স্বাধীন
বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
History of the Emergence of Independent Bangladesh
অনার্স
১ম বর্ষ
বিষয়
কোড: 211501
অধ্যায়
1
দেশ
ও জনগোষ্ঠীর পরিচয়
1. কোন
প্রাচীন গ্রন্থে 'বঙ্গ' নামের উল্লেখ পাওয়া যায়?
উত্তর:
ঐতরেয় আরণ্যক' গ্রন্থে পাওয়া যায়।
2. জনপদ
কী?
উত্তর:
প্রাচীনকালে সমগ্র ভূখণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল।
বিভিন্ন জনগোষ্ঠীর নামানুসারের এগুলো জনপদ হিসেবে গড়ে
উঠে।
3. প্রাচীন
বাংলার কোন জনপদের নাম
'বাংলাদেশ' নাম হয়েছে?
উত্তর:
বঙ্গ ও বাঙাল জনপদ
থেকে 'বাংলাদেশ' নাম হয়েছে।
4. আকবরের
শাসনামলে বাংলা কি নামে অভিহিত
হতো?
উত্তর:
সুবা-ই-বাংলা নামে
অভিহিত হতো।
5. আইন-ই-আকবরী গ্রন্থটির
রচয়িতা কে?
উত্তর:
আইন-ই-আকবরী গ্রন্থটির
রচয়িতা শেখ আবুল ফজল।
বলে।
6. বাংলার
জনপদগুলোর নাম লেখ?
উত্তর:
বঙ্গ, পুঞ্জ, সুক্ষা বা রাঢ়, গৌড়,
সমতট, বরেন্দ্র, হরিকেল ইত্যাদি।
7. পুণ্ড্র
কী?
উত্তর:
পুণ্ড্র বাংলার একটি প্রাচীন জনপদ।
8. বাংলাদেশের
আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
উত্তর:
বাংলাদেশের আদি জনপদের অধিবাসীরা
অস্ট্রালয়েড বা অস্ট্রিক জাতির
অন্তর্ভুক্ত।
9. বাঙালিদের
উপর কোন নরগোষ্ঠীর প্রভাব
সবচেয়ে বেশি?
উত্তর:
বাঙালিদের উপর অস্ট্রিক নরগোষ্ঠীর
প্রভাব সবচেয়ে বেশি।
10. পৃথিবীর
বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর:
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হলো-
বাংলাদেশ।
11. বাংলা
সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? অথবা, বাংলা ভাষার আদি নিদর্শনের নাম
কি?
উত্তর:
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো- চর্যাপদ।
12. চর্যাপদ
কোথায় পাওয়া যায়?
উত্তর:
চর্যাপদ নেপালের রাজ দরবারে পাওয়া
যায়।
13. বাংলা
ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উত্তর:
বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে।
অধ্যায়
2
অখণ্ড
স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি,
১৯৪৭
14. লাহোর
প্রস্তাব কি ছিল?
উত্তর:
উপমহাদেশের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলীয় মুসলিম
সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহের মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রসমূহ
গঠনের সিদ্ধান্ত, আঞ্চলিক স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণ অধিকার ও সার্বভৌমত্ব অর্জনই
ছিল এ প্রস্তাবের মূল
কথা।
15. ঐতিহাসিক
লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
অথবা, লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত
হয়?
উত্তর:
ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ২৩ মার্চ
১৯৪০ সালে।
16. ঐতিহাসিক
'লাহোর প্রস্তাব' কে উত্থাপন করেন?
উত্তর:
ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' উত্থাপন করেন শেরে রাংলা
এ. কে. ফজলুল হক।
17. অখণ্ড
বা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর:
শেরে বাংলা এ. কে. ফজলুল
হক।
18. বঙ্গভঙ্গ
কবে হয়? অথবা, বঙ্গভঙ্গ
কখন হয়?
উত্তর:
বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে।
19. বঙ্গভঙ্গ
রদ হয় কত সালে?
উত্তর:
বঙ্গভঙ্গ রদ করা হয়
১৯১১ সালে।
20. মুসলিম
লীগের প্রতিষ্ঠাতা কে এবং কত
সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ ১৯০৬
সালে ঢাকায় প্রতিষ্ঠা করেন।
21. বঙ্গভঙ্গ
কত সালে, কে ঘোষণা করেন?
উত্তর:
১৯০৫ সালে লর্ড কার্জন
বঙ্গভঙ্গ ঘোষণা করেন।
22. কাকে
গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?
উত্তর:
হোসেন শহিদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের
মানসপুত্র বলা হয়।
23. অবিভক্ত
বাঙলার শেষ মুখ্যমন্ত্রী কে
ছিলেন?
উত্তর:
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন
হোসেন শহিদ সোহরাওয়ার্দী।
24. অবিভক্ত
বা অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?
উত্তর:
অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহিদ সোহ্রাওয়ার্দী।
25. কোন
আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত
বিভক্ত হয়েছিল?
উত্তর:
১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন
দ্বারা।
26. ভারতীয়
জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত
হয়?
উত্তর:
ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত
হয়।
অধ্যায়
3
পাকিস্তান
: রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য
27. পাকিস্তানের
জন্ম হয় কবে?
উত্তর:
পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭
সালের ১৪ আগস্ট।
28. ১৯৪৭
সালে বিভক্ত পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান
হয় কত সালে?
উত্তর:
১৯৪৭ সালে বিভক্ত পূর্ব
বাংলার নাম পূর্ব পাকিস্তান
হয় ১৯৫৬ সালে।
29. পশ্চিম
পাকিস্তানের প্রদেশ কয়টি?
উত্তর:
পশ্চিম পাকিস্তানের প্রদেশ ৪টি।
30. পাকিস্তান
গণপরিষদে কে সর্বপ্রথম উর্দুর
সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?
উত্তর:
কংগ্রেস সদস্য ধীরেন্দ্র নাথ দত্ত।
31. পাকিস্তানের
প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান।
32. পাকিস্তানে
প্রথম সংবিধান কত সালে প্রণয়ন
করা হয়? অথবা, কত
সালে পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয়?
উত্তর:
১৯৫৬ সালে।
33. স্বাধীন
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে?
উত্তর:
স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ।
অধ্যায়
4
ভাষা
আন্দোলন ও বাঙালির আত্মপরিচয়
প্রতিষ্ঠা
34. যুক্তফ্রন্ট
নির্বাচন কত সালে অনুষ্ঠিত
হয়?
উত্তর:
যুক্তফ্রন্ট নির্বাচন ১৯৫৪ সালে অনুষ্ঠিত
হয়।
35. যুক্তফ্রন্টের
২১ দফার ১ম দফা
কি ছিল?
উত্তর:
যুক্তফ্রন্টের ২১ দফার ১ম
দফা ছিল- বাংলাকে পাকিস্তানের
অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি
দান।
36. কার
নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তর:
শেরে বাংলা এ. কে. ফজলুল
হকের নেতৃত্বে।
37. বাংলা
একাডেমির পূর্বনাম কি?
উত্তর:
বাংলা একাডেমির পূর্বনাম বর্ধমান হাউস।
38. আওয়ামী
মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত
হয়?
উত্তর:
২৩ জুন ১৯৪৯ সালে।
39. পূর্ব
বাংলার নাম পূর্ব পাকিস্তান
হয় কত সালে?
উত্তর:
১৯৫৬ সালে।
40. তমদ্দুন
মজলিস কি?
উত্তর:
এটা একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদায় অধিষ্ঠিত করার লক্ষ্যে ২
সেপ্টেম্বর ১৯৪৭ সালে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে
যে সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে তাকে
তমদ্দুন মজলিস বলে।
41. তমদ্দুন
মজলিশ কে প্রতিষ্ঠা করেন?
অথবা, "তমুদ্দুন মজলিস" কার নেতৃত্বে গঠিত
হয়েছিল?
উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুন অধ্যাপক আবুল
কাশেম।
42. 'তমদ্দুন
মজলিশ' কখন গঠিত হয়?
উত্তর:
তমদ্দুন মজলিশ গঠিত হয়- ১৯৪৭
সালের ২ সেপ্টেম্বর।
43. 'আমার
ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' -গানটি কে লিখেছেন?
উত্তর:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী।
44. কত
সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়?
উত্তর:
১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়।
45. ভাষা
আন্দোলনের দু'জন শহিদের
নাম লিখ।
উত্তর:
রফিক ও শফিক।
46. জাতিসংঘের
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা
করে?
উত্তর:
ইউনেস্কো।
47. ঢাকা
বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত
হয়?
উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে।
48. মহান
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি
দিয়েছে কে?
উত্তর:
ইউনেস্কো।
49. পাকিস্তানের
সংবিধানে কখন বাংলা ভাষাকে
রাষ্ট্রতার হিসেবে স্বীকৃতি দেয়া হয়? অথবা,
কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যদা দেওয়া হয়?
উত্তর:
১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম। রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়।
অধ্যায়
5
সামরিক
শাসন
50. সামরিক
শাসন কী?
উত্তর:
সামরিক শাসন বলতে সামরিক
বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে
পরোক্ষ নিয়ন্ত্রণ বা সোজাসুজি ক্ষমতা
করায়ত্ত করাকে বোঝায়।
51. পাকিস্তানে
প্রথম সামরিক শাসন কে জারি
করেন?
উত্তর:
পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন-
ইস্কান্দার মির্জা।
52. পাকিস্তানের
প্রথম সামরিক শাসন কত সালে
জারি করা হয়?
উত্তর:
পাকিস্তানের প্রথম সামরিক শাসন ৭ অক্টোবর
১৯৫৮ সালে জারি করা
হয়।
53. মৌলিক
গণতন্ত্র কি?
উত্তর:
ক্ষমতা দখলের এক বছর পর
১৯৫৯ সালের ২৭ অক্টোবর আইয়ুব
খান 'মৌলিক গণতন্ত্র আদেশ' জারি করেন। এ
আদেশ বলে তিনি স্থানীয়
সরকারের চার স্ত রবিশিষ্ট
যে পরিকল্পনা করে তার নামকরণ
করা হয় মৌলিক গণতন্ত্র।
এটিকে বুনিয়াদি গণতন্ত্রও বলা হয়।
54. মৌলিক
গণতন্ত্র কে প্রবর্তন করেছিলেন?
অথবা, মৌলিক গণতন্ত্র আদেশ জারি কে
করেন?
উত্তর:
সামরিক শাসক আইয়ুব খান।
55. কখন
মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা
হয়? অথবা, মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি
করা হয়?
উত্তর:
মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা
হয় ১৯৫৯ সালের ২৭
অক্টোবর।
56. মৌলিক
গণতন্ত্রের স্তর কয়টি?
উত্তর:
মৌলিক গণতন্ত্রের স্তর চারটি।
57. মৌলিক
গণতন্ত্রের ভোটাধিকার ছিল কত জনের?
অথবা, মৌলিক গণতন্ত্রীর সংখ্যা কত ছিল?
উত্তর:
৮০ হাজার।
58. কত
সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান দেশে সামরিক
শাসন জারি করেন?
উত্তর:
১৯৫৮ সালের ২৮ অক্টোবর দেশে
সামরিক শাসন জারি করা
হয়।
59. LFO এর
পূর্ণরূপ কি?
উত্তর:
LFO-এর পূর্ণরূপ হলো- Legal Framework Order.
60. EBDO-এর
পূর্ণরূপ কী?
উত্তর:
EBDO: Elective Bodies Disqualification Order.
61. PODO-এর
পূর্ণরূপ কী?
উত্তর:
PODO: পাবলিক অফিসারদের অযোগ্যতা আদেশ.
62. আইয়ুব
খান গঠিত শিক্ষা কমিশনের
নাম কি?
উত্তর:
আইয়ুব খান গঠিত শিক্ষা
কমিশনের নাম হলো- শরীফ
খান শিক্ষা কমিশন।
63. আইয়ুব
খানের পতন হয় কত
খ্রিস্টাব্দে?
উত্তর:
আইয়ুব খানের পতন হয় ২৫
মার্চ ১৯৬৯ সালে।
অধ্যায়
6
জাতীয়তাবাদের
বিকাশ ও স্বাধিকার আন্দোলন
64. আগরতলা
ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিল?
উত্তর:
আগরতলা মামলায় আসামি ছিল ৩৫ জন
(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ)।
65. আগরতলা
ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর মামলার
প্রধান আসামি ছিলেন।
66. ঐতিহাসিক
ছয়-দফা দাবি কে
উত্থাপন করেন? অথবা, ঐতিহাসিক ৬-দফা কে
ঘোষণা করেন?
উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
67. ঐতিহাসিক
ছয়দফা কবে, কোথায় ঘোষিত
হয়?
উত্তর:
ঐতিহাসিক ছয়দফা ১৯৬৬ সালের ৫
ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়।
অধ্যায়
7
১৯৬৯
এর গণ-অভ্যুত্থান ও
১১-দফা আন্দোলন
68. গণঅভ্যুত্থান
কত সালে হয়?অথবা,
কত সালে গণঅভ্যুত্থান হয়?
উত্তর:
গণঅভ্যুত্থান হয় ১৯৬৯ সালে।
69. সোহরাওয়ার্দী
উদ্যানের পূর্বনাম কি?
উত্তর:
সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম রেসকোর্স ময়দান।
70. 'এগারো
দফা'- কখন ঘোষণা করা
হয়? অথবা, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কত সালে ১১-
দফা ঘোষণা করে?
উত্তর:
'এগারো দফা' ১৯৬৯ সালে
ঘোষণা করা হয়।
71. ঊনসত্তরের
গণঅভ্যুত্থানে কারা নিহত হন?
উত্তর:
উনসত্তরের গণঅভ্যুত্থানে আসাদ, ড. শামসুজ্জোহা, মতিউর
রহমান নিহত হন।
অধ্যায়
8
১৯৭০
সালের নির্বাচন, অসহযোগ আন্দোলন এবং বঙ্গবন্ধুর স্বাধীনতার
ঘোষণা
72. ১৯৭০
সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা
লাভ করে?
উত্তর:
আওয়ামী লীগ ১৯৭০ সালে
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
73. পূর্ব
পাকিস্তানে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল
কত?
উত্তর:
পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল
১৬৯ টি (১৬২টি সাধারণ
ও ৭ টি সংরক্ষিত
মহিলা আসন)।
74. ১৯৭০
সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে
কয়টি আসন লাভ করে?
উত্তর:
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে
১৬৭ টি আসন লাভ
করে।
75. শেখ
মুজিবুর রহমান কবে অসহযোগ আন্দোলনের
ডাক দেন?
উত্তর:
শেখ মুজিবুর রহমান কবে অসহযোগ আন্দোলনের
ডাক ১৯৭১ সালের ৩
মার্চ।
76. ৭ই
মার্চ বিখ্যাত কেন?
উত্তর:
৭ই মার্চ বিখ্যাত বঙ্গবন্ধুর ভাষণের জন্য।
77. ১৯৭১
সালের ৭ মার্চ বঙ্গবন্ধু
তার ভাষণটি কোথায় দেন?
উত্তর:
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু
তার ভাষণটি সোহরাওয়ার্দী উদ্যানে দেন।
78. বঙ্গবন্ধুকে
কবে গ্রেপ্তার করা হয়?
উত্তর:
১৯৭১ সালের ২৫ মার্চ রাত্রে।
79. বঙ্গবন্ধুকে
পশ্চিম পাকিস্তানের কোন কারাগারে আটক
রাখা হয়?
উত্তর:
মিয়াওয়ালী কারাগারে।
80. কোন
তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?
উত্তর:
২৫ শে মার্চ ১৯৭১
রাত বারোটার পর। অথাৎ- ২৬
শে মার্চ-এর পথম প্রহর,
১৯৭১।
81. কে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন?
উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(পরে ২৭ শে মার্চ
তার পক্ষে মেজর জিয়াউর রহমান)।
অধ্যায়
9
মুক্তিযুদ্ধ-১৯৭১
82. 'অপারেশন
সার্চলাইট' কি?
উত্তর:
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে
বাঙালিদের উপর পাকবাহিনী যে
বর্বরতা চালায় তাকে 'অপারেশন সার্চলাইট' বলে। অর্থাৎ ১৯৭১
সালের ২৫ মার্চ মধ্য
রাতের গণহত্যাকে বুঝায়।
83. 'অপারেশন
সার্চলাইট' কবে কোথায় পরিচালিত
হয়?
উত্তর:
"অপারেশন সার্চলাইট" পরিচালিত হয় ঢাকায়, ১৯৭১
সালের ২৫ মার্চ মধ্যরাতে।
84. Genocide" শব্দটির
অর্থ কী?
উত্তর:
"Genocide" শব্দটির
অর্থ গণহত্যা।
85. বাংলাদেশের
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
86. মুক্তিযুদ্ধের
সর্বোচ্চ খেতাব কি?
উত্তর:
মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব-বীরশ্রেষ্ঠ।
87. বাংলাদেশের
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম. এ. জি
ওসমানী।
88. মুক্তিযুদ্ধের
সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত
ছিল? অথবা, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট
কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ১১টি
সেক্টরে বিভক্ত ছিল।
89. মুক্তিযুদ্ধ
চলাকালীন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী
কে ছিলেন? অথবা, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
90. অস্থায়ী
সরকার কবে কোথায় শপথ
গ্রহণ করেন? অথবা, মুজিবনগর সরকার কবে, কোথায় শপথ
গ্রহণ করে?
উত্তর:
১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর
জেলার বৈদ্যনাথ তলার ভবের পাড়া
গ্রামের আম বাগানে অস্থায়ী
(মুজিবনগর বা প্রবাসী) সরকার
শপথ গ্রহণ করেন।
91. ১৯৭১
সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর:
১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম
ছিলেন।
92. স্বাধীন
বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অথবা,
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর:
স্বাধীন বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ছিলেন।
93. 'অপারেশন
জ্যাকপট' কি?
উত্তর:
পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সমর
সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করা।
94. বাংলাদেশের
জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়?
উত্তর:
২ মার্চ ১৯৭১ সালে প্রথম
বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
95. দু'জন মহিলা বীর
প্রতীক কে কে?
উত্তর:
দুজন মহিলা বীর প্রতীক হলেন
তারামন বিবি ও ড.
সেতারা বেগম।
96. কোথায়
প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
97. কোন
দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেন?
উত্তর:
ভারত।
98. বাংলাদেশকে
স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ সেনেগাল।
99. বাংলাদেশের
স্বাধীনতা দিবস পালিত হয়
কবে?
উত্তর:
২৬ শে মার্চ।
অধ্যায়
10
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
শাসনকাল, ১৯৭২-১৯৭৫
100. শেখ মুজিবুর রহমানকে কবে মুক্তি দেওয়া
হয়?
উত্তর: শেখ মুজিবুর রহমানকে
৮ জানুয়ারি ১৯৭২ সালে মুক্তি
দেওয়া হয়।101. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের
জানুয়ারি মাসের ১০ তারিখে।
102. কত তারিখে 'গণপরিষদ আদেশ' জারি করা হয়?
উত্তর: ২৩ মার্চ ১৯৭২
সালে 'গণপরিষদ আদেশ' জারি করা হয়।
103. গণপরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর: গণপরিষদের সদস্য সংখ্যা ৪০৩ জন।
104. বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান
কে?
উত্তর: বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান
ড. কামাল হোসেন।
105. বাংলাদেশ সংবিধানের কতটি মূলনীতি আছে?
উত্তর: বাংলাদেশ সংবিধানের ৪টি মূলনীতি আছে।
106. ১৯৭২-এর সংবিধানের মূলনীতি
কি ছিল?
উত্তর: ১৯৭২-এর সংবিধানের
মূলনীতি হলো- জাতীয়বাদ, গণতন্ত্র,
সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।
107. "বাকশাল"
গঠিত হয় কোন সংশোধনীর
মাধ্যমে?
উত্তর: "বাকশাল" গঠিত হয় সংবিধানের
চতুর্থ সংশোধনীর মাধ্যমে।
108. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
109. শেখ মুজিবের হত্যার পর ক্ষমতা দখল
করেন কে?
উত্তর: শেখ মুজিবের হত্যার
পর ক্ষমতা দখল করেন খন্দকার
মোশতাক আহমদ।
110. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
পরিবারের কয় জনকে হত্যা
করা হয়েছিল?
উত্তর: ২১ জনকে।
111. কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে
বাংলায় ভাষণ দেন?
উত্তর: বঙ্গবন্ধু ১৯৭৪ সালের জাতিসংঘে
বাংলায় ভাষণ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন