Full width home advertisement

Climb the mountains

Post Page Advertisement [Top]

অর্থনীতি ও উন্নয়ন
Economy and Development 
অনার্স ১ম বর্ষ 
বিষয় কোড: 212109  


 



অধ্যায় 4
জাতীয় আয় 


1. জাতীয় আয় কাকে বলে?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রি ও সেবাকর্ম উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে।


2. মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে?

উত্তর: কোন নির্দিষ্ট সময়ে (সাধারণত এক আর্থিক বছরে) যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রি ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমস্টিকে বলা হয় মোট জাতীয় উৎপাদন (GNP)।


3. GNP-এর পূর্ণরূপ কি?

উত্তর: GNP-এর পূর্ণরূপ হলো- Gross National Product অর্থাৎ মোট জাতীয় উৎপাদন।


4. NNP কি? অথবা, NNP-এর পূর্ণরূপ কি?

উত্তর: NNP-এর পূর্ণরূপ হলো- Net National Product অর্থাৎ নীট জাতীয় উৎপাদন।


5. NNP এর সূত্রটি লিখ

উত্তর: NNP = GNP - CCA.


6. মোট দেশজ উৎপাদন (GDP) কি?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি ও বিদেশী নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম ৪ উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (GDP) বলে।


7. MDG কী?

উত্তর: বিভিন্ন দেশের চরম দারিদ্রের মাত্রা বিবেচনায় ৪ নিয়ে সময়সীমা ও সংখ্যাভিত্তিক দারিদ্র্য হ্রাসের বৈশ্বিক লক্ষ্যমাত্রাকে MDG বলা হয়।


8. MDG কী?

উত্তর: Millenium Development Goals.



9. ব্যক্তিগত আয় (PI) কাকে বলে?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের সকল পরিবার ও নাগরিকের আয়ের সমষ্টিকে ব্যক্তিগত আয় বলে।


10. ব্যয়যোগ্য আয় (DI) কাকে বলে?

উত্তর: ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।


11. GNP কি? অথবা, বাস্তব GNP কাকে বলে?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) দেশের সকল উপকরণসমূহ উৎপাদন কার্যে নিয়োজিত থেকে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় বাস্তব GNP।


12. লুক্কায়িত GNP কি?

উত্তর: GNP হিসাবের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়। এরূপ বাদ পড়ে যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় লুক্কায়িত GNP |


13. কি কারণে GDP ও GNP ভিন্ন হয়?

উত্তর: Export এর সাথে Import এর ব্যবধান তৈরি হলেই GNP ও GDP ভিন্ন হয়। অর্থাৎ X < M অথবা X > M হলে GDP ও GNP ভিন্ন হবে বা হয়।


14. নীট জাতীয় উৎপাদন (NNP) কি?

উত্তর: মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত খরচ বা অবচয় ব্যয় বাদ দিলে যা পাওয়া যায়, তাকে বলা হয় নীট জাতীয় উৎপাদন (NNP)।


15. GNP Deflator (ডিফ্রেটর) কি?

উত্তর: কোন নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP-কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় GNP Deflator |


16. দ্বৈত গণনা সমস্যা কি?

উত্তর: জাতীয় আয় গণনার সময় একই দ্রব্য দুইবার কিংবা তার চেয়ে বেশি সংখ্যকবার গণনার অন্তর্ভুক্ত করা হলে যে হিসাবগত জাতীয় আয় পাওয়া যাবে তা প্রকৃত জাতীয় আয়ের চেয়ে অনেক বেশি হবে। এটি জাতীয় আয়ের দ্বৈত গণনা সমস্যা হিসেবে চিহ্নিত।


17. GNP ব্যবধান কি?

উত্তর: কোন নির্দিষ্ট বছরে একটি দেশে প্রত্যাশিত GNP এবং বাস্তব GNP এর মধ্যকার ব্যবধানকে বলা হয় GNP ব্যবধান।


18. হস্তান্তর পাওনা কাকে বলে?

উত্তর: যে পাওনা হাত বদলের মাধ্যমে হয় তাকে হস্ত ান্তর পাওনা বলে।


19. সরকারের হস্তান্তর ব্যয়ের একটি উদাহরণ দাও।

উত্তর: সরকারি কর্মচারিদের পেনশন ভাতা ইত্যাদিকে হস্তান্তর ব্যয়ের একটি উদাহরণ বলা যায়


20. জাতীয় আয় পরিমাপের মধ্যবর্তী দ্রব্যের সংজ্ঞা দাও।

উত্তর: যে সকল দ্রব্য সরাসরি ভোগে ব্যবহৃত না হয়ে চূড়ান্ত দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় সে সকল দ্রব্যকে মধ্যবর্তী দ্রব্য বলে।


21. ব্যক্তিগত আয় হতে ব্যয়যোগ্য আয় কিভাবে নির্ণয় করা হয়?

উত্তর: ব্যক্তিগত আয় হতে প্রত্যক্ষ কর ও অন্যান্য আনুষাঙ্গিক ব্যয় বাদ দিলে ব্যয়যোগ্য আয় পাওয়া যায়।



অধ্যায় 5
শ্রম ও উৎপাদনশীলতা


22. শ্রম কি?

উত্তর: উৎপাদন কাজে নিয়োজিত মানুষের কায়িক ও মানসিক সব পরিশ্রমকেই শ্রম বলে।


23. শ্রমের চাহিদা আপেক্ষকটি লিখ।

উত্তর: DL = f(W) যেখানে DL = শ্রমের চাহিদা DLdw = f(W) Lo.


24. শ্রমের চাহিদা রেখা কি?

উত্তর: যে রেখার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন মুজরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক নির্দেশিত হয় তাকে শ্রমের চাহিদা রেখা বলা হয়।


25. শ্রমের যোগান কি?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক তাকে বলা হয় শ্রমের যোগান। [জা.বি. ২০১৪]


26. শ্রম বিভাগ কাকে বলে?

উত্তর: উৎপাদন পদ্ধতিকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে শ্রমিকদের কর্মদক্ষতা ও যোগ্যতা অনুযায়ী তাদের মধ্যে কাজ বন্টন করে দেয়াকে শ্রমবিভাগ বলে।


27. মজুরি কি?

উত্তর : উৎপাদন কার্যে নিযুক্ত শ্রমিক তার শারীরিক ও মানসি শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পায় তাকে মজুরি বলে।


28. প্রকৃত মজুরি কিভাবে নির্ণয় করা যায়?

উত্তর: শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতার মাধ্যমে।


29. শ্রমিক সংঘ কি?

উত্তর: শ্রমিকগণ নিজেদের স্বার্থ রক্ষার্থে যে স্থায়ী প্রতিষ্ঠান গঠন করে তাকে শ্রমিক সংঘ বলে।


30. মুদ্রাস্ফীতি কি?

উত্তর: সাধারণত কোনো দেশে অল্প পরিমাণ দ্রব্যের পিছে বেশি পরিমাণ অর্থ ধাবিত হয় সেই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলা হয়।


31. মুদ্রা সংকোচন কি?

উত্তর: সাধারণত কোন দেশে যখন অল্প পরিমাণ অর্থ বেশি পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হয় সেই অবস্থাকে মুদ্রা সংকোচন বলা হয়।


32. নিয়োগ বা কর্মসংস্থান কি?

উত্তর: সাধারণত চলতি মজুরিতে কোন ব্যক্তির কাজ করার বা পাওয়াকে নিয়োগ বলা হয়।


33. পূর্ণ নিয়োগ বলতে কি বুঝ?

উত্তর: সাধারণত চলতি মজুরিতে সংঘাত মূলক বেকারত্ব ব্যতিত কেউ অনিচ্ছাকৃত বেকারত্ব না থাকলে তাকেপূর্ণ নিয়োগ বলা হয়।


34. বেকারত্ব কাকে বলে?

উত্তর: সাধারণত চলতি মজুরিতে কোনো ব্যক্তি কাজ করার ইচ্ছা থাকা সত্বেও কাজ না পেলে তাকে বেকারত্ব বলে।


35. ছদ্মবেশী বেকারত্ব কি? অথবা, প্রচ্ছন্ন বেকারত্ব কি?

উত্তর: কোন শ্রমক্ষেত্রে কোন শ্রমিকের বা যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শুন্য তাকে ছদ্মবেশী বেকার বা বেকারত্ব বলা হয়।


36. নাইরু কি?

উত্তর: NAIRU হলো- স্বাভাবিক বেকারত্বের হার। 



অধ্যায়-৬
কল্যাণ অর্থনীতি


37. কল্যাণমূলক অর্থনীতি কি?

উত্তর: সমাজের কল্যাণের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অর্থনৈতিক অবস্থাসমূহের মূল্যায়ন নিয়ে অর্থনীতির যে অংশে আলোচনা করা হয় তাকে কল্যাণমূলক অর্থনীতি বলে।


38. বাহ্যিকতা বলতে কি বুঝ?

উত্তর: বাহ্যিকতা কল্যাণমূলক অর্থনীতির একটি ধারণা। বাহ্যিকতা বলতে উৎপাদন ও ভোগক্ষেত্রে অর্থনৈতিক সুবিধা ও অসুবিধা বোঝায়।


39. প্যারোটো কাম্যতা কি?

উত্তর: প্যারোটোর মতে সামাজিক কাম্যতা এমন একটি অবস্থা যেখানে উপাদান উৎপাদনের পুনর্বণ্টন দ্বারা কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত না করে অপর ব্যক্তিদের কল্যাণ বৃদ্ধি করা যায় না।


40. প্যারোটো কাম্যতার প্রবক্তা V. Pareto কোন দেশের অর্থনীতিবিদ।

উত্তর: ইটালীর অর্থনীতিবিদ।


41. দ্বিতীয় সর্বোত্তম তত্ত্বটি কোন শিরোনামে প্রকাশিত হয়?

উত্তর: The General theory of the Second Belt শিরোনাম এ তত্ত্বটি প্রকাশিত হয়।


42. সমাজকল্যাণ অপেক্ষক কি?

উত্তর: সমাজ কল্যাণের পর্যায়গত সূচক হলো সমাজকল্যাণ অপেক্ষক।


43. গণদ্রব্য কি?

উত্তর: যে সকল দ্রব্যের ভোগ থেকে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যায় না তাকে গণ দ্রব্য বলে।


44. কোনো পুস্তকে এ্যারো অসম্ভাব্যতা তত্ত্ব ব্যাখ্যা করা হয়?

উত্তর: Social Choice And Individeial Value নামক পুস্তক।


45. এ্যারো এর অসম্ভাব্যতা তত্ত্ব কি?

উত্তর: এ্যারো এর মতে সকল শর্তপূরণ করে সমাজকল্যাণ অপেক্ষক নির্ণয় দুরুহ যা অর্থনীতিতে অসম্ভাব্যতা তত্ত্ব নামে পরিচিত।


46. এ্যারো এর মতে কয়টি শর্তপূরণ বলে সমাজকল্যাণ অপেক্ষক পাওয়া যায়?

উত্তর: পাঁচটি।


47. একচেটিয়া কারবারে অর্জিত হয় না।

উত্তর: প্যারোটো কাম্যতা।


48. আধুনিককালে সকল রাষ্ট্রই মূলত রাষ্ট্র।

উত্তর: কল্যাণমূলক।


49. গণ দ্রব্যের প্রকৃতি বিশ্লেষণে কল্যাণমূলক অর্থনীতিতে.. বিবেচিত হয়।

উত্তর: Free Ridor Problem.




অধ্যায়-৭
বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ



50. অর্থনৈতিক উন্নয়ন কি?

উত্তর: সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বলতে কোন দেশের আর্থিক অবস্থার উন্নয়নকে বুঝায়।


51. অর্থনৈতিক প্রবৃদ্ধি কি?

উত্তর: অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কোন দেশের জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয়ের প্রকৃত চলমান বৃদ্ধিকে বোঝায়।


52. অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কি?

উত্তর: অর্থনৈতিক উন্নয়নের সহায়ক উপাদানগুলোকে অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত বলে।


53. অনুন্নত দেশসমূহের প্রধান বৈশিষ্ট্য কি?

উত্তর: অনুন্নত দেশসমূহের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দারিদ্র্যতা।


54. শিল্প কি? অথবা, শিল্প কাকে বলে?

উত্তর: একটি পণ্য উৎপাদনে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সবগুলোর সমষ্টি হলো শিল্প।


55. কৃষি কাকে বলে?

উত্তর: যে প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে মানুষ জমি চাষ করে ফসল উৎপাদন করে তাকে কৃষি বলে।


56. বাংলাদেশের কৃষির প্রধান চারটি উপখাতের নাম লিখ।

উত্তর: কৃষির চারটি উপখাত হল- (i) শস্য উপখাত, (ii) বনজ সম্পদ উপখাত, (iii) পশু সম্পদ উপখাত ও (vi) মৎস্য সম্পদ উপখাত।


57. বৈদেশিক সাহায্য কি?

উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া চালু রাখার জন্য বিভিন্ন দাতা দেশ এবং সংস্থা থেকে যে ঋণ ও অনুদান পাওয়া যায় তাকে বৈদেশিক সাহায্য বা মূলধন বলে।


58. উন্নত দেশ কাকে বলে?

উত্তর: যেসব দেশে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জাতীয় আয়। মাথাপিছু আয় এবং জীবন যাত্রার মান উন্নত স্তরে পৌঁছেছে সেসব দেশকে উন্নত দেশ বলে।


59. অনুন্নত দেশ কাকে বলে?

 উত্তর: যেসব দেশের জনগণের মাথাপিছু আয় খুবই কম, ও জীবন যাত্রার মান খুবই নিচু এবং অধিকাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে সেসব দেশকে অনুন্নত দেশ বলে।


60. উন্নয়নশীল দেশ কাকে বলে?

উত্তর: যেসব দেশে কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং ক্রমশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলে।


61. স্বল্পোন্নত দেশ বলতে কী বুঝ? 

উত্তর: যেসব দেশ কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পেরেছে এবং অনুন্নত দেশের তুলনায় একটু সুবিধাজনক অবস্থানে আছে তাদেরকে স্বল্পোন্নত দেশ বলে।


62. শিল্পায়নের প্রধান উদ্দেশ্য কী?

উত্তর: শিল্পায়নের প্রধান উদ্দেশ্য হলো সস্তায় বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।


63. মাঝারি শিল্প কাকে বলে?

উত্তর: বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে কারখানায় শ্রমিকের সংখ্যা ২০ জনের বেশি কিন্তু ২৩০ জনের কম তাকে মাঝারি শিল্প বলে।



64. কুটির শিল্প কাকে বলে? অথবা, ক্ষুদ্রায়তন ও কুটির শিল্প বলতে কি বুঝ?

উত্তর: বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে কারখানায় নিয়োজিত শ্রমিকের সংখ্যা ২০ জন তাকে ক্ষুদ্র ও কুটিরশিল্প বলে।


65. বিনিয়োগ কী?

উত্তর: নতুন সাজ সরঞ্জাম অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় বাড়তি মজুত ক্রয় ইত্যাদি বিনিয়োগ বলে।


66. লেনদেন ভারসাম্য কি?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বৎসরে একটি দেশের দৃশ্যমান ও অদৃশ্যমান পণ্য সামগ্রির আমদানি ক্ষয় রপ্তানি আয়ের হিসাবকে লেনদেন ভারসাম্য বলে।



67. বৈদেশিক বিনিয়োগ কী?

উত্তর: কোনো দ্রব্য সেবার উৎপাদন বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা নির্ধারিত হলে তাকে বৈদেশিক বিনিয়োগ বলে।


68. বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ কম হবার তিনটি কারণ লিখ?

উত্তর: তিনটি কারণ হলো-

(ক) রাজনৈতিক অস্থিতিশীলতা,

(খ) দুর্নীতি এবং

(গ) জ্বালানী ও বিদ্যুৎ-এর অভাব।


79. বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার তিনটি উপায় লিখ। 

উত্তর: বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার তিনটি উপায় হলো-

(ক) রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন,

(খ) দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ এবং

(গ) জ্বালানী ও বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা।




(মোঃ মাহের)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib