিক্ষণ হচ্ছে কোনো কিছু এড়িয়ে যাওয়ার মাধ্যমে শিক্ষা লাভ।

86. শিক্ষণের প্রধান তিনটি উপাদানের নাম লিখ।
উত্তর: শিক্ষণের প্রধান তিনটি উপাদানের নাম হলো: ১. সংযোগ, বলবৃদ্ধি ও ৩. নৈকট্য।

87. আবেগের সময় চোখের কি পরিবর্তন আসে?
উত্তর: আবেগের সময় চোখের তারায় পরিবর্তন আসে।

88. প্রত্যক্ষণ প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়?
উত্তর: প্রত্যক্ষণ প্রক্রিয়া গুরুমস্তিষ্কের মধ্যে সম্পন্ন হয়।

89. মনোভাব পরিবর্তনে ভারসাম্য মতবাদের প্রবক্তা কে?
উত্তর: মনোভাব পরিবর্তনে ভারসাম্য মতবাদের প্রবক্তা হলেন হাইডার ও নিউকম্ব।

90. মনোবিজ্ঞানের পদ্ধতিগুলো কি?
উত্তর: মনোবিজ্ঞানে ব্যবহৃত প্রধান প্রধান পদ্ধতি হলো: (ক) পরীক্ষণ পদ্ধতি, (খ) পর্যবেক্ষণ পদ্ধতি, (গ) জরিপ পদ্ধতি, (ঘ) ঘটনা অনুধ্যান পদ্ধতি, (ঙ) চিকিৎসামূলক পদ্ধতি এবং (চ) অন্তর্দর্শন বা ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি।

বি.দ্র-"ক-বিভাগের প্রশ্ন কখনো হুবুহু কমন আসেনা, উপরিউক্ত প্রশ্নগুলা শুধুমাত্র অনুশীলনের জন্য দেয়া হলো। এর সাথে বোর্ড ১৬-২১ পর্যন্ত পড়লে ৭০-৮০% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে।


খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


  1. আচরণ বলতে কী বোঝায়?
  2. প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো লেখ।
  3. শিক্ষণের প্রকৃতি লেখ।
  4. সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য দেখাও।
  5. মনোভাব পরিমাণে ব্যবহৃত পরিমাপকগুলো উল্লেখ কর।
  6. মনোবিজ্ঞানের শাখাগুলো উল্লেখ কর।
  7. বিস্মৃতির কারণসমূহ কী?
  8. বুদ্ধি অভীক্ষা বলতে কী বোঝায়?
  9. বুদ্ধি অভীক্ষার ব্যবহার লিখ।
  10. প্রচারণার কৌশল ব্যাখ্যা কর।
  11. পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো লিখ।
  12. জৈবিক প্রেষণার বৈশিষ্ট্যসমূহ লিখ।
  13. আবেগ ও অনুভূতির পার্থক্য নির্দেশ কর।
  14. মনোযোগের প্রধান শর্তাবলি কী?
  15. মনোভাব বলতে কী বোঝায়?
  16. জনমত কীভাবে গঠিত হয়?
  17. শিক্ষণ কি?
  18. স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী স্মৃতির পার্থক্য নির্দেশ কর।
  19. প্রতিরক্ষা কৌশল কি?
  20. রোশক কালির ছাপ অভীক্ষা সম্পর্কে লিখ।


গ-বিভাগ: রচনামূলক প্রশ্নোত্তর


  1. পরীক্ষণ পদ্ধতি কি? পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর।
  2. মনোবিজ্ঞান কী? মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
  3. জৈবিক প্রেষণার ধারণা দাও। মানব আচরণে প্রেষণার প্রভাব আলোচনা কর।
  4. মনোভাব কী? মনোভাব কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
  5. প্যাভলভের পরীক্ষণ উল্লেখপূর্বক চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা কর।
  6. স্মৃতি পরিমাপের উপায়সমূহ আলোচনা কর।
  7. ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের নির্ধারকসমূহ বর্ণনা কর।
  8. এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বর্ণনা কর।
  9. আবেগের গঠনমূলক ও ধ্বংসাত্মক প্রভাব উদাহরণসহ আলোচনা কর
  10. মনোবিজ্ঞানের শাখা ও ক্ষেত্রসমূহ আলোচনা কর।
  11. প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণা চক্রটি ব্যাখ্যা কর।
  12. সমাজকর্ম অনুশীলনে মনোবিজ্ঞানের গুরুত্ব বর্ণনা কর।
  13. আইভান প্যাভলভের পরীক্ষণ উল্লেখপূর্বক চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা কর।
  14. মনোভাব পরিমাপের স্কেলসমূহ আলোচনা কর।
  15. স্মৃতি কী? স্মৃতি পরিমাপের উপায়সমূহ আলোচনা কর।
  16. প্রচারণা ধারণাটি ব্যাখ্যা কর। ফলপ্রসূ প্রচারণার কৌশলসমূহ আলোচনা কর।
  17. চিরায়ত সাপেক্ষীকরণ কি? আইভান প্যাভলভের পরীক্ষণ উল্লেখপূর্বক চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা কর।
  18. প্রত্যক্ষণের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের নির্ধারকগুলো বর্ণনা কর।
  19. প্রত্যক্ষণ সংগঠনের উপাদানসমূহ আলোচনা কর।
  20. ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের নির্ধারকগুলো বর্ণনা কর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib