Full width home advertisement

Climb the mountains

Post Page Advertisement [Top]

অর্থনীতি ও উন্নয়ন
Economy and Development 
অনার্স ১ম বর্ষ 
বিষয় কোড: 212109  




অধ্যায় 1
অর্থনীতির সংজ্ঞা ও পরিধি


1. অর্থনীতি বলতে কি বুঝ?
উত্তর: যে সামাজিক বিজ্ঞান মানুষের সাধারণ ও অর্থনৈতিক কার্যাবলি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে তাই অর্থনীতি।

2. অর্থনীতির জনক কে?
উত্তর: ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ।

3. আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তর: পল এ. স্যামুয়েলসন।

4. অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলেছেন কে?
উত্তর: এ্যাডাম স্মিথ।

5. LOC ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর: অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।

6. Economics শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: Oikonoma শব্দ থেকে Economics শব্দের উৎপত্তি।

7. Micro এবং Macro শব্দ দুটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: অধ্যাপক র‍্যাগনার নার্কস।

8. 'Principles of Economics" গ্রন্থটি কার রচনা?
উত্তর: অধ্যাপক মার্শাল এর।

9. L.Robins এর বিখ্যাত গ্রন্থটির নাম লিখ।
উত্তর: "Nature and Significance of Economics Science" প্রকাশ কাল ১৯৩১ সাল।

10. কত সালে অধ্যাপক আলফ্রেড মার্শালের "Principles of Economics" গ্রন্থখানি প্রকাশিত হয়?
উত্তর: ১৮৯০ সালে।

11. অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও কি কি? 
উত্তর: ৩টি। যথা- কি কি উৎপাদন করতে হবে; কিভাবে উৎপাদন করতে হবে: কার জন্যে উৎপাদন করতে হবে।

12. পানির চেয়ে হীরার দাম কেন বেশি? 
উত্তর: হীরা হলো দুষ্প্রাপ্য সম্পদ, তাই পানির চেয়ে হীরার দাম বেশি।

13. সম্পদের দুষ্পাপ্যতা বলতে কি বুঝ? অথবা, দুষ্প্রাপ্যতা কি?
উত্তর: ভোক্তার সকল অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান পর্যাপ্ত না হলে তাকে সম্পদের দুষ্প্রাপ্যতা বলে।

14. সংগঠন কি?
উত্তর: কোন উৎপাদন প্রতিষ্ঠানের ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে এদের মধ্যে সমন্বয় সাধন এবং উৎপাদন কার্য পরিচালনাকে সংগঠন বলে।

15. সমাজতান্ত্রিক অর্থনীতি কি?
উত্তর: যে অর্থব্যবস্থা ব্যক্তি মালিকানা বিবর্জিত কোন কেন্দ্রীয় প্রতিষ্ঠান বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।

16. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ কী?
উত্তর: ব্যক্তিস্বাতন্ত্রবাদ হলো এমন একটি সামাজিক, রাজনৈতিক ও দার্শনিক প্রত্যয়, যাতে সমষ্টিগত বা সাধারণ কল্যাণের চেয়ে মানুষের ব্যক্তিগত কল্যাণের প্রতি গুরুত্বারোপ করা হয়।

17. ইসলামী অর্থ ব্যবস্থা কি?
উত্তর: ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত অর্থনৈতিক ব্যবস্থাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে।

18. দ্রব্য কি?
উত্তর: মানুষের অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম এমন বস্তুগত ও অবস্তুগত যে কোন জিনিসকে দ্রব্য বলে।

19. মানব সম্পদ কি?
উত্তর: দ্রব্য ও সেবা উৎপাদনে সব ধরনের নিয়োজিত শ্রমকে মানবসম্পদ বলে।

20. সম্পদ কাকে বলে?
উত্তর: উপযোগ সমৃদ্ধ সীমাবদ্ধ যোগান বিশিষ্ট হস্তান্তরযোগ্য ও বাহ্যিকতা সম্পন্ন দ্রব্যসামগ্রী যা মানুষের প্রয়োজন পূরণে সক্ষম তাকেই অর্থনীতিতে সম্পদ বলা হয়।

21. বাজার অর্থনীতি বলতে কি বুঝ? অথবা, বাজার অর্থনীতি কি?
উত্তর: ক্রেতা বা বিক্রেতার নির্ভরতা ও অবাধ বিনিময় সম্পর্কের উপর প্রতিষ্ঠিত অর্থনীতিকে বাজার অর্থনীতি বলে। 

22. বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
উত্তর: বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান।

23. বিভিন্ন ধরণের অর্থনৈতিক ব্যবস্থা উল্লেখ কর।
উত্তর: বিভিন্ন ধরণের অর্থনৈতিক ব্যবস্থা- ১. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা; ২. সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা; ৩. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ৪. ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা।

24. মিশ্র অর্থনীতি/অর্থব্যবস্থা কি?
উত্তর: বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অর্থনীতিকে মিশ্র অর্থব্যবস্থা বলে।

25. অর্থনীতির প্রধান সমস্যা কি? 
উত্তর: অসীম অভাব পূরণের উদ্দেশ্য দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই অর্থনীতির প্রধান সমস্যা।

26. উপযোগ কাকে বলে? 
উত্তর: কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব মোচনের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে।

27. সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর: যে শাখায় অর্থনীতির কোনো অর্থব্যবস্থার সামগ্রিক আচার-আচরণ বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।

28. বাণিজ্য কয় প্রকার ও কি কি?
উত্তর: বাণিজ্য মূলত দুই প্রকার। যথা- (i) আভ্যন্তরীণ বাণিজ্য এবং (ii) আন্তর্জাতিক বাণিজ্য।

29. অভ্যন্তরীণ বাণিজ্য কি?
উত্তর: যে বাণিজ্য কোনো দেশের সীমারেখা অতিক্রম না করে দেশের বিভিন্ন স্থানের মধ্যে সংগঠিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।

30. আন্তর্জাতিক বাণিজ্য কি?
উত্তর: সাধারণত যে বাণিজ্য কোনো দেশের সীমারেখা অতিক্রম করে এক বা একাধিক দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।

31. ভোগ কি?
উত্তর: কোনো দ্রব্যে ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে সাধারণত ভোগ বলা হয়।

32. অর্থনীতিতে উৎপাদন বলতে কি বুঝায়?
উত্তর: উৎপাদন বলতে অর্থনীতিতে কোনো দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা বুঝায়।



অধ্যায় 2
উপযোগ বিশ্লেষণ : চাহিদা ও যোগান, ভোক্তার উদ্বৃত্ত, উৎপাদনের উপকরণসমূহ এবং শ্রম বিভাগ


*উপযোগ বিশ্লেষণ*

33. মোট উপযোগ কি?
উত্তর: কোন একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের ভোগকৃত বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগ সমষ্টিকে ২.১১ মোট উপযোগ বলে।

34. পর্যায়গত উপযোগ কাকে বলে?
উত্তর: ১ম, ২য় ও ৩য় এরকম সংখ্যাদ্বারা উপযোগ পরিমাপ করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলে।

35. প্রান্তিক উপযোগ ও দামের সম্পর্ক কিরূপ?
উত্তর: প্রান্তিক উপযোগ এবং দামের মধ্যে অসমতা থাকলে ভোগের পরিমাণ বা ক্রয়ের পরিমাণ উঠানামা করে।

36.গড় উপযোগ কাকে বলে?
উত্তর: মোট উপযোগকে মোট ভোগের পরিমাণ দিয়ে ভাগ ২.১৫ চাহিদা রেখা কি? করলে যে ফল পাওয়া যায় তাকে গড় উপযোগ বলে।

37. পরিমাণগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা কে?
উত্তর: অধ্যাপক মার্শাল।

38. সমপ্রান্তিক উপযোগ বিধি কি?
উত্তর: যে বিধির সাহায্যে একজন ভোক্তা বিভিন্ন দ্রব্যের ক্রয়ের সময় তার সীমাবদ্ধ আয়ের সাহায্যে ক্রীত দ্রব্যসমূহের এককগুলো হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগের মধ্যে সমতা আনয়ন করে তাকে সমপ্রান্তিক উপযোগ বিধি বলে

*চাহিদা ও যোগান*

39. চাহিদার নির্ধারকগুলো কি কি? 
উত্তর: চাহিদার নির্ধারকগুলো হচ্ছে-দ্রব্যের নিজস্ব দাম, ক্রেতার আয়, রুচি, পছন্দ ও অভ্যাস, সম্পর্কিত দ্রবোর দাম, ঋতুর পরিবর্তন, ভবিষ্যতে দাম পরিবর্তনের ২২৪ সম্ভাবনা ইত্যাদি।

40. দামন্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক কিরূপ?
উত্তর: দামস্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত।

41. চাহিদা বিধি কি?
উত্তর: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রবোর দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা ২২৮ বাড়ে। দাম ও চাহিদার এ বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে চাহিদা বিধি বলে।

42. চাহিদা সূচি কি?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা যে ২৩০ পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে, তার তালিকাকে চাহিদা সূচি বলে।

43. চাহিদা রেখা কি? 
উত্তর : চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশকে চাহিদা রেখা বলে। ২৩২ 

44. চাহিদা রেখার ঢাল বলতে কী বুঝানো হয়?
উত্তর: সাধারণত লম্ব অর্থগত পরিবর্তনকে ভূমি অর্থগত পরিবর্তন দ্বারা ভাগ করলে চাহিদা রেখার ঢাল পাওয়া যায় বা নির্ণয় করা যায় এর সূত্রটি হল, চাহিদা

45. চাহিদা হ্রাস পেলে চাহিদা রেখা কোনদিকে স্থানান্তরিত হয়?
উত্তর: বাম দিকে।

46. চাহিদা রেখা কেন ডানদিকে নিম্নগামী?
উত্তর: চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে।

47. যোগান রেখা সাধারণত কিরূপ হয়?
উত্তর: বাম থেকে ডান দিকে উর্ধ্বগামী।

48. মজুদ কি?
উত্তর: কোন দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে মজুদ বলে।

49. যোগান সূচি কি?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে বিক্রেতা একটি দ্রব্যকে বিভিন্ন মূল্যে যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তার তালিকাকে যোগানসূচি বলে।

50. ভারসাম্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তর: Equilibrium

51. যোগান রেখা কী?
উত্তর: যে রেখা দ্বারা বিভিন্ন মূল্যে একটি দ্রব্যের যোগনের পরিমাণ নির্দেশ করা হয় তাকে যোগান রেখা বাল।

52. যোগান বিধি কাকে বলে? অথবা, যোগান বিধি কি? 
উত্তর: সাধারণত একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় দ্রব্যের দাম কমলে যোগান কমে এবং দাম বাড়লে যোগান বাড়ে। দাম ও যোগানের এ সম্পর্ককে যোগান বিধি বলে।

53. চাহিদা কত প্রকার ও কি কি? 
উত্তর: তিন প্রকার। যথা- দাম চাহিদা, আয় চাহিদা এবং আড়াআড়ি চাহিদা

54. চাহিদা ও দামের মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান?
উত্তর: বিপরীতমুখী।

55. মোটা কাপড়, মোটা চাল, ডাল, আলু ইত্যাদি কি ২ ধরনের দ্রব্য?
উত্তর: গিফেন দ্রব্য।

56. ধনাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপক দ্রব্যের উদাহরণ দাও। 
উত্তর: চা ও কফি।

57. চা ও কফি কি ধরনের দ্রব্য?
উত্তর: পরিবর্তক দ্রব্য।

58.কালি ও কলম কি ধরনের দ্রব্য?
উত্তর: পরিপূরক দ্রব্য।

59. চিনি-গুড় কি ধরনের দ্রব্য?
উত্তর: পরিবর্তক দ্রব্য।

60. দ্রব্যের দাম বাড়লে যোগান কি হয়? 
উত্তর: বাড়ে।

61. গিফেন দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন?
উত্তর: গিফেন দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে উর্ধ্বগামী।

62. দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কি রকম? 
উত্তর: প্রত্যক্ষ ও সমমুখী।

63. বাজার ভারসাম্য কোথায় নির্ধারিত হয়?
উত্তর: চাহিদা ও যোগান রেখার ছেদক বিন্দুতে।

64. অদৃশ্য হাত কি?
উত্তর: অদৃশ্য হাত বলতে মূলত কোনো প্রকার হস্তক্ষেপ বিহীন মুক্তবাজার প্রক্রিয়াকে বুঝায়।

65. বাজার ভারসাম্যের শর্ত কী? 
উত্তর: চাহিদা ও যোগান সমান হতে হবে।

66. বিভিন্ন প্রকার চাহিদাগুলো কি কি?
উত্তর: ক. দাম চাহিদা খ. আয় চাহিদা গ. আড়াআড়ি চাহিদা।

67. পরিবর্তক দ্রব্য কাকে বলে? অথবা, পরিবর্তক বা বিকল্প দ্রব্য কাকে বলে?
উত্তর: যদি দুটি দ্রব্যের সম্পর্ক এমন হয় যে, একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তবে দ্রব্য দুটিকে একে অপরের পরিবর্তক দ্রব্য বলা হয়। যেমন- চা ও কফি।

68. পরিপূরক দ্রব্য কি?
উত্তর: কোন দ্রব্যের ভোগ বৃদ্ধি করতে হলে সেই সাথে যদি অন্য কোন দ্রব্যের ভোগ বৃদ্ধির প্রয়োজন হয় তাহলে তাদেরকে একে অপরের পরিপূরক দ্রব্য বলে।

69. চাহিদা রেখা বামদিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার মূল কারণ কি?
উত্তর: ক্রমহাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতা।

70. চাহিদার স্থিতিস্থাপকতা কি?
উত্তর: অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের মাত্রা বা হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়।

71. দামের সাথে চাহিদার সম্পর্ক কি ধরনের?
উত্তর: দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী বা ঋণাত্মক।

*ভোক্তার উদ্বৃত্ত*

72. ভোক্তার উদ্বৃত্ত তত্ত্বের মূল প্রবক্তা কে?
উত্তর: অধ্যাপক মার্শাল।

73. দামের সাথে চাহিদার কি ধরনের সম্পর্ক?
উত্তর: ঋণাত্মক সম্পর্ক।

74. প্রান্তিক উপযোগ কি?
উত্তর: কোন দ্রব্যের বাড়তি বা শেষ একক থেকে প্রাপ্ত উপযোগই প্রান্তিক উপযোগ।

75. অতি উৎকৃষ্ট পণ্য কী?
উত্তর: ভোক্তার আয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যেসব দ্রব্যের চাহিদা বা ভোগের পরিমাণ বেড়ে যায় বরং কমে না সেসব দ্রব্যকে উৎকৃষ্ট পণ্য বলে।

76. নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
উত্তর: ভোক্তার আয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যেসব দ্রব্যের চাহিদা বা ভোগের পরিমাণ না বেড়ে বরং কমে যায় সেসব দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে।

77. পরিবর্তক উপযোগ কি?
উত্তর: ভোক্তার চাহিদা বাড়ার সাথে যোগানের যে পরিবর্তন হয় তাকে পরিবর্তক উপযোগ বলে।

78. গিফেন দ্রব্য কাকে বলে অথবা, গিফেন দ্রব্য কি? 
উত্তর: কোন দ্রব্যের দাম বাড়লে যদি তার ভোগ বা চাহিদা বেড়ে যায় এবং দাম কমলে ভোগ বা চাহিদা কমে যায় তবে সে দ্রব্যকে গিফেন দ্রব্য বলে।

79. বিকল্প দ্রব্য কি?
উত্তর: নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে একটি দ্রব্যের পরিবর্তে অপরটি ব্যবহারের সুযোগ থাকলে সেই ধরনের দ্রব্যকে বিকল্প দ্রব্য বলে।

80. কোন বাজারকে Price taker বলা হয়?
উত্তর: পূর্ণ প্রতিযোগীতামূলক বাজারকে Price taker বলা হয়। 

81. মোট উপযোগ কি?
উত্তর: কোন দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে।

82. মোট উপযোগ কিভাবে গণনা করা হয়?
উত্তর: প্রতিটি একক দ্রব্যের প্রাপ্ত উপযোগ যোগ করে।

83. মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত?
উত্তর: শূন্য।

84. প্রান্তিক উপযোগ যখন শূন্য তখন মোট উপযোগের মান কত?
উত্তর: মোট উপযোগের মান সর্বোচ্চ। জা.বি. ২০১২।

85. অধ্যাপক মার্শাল কত সালে পরিমাণগত উপযোগ ধারণা প্রদান করেন?
উত্তর: ১৮৯০ সালে।

86. পর্যায়গত উপযোগ ধারণার প্রবক্তা কে?
উত্তর: জে. আর. হিকস, এ্যালেন প্রমুখ।

87. সম-প্রান্তিক উপযোগ বিধিটির প্রবক্তা কে? 
উত্তর: অধ্যাপক মার্শাল।

88. নিরপেক্ষ রেখা কি?
উত্তর: নিরপেক্ষ রেখা হল এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দু'টি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং প্রতিটি সংমিশ্রণ থেকে প্রাপ্ত মোট উপযোগ ভোক্তার নিকট সমান বলে বিবেচিত হয়।

89. নিরপেক্ষ মানচিত্র কি?
উত্তর: দুই অক্ষ বিশিষ্ট একই চিত্রে যখন কতগুলো নিরপেক্ষ রেখা পাশাপাশি অবস্থান করে তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়।

90.MRS-দ্বারা কি বোঝায়?
উত্তর: MRS দ্বারা প্রান্তিক পরিবর্তনের হারকে বুঝায়। 

92. MRS-এর পূর্ণরূপ কি?
উত্তর: MRS-এর পূর্ণরূপ হলো- Marginal Rate of Substitution (প্রান্তিক পরিবর্তনের হার)।

*উৎপাদনের উপকরণ এবং শ্রম বিভাগ*

92. উৎপাদন কাকে বলে?
উত্তর: মানুষ তার মেধা ও শ্রম দিয়ে নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে যে নতুন উপযোগ সৃষ্টি করে এবং যার বিনিময় মূল্য আছে তাকে উৎপাদন বলা হয়।

93. মোট উৎপাদন কি?
উত্তর: নির্দিষ্ট পরিমাণ উপকরণের মাধ্যমে একটি ফার্ম কর্তৃক উৎপাদিত দ্রব্যের বা সেবার মোট পরিমাণকে মোট উৎপাদন বলে।

94. গড় উৎপাদন কি?
উত্তর: মোট উৎপাদনের পরিমাণকে সম্পর্কিত পরিবর্তনীয় উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হলো গড় উৎপাদন।


95. MRP এর পূর্ণরূপ কি?
উত্তর: MRP এর পূর্ণরূপ হলো- Marginal Revenue Product.

96. উৎপাদনের পর্যায় কয়টি ও কি কি?
উত্তর: তিনটি। যথা- প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় ও তৃতীয় পর্যায়।

97. MRTS এর পূর্ণরূপ কি?
উত্তর: MRTS এর পূর্ণরূপ হলো- Marginal rate of technical substitution.

98. MRTS কি?
উত্তর: দুটি উপকরণের মধ্যে একটি উপকরণের নিয়োগ এক এক বৃদ্ধি করতে গিয়ে অন্য উপকরণের ব্যবহার যে পরিমাণ কমাতে হয়, তার অনুপাতকে বলা হয় MRTS.

99. একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক লিখ।
উত্তর: Q = f(L, Lb, K, 0).

100. MRTS কি নির্দেশ করে?
উত্তর: সম-উৎপাদন রেখার ঢাল নির্দেশ করে।

101. সমবায় রেখা কাকে বলে?
উত্তর: যে রেখা একই ব্যয়ে উৎপাদকের বিভিন্ন উপকরণ সংমিশ্রণ ক্রয়ের ক্ষমতা প্রকাশ করে, তাকে সমব্যয় রেখা বলে।

102. মাত্রাগত উৎপাদন কাকে বলে?
উত্তর: অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে উপকরণ ব্যবহারের মাত্রায় পরিবর্তন আনার দরুণ উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন সাধিত হয় তাকে বলা হয় মাত্রাগত উৎপাদন।

103. সুযোগ ব্যয় কি?
উত্তর: কোন একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য যে বিকল্প দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয় তাই হলো দ্রব্যটির সুযোগ ব্যয়।


অধ্যায় 3
অর্থ বা মুদ্রা

104. অর্থ বা মুদ্রার সংজ্ঞা দাও।
উত্তর: যে বস্তু বিনিময়ের মাধ্যম এবং দেনাপাওনা মেটানোর উপায় হিসাবে সকলের নিকট গ্রহণযোগ্য এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে তাকেই অর্থ বা মুদ্রা বলা হয়।

106. প্রায় মুদ্রা (Near Money) কি?
উত্তর: যে সকল সম্পদ সরাসরি লেনদেন কাজে ও ব্যবহার করা যায় না তবে চাইলে সহজেই নগদ অর্থে রূপান্তর করা যায়, সেগুলোকে বলা হয় প্রায় মুদ্রা। যেমন- ট্রেজারি বিল চাহিদা আমানত, প্রাইজবন্ড, সরকারি বন্ড ইত্যাদি।

108. দুটি প্রায় মুদ্রার নাম লিখ।
উত্তর: দুটি প্রায় মুদ্রার নাম হলো- ১. ট্রেজারি বিল চাহিদা আমানত ও ২. প্রাইজ বণ্ড, সরকারি বন্ড ইত্যাদি।

109. শক্তিশালী মুদ্রা কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের মোট প্রচলিত মুদ্রা (Currency) এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে বলা হয় শক্তিশালী মুদ্রা বা উচ্চক্ষমতা সম্পন্ন মুদ্রা।

110. অর্থের চাহিদা বলতে কি বুঝ?
উত্তর: মানুষ বিনিময়ের মাধ্যমসহ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলে।

111. সংকীর্ণ অর্থ/মুদ্রা কি?
উত্তর: জনগণের হাতে নগদ অর্থ এবং ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে সংকীর্ণ অর্থ বা মুদ্রা বলা হয়।

112. বিস্তৃত অর্থ বলতে কি বুঝ?
উত্তর: সংকীর্ণ অর্থ এবং ব্যাংকের মেয়াদি আমানতের যোগফলকে বিস্তৃত অর্থ বলা হয়।

113. অর্থের প্রচলন গতি কি ?
উত্তর: কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যে গতিতে হাত বদল করে তাকে অর্থের প্রচলন গতি বলে

114. অর্থের মূল্য বলতে কি বোঝ?
উত্তর: একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রি ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলা হয়। অর্থাৎ অর্থের মূল্য বলতে অর্থের ক্রয়ক্ষমতাকে বোঝায়।

115. দামন্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক কিরূপ?
উত্তর: দামস্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত 

117.ফিশারের সমীকরণটি লিখ।
উত্তর: ফিশারের সমীকরণ নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়, MV = PT যেখানে, M= অর্থের পরিমাণ, V = অর্থের প্রচলন গতি, P = দামস্তর, T = লেনদেনযোগ্য দ্রব্য ও সেবার পরিমাণ।

118. মুদ্রা সংকোচন কি?
উত্তর: দামস্তর ক্রমাগত হ্রাস পাবার প্রবণতাকে মুদ্রাসংকোচন বলে। অর্থাৎ মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা হলো মুদ্রাসংকোচন। মুদ্রাসংকোচনের ক্ষেত্রে দ্রব্যসামগ্রী ও সেবাসমূহের উৎপাদন ও যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা কম হয়, সে অবস্থায় দামস্তর কমে ও অর্থের মূল্য বাড়ে।

119. বিহিত মুদ্রা কি?
উত্তর: যে মুদ্রা সরকারি আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যমে হিসাব গ্রহন করতে সবাই আইনত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।

120. মুদ্রা সংকোচন দূর করার দুটি উপায় লিখ।
উত্তর: ১। সরকারি ব্যয় বৃদ্ধি; ২। কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত আমানত হার হ্রাসকরণ।

121. ব্যাংকিং কী?
উত্তর: ব্যাংকের কার্যাবলীকে ব্যাংকিং বলে।

122. ব্যাংক ঋণ কি?
উত্তর: একটি ব্যাংক কোন একজন মক্কেলকে শর্ত সাপেক্ষে যে কোন ধরনের আর্থিক সাহায্য প্রদান করে তাকে ব্যাংকের ঋণ বলে।

123. বেসরকারি ব্যাংক কাকে বলে?
উত্তর: যে সমস্ত ব্যাংক ব্যক্তি বিশেষ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় সে সমস্ত ব্যাংকগুলো কে বেসরকারি ব্যাংক বলে।

124.সমবায় ব্যাংক কি?
উত্তর: সমবায়ের উদ্দেশ্যে দেশের প্রচলিত সমবায় আইন ও ব্যাংকিং আইন দ্বারা গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত ব্যাংকগুলো কে সমবায় ব্যাংক বলে।

125.রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক কি? [জা.বি. বিবিএস (অনার্স) ২০১২] উত্তর: যে সমস্ত ব্যাংকের মালিক সরকার এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে রাষ্ট্রীয় মালিকানায় ব্যাংক বলা হয়।

126. একক ব্যাংকিং কি?
উত্তর: যে ব্যাংক শুধু একটি অফিসের মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংকিং বলা হয়।

127. শাখা ব্যাংকিং কি?
উত্তর: একটি প্রিন্সিপাল বা প্রধান শাখার অধীনে বিভিন্ন শাখার মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালীত হয় তাকে শাখা ব্যাংকিং ব্যবস্থা বলে।

128. চেইন ব্যাংকিং কি?
উত্তর: পারস্পরিক প্রতিযোগীতা বন্ধ করে একে অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে চেইন ব্যাংকিং।

129. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
উত্তর: স্বল্প মেয়াদী ঋণের দ্বারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।

130. শিল্প ব্যাংক কি?
উত্তর: কোন দেশের শিল্পোন্নোয়নের পথকে প্রশস্ত করার লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে শিল্প ব্যাংক বলে।

131.আন্তর্জাতিক ব্যাংক কি?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের তত্ত্বাবধানে যে সমস্ত ব্যাংক উন্নয়নশীল বা অনুন্নত দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পক্ষে কাজ করে সেগুলোকে আন্তর্জাতিক ব্যাংক বলে।

132. গ্রামীণ ব্যাংক কি?
উত্তর: গ্রাম প্রধান দেশের দরিদ্র মানুষের কল্যাণের লক্ষ্যে এবং তাদের অর্থনৈতিক মুক্তির উদ্দেশ্যে যেব্যাংক কাজ করে থাকে তাকে গ্রামীণ ব্যাংক বলে।

133. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলো ড. মোহাম্মদ ইউনুস।

134. মিশ্র ব্যাংক কি?
উত্তর: যে ব্যাংকসমূহ বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের কার্যাবলী পালন করে সেগুলোকে মিশ্র ব্যাংক বলে।

135.জমাতিরিক্ত ঋণ কি?
উত্তর: কোন গ্রাহক যখন তার চলতি হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ ব্যাংকের অনুমোদন সাপেক্ষ্যে উত্তোলনের সুযোগ পায় তাকে জমাতিরিক্ত ঋণ বলে।

136.ATM এর পূর্ণরূপ কি?
উত্তর: ATM এর পূর্ণরূপ হলো- Automated Taller Machine.

137. যৌথ কোম্পানী ব্যাংক কি?
উত্তর: কোম্পানী আইন এবং ব্যাংকিং আইন দ্বারা গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংকগুলোকে যৌথ কোম্পানি ব্যাংক বলা হয়।

138. অংশীদারী ব্যাংক কি?
উত্তর: অংশীদারী আইন ও ব্যাংকিং আইনানুসারে যে ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠে তাকে অংশীদারী ব্যাংক বলা হয়।

139. কৃষি ব্যাংক কি?
উত্তর: কৃষকদের প্রয়োজনীয় আর্থিক ঋণ সুবিধা ও কৃষি খাতের উন্নয়নে সুবিধা ও পরামর্শের জন্য যে ব্যাংক গঠন করা হয় তাকে কৃষি ব্যাংক বলে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib