অনার্স প্রথম বর্ষ ফাইনাল সাজেশন
ডিপার্টমেন্ট: সামাজকর্ম
বিষয়:-বাংলাদেশ স্টাডিজ: ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য
বিষয় কোড:-212103
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1- কোন গ্রন্থে সর্বপ্রথম 'বঙ্গ নামটি প্রকাশিত হয়?
উত্তর: ঋগ্বেদের, ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
2- বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
3- কে, কখন ও কোথায় লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর: এ কে ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ পাঞ্জাবের লাহোরে উত্থাপন করেন।
4- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছে কবে?
উত্তর: ঘোষিত ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।
5- যুক্তফ্রন্টের কয়টি দফা ছিল?
উত্তর: ২১টি।
6- মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১ টি সেক্টরে।
7- 'The Spirit of Islam' গ্রন্থের লেখক কে?
উত্তর: সৈয়দ আমীর আলী।
8- সংবিধানে কখন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: সংবিধানে ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
9- মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
11- কে প্রথম প্রান্তিক জনগোষ্ঠী প্রত্যয়টি ব্যবহার করেন?
উত্তর: সমাজবিজ্ঞানী রবার্ট-ই-পার্ক ১৯২৮ সালে সর্বপ্রথম ব্যবহার করেন।
12- কোন গ্রন্থে সর্বপ্রথম 'বঙ্গ' নামটি প্রকাশিত হয়?
উত্তর: ঋগ্বেদের, ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
13- বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
14- প্রাচীন বাংলার জনপদগুলোর নাম লিখ।
উত্তর: ১. বঙ্গ, ২. গৌড়, ৩. পুত্র, ৪. রাঢ়, ৫. সমতট, ৬. সুক্ষ, ৭. হরিকেল।
15- ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: রাজা রামমোহন রায়।
16- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: তাজউদ্দিন আহমেদ।
17- বাংলার লোক সংগীতের সম্রাট কে?
উত্তর: ফকির লালন শাহ।
18- চাকমা সমাজের প্রধান কে?
উত্তর: চাকমা রাজা।
20- ঋণ সালিশী বোর্ড কে গঠন করেনঃ
উত্তর:শেরে বাংলা একে ফজলুর হক।
21- বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার কখন ও কোথায় গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের মুজিব নগরে।
22- 'Renaissance' শব্দের অর্থ কি?
উত্তর: 'Renaissance' শব্দের অর্থ নবজাগরণ।
23- কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯২১ সালে ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।
24- কে ছয়দফা দাবী উত্থাপন করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
25- 'Culture' শব্দটির কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ল্যাটিন শব্দ Colere' (কর্ষণ বা চাষ) থেকে এসেছে।
26- গারোরা বাংলাদেশের কোন এলাকায় বাস করে?
উত্তর: গারোরা বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় বাস করে।
27- সাংস্কৃতিক ব্যবধান ধারণার প্রবক্তা কে?
উত্তর: সাংস্কৃতিক ব্যবধান ধারণার প্রবক্তা ডব্লিউ, এফ. অপবার্ন (W. F. Ogburn) |
28- আদিবাসী কারা?
উত্তর: গারো, সাঁওতাল, মুর, চাকমা ও খিয়াং।
29- খাসিয়া উপজাতি কোন অঞ্চলে বাস করে?
উত্তর: মৌলভীবাজার ও সিলেট।
30- ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
উত্তর: দীনেশ চন্দ্র সেন।
31- কত সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: কত সালে পলাশী যুদ্ধ সংঘটিত ১৭৫৭ সালে।
32- প্রান্তিক জনগোষ্ঠি কারা?
উত্তর: কামার, কুমার, বেদে, ওঝাঁ, জেলে, নাপিত ও ঋষি ইত্যাদি।
33- কোন গ্রন্থে সর্বপ্রথম 'বঙ্গ' নামটি প্রকাশিত হয়?
উত্তর: ঋগ্বেদের, ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামটি প্রকাশিত হয়।
34- বাংলায় নবজাগরণের পরিকূৎ কারা?
উত্তর: রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া ও শেরে বাংলা এ. কে ফজলুল হক।
35- বাংলা সনের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: বাংলা সনের প্রবর্তক হলেন- সম্রাট আকবর।
36- তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা ছিলেন- জনাব আবুল কাশেম।
37- উপ-সংস্কৃতি কি?
উত্তর: জাতীয় সংস্কৃতির অংশকে উপসংস্কৃতি বলে।
38- বাংলাদেশের বসবাসরত দুটি নৃ- গোষ্ঠীর নাম লিখ।
উত্তর: বাংলাদেশের বসবাসরত দুটি নৃ- গোষ্ঠীর নাম ১. গারো ও ২. খাঁসিয়া
39- দ্বি-জাতি তত্ত্বের মূল কথা কি?
উত্তর: ভারতের হিন্দু ও মুসলমান দু'টি ধর্মীয় সম্প্রদায়কে দু'টি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করা।
40- পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিলে কে কে স্বাক্ষর করেন?
উত্তর: জগজিৎ সিং অরোরা ও পাকিস্তানের নিয়াজি।
41- রাখাইনরা বাংলাদেশের কোন কোন অঞ্চলে বাস করে?
উত্তর: বরগুনা, পটুয়াখালী ও কক্সবাজার জেলায়।
42- যুব বাঙালি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কে ছিলেন?
উত্তর: যুব বাঙালি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন- স্বামী বিবেকানন্দ।
43- বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কী?
উত্তর: বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম চর্যাপদ।
44- বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় কী?
উত্তর: বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় সংকর জাতি।
45- কবে 'চিরস্থায়ী বন্দোবস্ত' আইন পাস হয়?
উত্তর: ১৭৯৩ সালের ২২মার্চ প্রবর্তন করেন, লর্ড কর্ণওয়ালিশ
46- লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর: এ কে ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ পাঞ্জাবের লাহোরে উত্থাপন করেন
47- সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় কখন ?
উত্তর: সংবিধানে ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
48- শহুরে সংস্কৃতি কী?
উত্তর: শহর জীবনে যেসব আধুনিক আচার-আচরণ জীবন ধারা তাকে শহর সংস্কৃতি বলে।
49- কে প্রথম প্রান্তিক জনগোষ্ঠী প্রত্যয়টি ব্যবহার করেন?
উত্তর : সমাজবিজ্ঞানী রবার্ট-ই-পার্ক ১৯২৮ সালে সর্বপ্রথম ব্যবহার করেন।
51- গম্ভীরা কোন অঞ্চলের লোক সংগীত?
উত্তর: গম্ভীরা রাজশাহী অঞ্চলের লোক সংগীত।
52- ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়?
উত্তর: ইংরেজি ১৭৭০ সালে এবং বাংলা ১১৭৬ বঙ্গাব্দে ছিয়াত্তরের মনস্তর হয়।
53- অপারেশন সার্চলাইট কী?
উত্তর: ১৯৭১ সালে ২৫ শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালিদের উপর যে বর্বরোচিত অতর্কিত হামলা করেছিলো তাকে অপারেশন সার্চ লাইট বলে।
54- শেখ মুজিবুর রহমানকে কবে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
55- কখন ও কোথায় প্রথম বাংলাদেশের সরকার গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের মুজিব নগরে।
56- অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহ্রাওয়াদী ছিলেন।
57- ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
উত্তর: ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন।
58- কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তর: রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালের ১ অক্টোবর গঠিত হয়।
59- গ্রন্থের লেখক কে "Tribes and Caste of Bengal" ?
উত্তর: হার্বার্ট বিজলে।
60- অপারেশন সার্চলাইট কী?
উত্তর: ১৯৭১ সালে ২৫ শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালিদের উপর যে বর্বরোচিত অতর্কিত হামলা করেছিলো তাকে অপারেশন সার্চ লাইট বলে।
61- সাংস্কৃতিক দ্বন্দ্ব কী?
উত্তর: দুই বা ততোধিক সংস্কৃতির মধ্যকার বিরোধকে সাংস্কৃতিক দ্বন্ধ বলা হয়।
62- চাকমা সমাজের প্রধান কে?
উত্তর: চাকমা রাজা।
63- রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়?
উত্তর: রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালের ১ অক্টোবর গঠিত হয়।
64- 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রণয়ন করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিশ।
65- কে ছয় দফা দাবি উত্থাপন করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে উত্থাপন করেন।
66- 'মেমনসিংহ গীতিকা' কে সংগ্রহ করেন?
উত্তর: দীনেশ চন্দ্র সেন।
67- “বিশুদ্ধ নৃ-গোষ্ঠী একটি অলীক কল্পনা"-উক্তিটি কার?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।
বি.দ্র-"ক-বিভাগের প্রশ্ন কখনো হুবুহু কমন আসেনা, উপরিউক্ত প্রশ্নগুলা শুধুমাত্র অনুশীলনের জন্য দেয়া হলো। এর সাথে বোর্ড ১৬-২১ পর্যন্ত পড়লে ৭০-৮০% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
মধ্যবিত্ত শ্রেণি বলতে কী বোঝায়?
রেনেসাঁ বলতে কী বোঝায়?
'দ্বিজাতি' তত্ত্ব ধারণাটি ব্যাখ্যা কর।
মুজিবনগর সরকার কেন গঠিত হয়?
সাংস্কৃতিক ব্যবধান কী?
বাংলাদেশে মুক্তিযুদ্ধের কারণ লেখ।
জাতি ও উপজাতির পার্থক্য লেখ।
বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যাবলি চিহ্নিত কর।
হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে সংক্ষেপে লিখ।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য লিখ।
লোক সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতির পার্থক্য দেখাও।
বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লিখ।
ব্রাহ্ম সমাজ কি?
অসহযোগ আন্দোলন কি?
সভ্যতা ও সংস্কৃতির পার্থক্য দেখাও।
শহরে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো লিখ।
প্রান্তিক জনগোষ্ঠী কি?
চাকমাদের পোশাক ও ধর্ম, সম্পর্কে লিখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নোত্তর
ভারতীয় উপমহাদেশে মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন কর।
বাঙালি জাতীয়তাবাদের বিকাশ আলোচনা কর।
বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও আচরণে লোক সংস্কৃতির প্রভাব বর্ণনা কর।
বাংলার জনগণের নৃ-তাত্ত্বিক বৈশিষ্ট্য লিখ।
রাজা রামমোহন রায় কে ছিলেন? বাংলার নব জাগরণে তাঁর অবদান মূল্যায়ন কর।
মুক্তিযুদ্ধের সেক্টরগুলো বর্ণনা কর।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য লিখ।
সংস্কৃতির উপাদানগুলো কি? নগর ও গ্রামীণ সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা কর।
বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা কর।
বাংলাদেশের গারো সম্প্রদায়ের জীবন ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা কর।
বাঙালি জনগোষ্ঠীর উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন? সমাজসংস্কারে তাঁর অবদান মূল্যায়ন কর।
ব্রিটিশ আমলে সরকারি সমাজকল্যাণ কার্যক্রম বর্ণনা কর।
ভাষা আন্দোলন কি? বাংলার জাতীয় জীবনে ভাষা আন্দোলনের অবদান লিখ।
সাংস্কৃতিক দ্বন্দ্ব কি? সাংস্কৃতিক দ্বন্দ্বদূরীকরণে সমাজকর্মীর ভূমিকা লিখ।
বাংলাদেশের আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সমাজকর্মের ভূমিকা আলোচনা কর


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন