অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন
ডিপার্টমেন্ট: সমাজকর্ম
বিষয়:-সমাজবিজ্ঞান পরিচিতি
বিষয় কোড:-222111
( সমাজবিজ্ঞান পরিচিতি "খ,গ - বিভাগ" বিভাগ সাজেশন পেতে এখানে ক্লিক করুন )
1. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর: অগাস্ট কোঁৎ (Auguste Comte).
2. 'সমাজবিজ্ঞান প্রতিষ্ঠানের বিজ্ঞান।'-উক্তিটি কার?
উত্তর: এমিল ডুর্খেইমের।
3. বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান হাতিয়ার কি?
উত্তর: যোগাযোগ ও ব্যবসায় প্রসার ঘটানো।
4. 'Cultural Lag' তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: Cultural Lag তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সমাজবিজ্ঞানী অগবার্ণ।
5. “সংস্কৃতি হলো আমরা যা এবং সভ্যতা হলো আমরা যা ব্যবহার করি বা আমাদের যা আছে।”-উক্তিটি কার?
উত্তর: ম্যাকাইভার ও পেজ।
6. 'Urbanism' শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: লুইস ওয়ার্থ।
7. WID এর পূর্ণরূপ কি?
উত্তর: WID এর পূর্ণরূপ হলো- Women In Development
8. কত তারিখ 'বিশ্ব পরিবেশ দিবস' পালন করা হয়?
উত্তর: ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন করা হয়।
9. জাতিবর্ণ প্রথা প্রধানত কত প্রকার?
উত্তর: চার প্রকার। যথা-১. ব্রাহ্মণ, ২. ক্ষত্রিয়, ৩. বৈশ ও ৪. শূদ্র।
10. বিচ্যুতি কি?
উত্তর: বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী ব
11. শিল্প বিপ্লবের সূচনা হয় কত শতকে?
উত্তর: আঠারো শতকে ইংল্যান্ডে।
12. STD কি?
উত্তর : STD = Sexually Transmited Disease
13. অগাস্ট কোঁৎ সর্বপ্রথম কত সালে 'Sociology' শব্দটি ব্যবহার করেন?
উত্তর: অগাস্ট কোঁৎ ১৮৩৯ সালে Sociology শব্দটি চয়ন করেন।
14. 'সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ'-উক্তিটি কার?
উত্তর: হার্বাট স্পেন্সার (Herbert Spencer)।
15. পাল্টা সংস্কৃতি কী?
উত্তর: বৃহত্তর সমাজের মূল সংস্কৃতির সাথে যখন উপসংস্কৃতির দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হয় তখন তাকে পাল্টা সংস্কৃতি বলে।
16. 'যান্ত্রিক সংহতি' প্রত্যয়টি কে প্রদান করেন?
উত্তর: এমিল ডুর্খেইম-এর।
17. নগর মানসিকতা কী?
উত্তর: নগরের সদস্য হিসেবে একজন মানুষ যে সমস্ত আচার-আচরণ, মূল্যবোধ, বিশ্বাস, রুচিবোধ, অভ্যাস শিখে থাকে এবং নগরের সদস্য হিসেবে যেসব সুযোগ-সুবিধা ভোগ করে থাকে সেসবের সমন্বিত রূপই হলো নগর মানসিকতা।
18. "The Protestant Ethic and the Spirit of Capitalism" গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: মার্টিন লুথার।
19. বস্তি কী?
উত্তর: আর্থ-সামাজিক সুযোগ-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী শহরের পরিবেশে অপরিকল্পিতভাবে দুর্বল, ভঙ্গুর, অপসির ও অপরিচ্ছন্নভাবে যখন কোন ঘনবসতিপূর্ণ নোংরা আবাসস্থল গড়ে তোলে তখন তাকে বস্তি বলে।
20. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কী?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো হলো: দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী।
21. সুপ্রীম কোর্টের বিভাগ কয়টি ও কি কি?
উত্তর: সুপ্রীম কোর্টের বিভাগ ২টি। ১. হাইকোর্ট বিভাগ ও ২. আপিল বিভাগ।
22. সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বাহন কি কি?
উত্তর: সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বাহন পরিবার, শিক্ষা, প্রতিষ্ঠান, সঙ্গীদল, "ধর্মীয় আদর্শ।
23. 'গ্লোবাল ভিলেজ' ধারণাটি কার?
উত্তর: মার্শাল ম্যাকলুহান।
24. AIDS-এর পূর্ণ অভিব্যক্তি কী?
উত্তর: AIDS - Acquired Immune Deficiency Syndrome
25. Verstehen শব্দের অর্থ কি?
উত্তর: Verstehen শব্দের অর্থ অন্তরদৃষ্টি।
26. উপ-সংস্কৃতি কি?
উত্তর: বৃহত্তর সমাজব্যবস্থার মধ্যে প্রাধান্যসৃষ্টিকারী সংস্কৃতির উপাদানসমূহ যেমন- অবশ্য পালনীয় রীতি-নীতি, প্রথা, বিশ্বাস আদর্শ, মূল্যবোধ ইত্যাদি ক্ষেত্রে যে ভিন্নতা- এই ভিন্নতর সংস্কৃতির অংশকে বলা হয় উপসংস্কৃতি।
27. অতিনগরায়ন কি?
উত্তর: নগরে প্রচলিত সুযোগ-সুবিধা গ্রহণের আশায় যখন নগরে জনসংখ্যার চাপ অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন উদ্ভূত পরিস্থিতির সঙ্গে নগরবাসী খাপ খাওয়াতে পারে না। নগরের ঐরূপ পরিস্থিতিকে অতি নগরায়ণ বলা হয়'।
28. WID-এর পূর্ণরূপ কি?
উত্তর: WID-এর পূর্ণরূপ হলো- Women In Development.
29. নারী আধীনতা বলতে কি বুঝ?
উত্তর : বিভিন্ন আঙ্গিকে নারীকে পুরুষের অধীন করে রাখার নামই হলো নারী অধীনতা।
30. লিঙ্গ বৈষম্য কি?
উত্তর: নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদই হলো নারী বৈষম্য।
31. STD-এর পূর্ণরূপ কি?
উত্তর: STD-এর পূর্ণনাম Sexually Transmited Disease.
32. বিপরীত সংস্কৃতি কি?
উত্তর : উপসংস্কৃতি যদি মূলসংস্কৃতির বিরুদ্ধাচরণ করে তার প্রধান মূল্যবোধ ও নীতিমালাকে বাতিল করে তার বিপরীত মূল্যবোধ ও জীবনাচরণ গ্রহণ করে তখন তাকে বিপরীত বা পাল্টা সংস্কৃতি বলে।
33. পিলোরী কি?
উত্তর: পিলোরী হলো কাষ্টা নির্মিত শাস্তিস্তম্ভ বিশেষ।
34. বিচ্যুতি কি?
উত্তর: বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী বা সমাজের মূল্যবোধকে ভঙ্গ করে।
35. সাংস্কৃতিক অনুমোদন বলতে কি বুঝ?
উত্তর : সাংস্কৃতিক অনুমোদন হলো আইন অমান্য করার শাস্তি বা এটি মান্য করার পুরস্কার।
36. এমিল ডুর্খেইমের মতে, 'সামাজিক ঘটনা' কি?
উত্তর : সামাজিক ঘটনা বলতে কোন জনগোষ্ঠীর সমষ্টিগত চিন্তা-চেতনা প্রবণতা ও রীতিনীতি প্রভৃতিকে বোঝায়।
37. “সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রপঞ্চেয় বিজ্ঞান" -উক্তিটি কার?
উত্তর: এফ. এইচ. গিডিংস (F. H. Gidding)।
38. "The Division of Labour in Society" গ্রন্থটি কার লেখা?
উত্তর: "The Division of Labour in Society" গ্রন্থটির লেখক এমিল ডুর্খেইম।
39. 'Cultural diffusion' প্রত্যয়টির অর্থ কী?
উত্তর: 'Cultural diffusion' প্রত্যয়টির অর্থ সাংস্কৃতিক ব্যপ্তিবাদ।
40. দুটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও।
উত্তর : ১. সাহিত্য ও ২. শিল্পকলা।
41. নগর মানসিকতা কী?
উত্তর : নগর মানসিকতা এমন একটি দৃষ্টিভঙ্গি বা জীবন দর্শনের নাম যা সাধারণত নগরে বসবাস করার ফলে গড়ে উঠে।
42. WAD-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: WAD এর পূর্ণরূপ হলো- Women and Development.
43. মেগাসিটি কী?
উত্তর: কোন মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা ৫০ লক্ষ বা তার বেশি হলে উক্ত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি হিসেবে অভিহিত করা যায়।
44. দুর্যোগ কত প্রকার?
উত্তর : দুর্যোগ দুই প্রকার। (ক) প্রাকৃতিক ও (খ) কৃত্রিম বা মনুষ্য সৃষ্টি।
45. বনশূন্যতা বলতে কী বুঝ?
উত্তর : বনশূন্যতা বলতে কোন এলাকায় বনভূমি কেটে ফেলাকে বোঝায়। বনভূমি কেটে বনভূমির পরিমাণ কমিয়ে আনাই হলো বনশূন্যতা।
46. সামাজিক নিয়ন্ত্রণের দুটি অনানুষ্ঠানিক বাহনের নাম লিখ।
উত্তর: সামাজিক নিয়ন্ত্রণের দুটি অনানুষ্ঠানিক বাহনের নাম হলো ব্যক্তিত্ব ও চিত্তবিনোদন।
47. বাংলাদেশে সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?
উত্তর: প্রফেসর ড. নাজমুল করিম।
48. জেন্ডার কী?
উত্তর: নারী ও পুরুষের সামাজিক বিভাজনকে জেন্ডার বলে
49. 'সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্মের অধ্যয়ন' -উক্তিটি কার?
উত্তর: 'সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্মের অধ্যয়ন' -উক্তিটি করেছেন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।
50. 'Positive Philosophy' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: Auguste Comte.
51. IBRD-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: IBRD-এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
52. কেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: কেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা আর্নেস্ট বার্জেস (১৯২৫)।
53. 'Globalization' প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : 'Globalization' প্রত্যয়টি প্রথম Theodore Levitt ব্যবহার করেন।
54. প্রতীক কি?
উত্তর: প্রতীক হলো এমন ধরনের চিহ্ন যা কোনো ধারণা, বস্তু বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
55. সংখ্যালঘু কি?
উত্তর: কোনো বৃহৎ সমাজ বা দেশের অভ্যন্তরে বসবাসরত এমন জনগোষ্ঠীকে সংখ্যালঘু বলা হয় যারা আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে দেশের প্রভাবশালী জনগোষ্ঠী দ্বারা শাসিত হয়।
56. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো কি?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি। যথা- ১. দুর্যোগপূর্ব প্রস্তুতি, ২. দুর্যোগকালীন প্রস্তুতি এবং ৩. দুর্যোগ পরবর্তী প্রস্তুতি।
57. বিচ্যুতি কি?
উত্তর: বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের মূল্যবোধকে ভঙ্গ করে।
58. এসটিডি কি?
উত্তর:এসটিডি একটি যৌনাচার পরিবাহিত রোগ।
59. ভদ্রবেশী অপরাধ কি?
উত্তর: সমাজে উঁচুপদে আসীন ব্যক্তিবর্গ তাদের আনুষ্ঠানিক ও পেশাগত ক্ষমতা প্রয়োগ বা অপপ্রয়োগের মাধ্যমে যে অপরাধমূলক কর্মকান্ড করে থাকে তাই ভদ্রবেশী অপরাধ।
60. বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রধান কারণ কোনটি?
উত্তর: বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রধান কারণ হলো বনভূমি ধ্বংস।
61. “সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।” -উক্তিটি কে করেছেন?
উত্তর: এমিল ডুর্খেইমের।
62. 'Essays in Sociology' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: 'Essays in Sociology' গ্রন্থটির রচয়িতা হলেন ম্যাক্স ওয়েবার।
63. Ideal প্রত্যয়টি কার?
উত্তর: Ideal প্রত্যয়টি ম্যাক্স ওয়েবারের।
64. মেগাসিটি কী?
উত্তর: কোন মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা ৫০ লক্ষ বা তার বেশি হলে উক্ত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি হিসেবে অভিহিত করা যায়।
65. 'Urbanism' শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: লুইস ওয়ার্থ।
66. 'WID' এর পূর্ণরূপ কী?
উত্তর: WID এর পূর্ণরূপ হলো- Women In Development.
67. দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়টি?
উত্তর: তিনটি। যথা : (ক) ক্ষয়ক্ষতি যথাসম্ভব এড়ানো, (খ) ত্রান ও পুনর্বাসন ও (গ) পুনরুদ্ধার।
68. সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উত্তর: অর্থনৈতিক বৈষম্য।
69. HIV এর পূর্ণরূপ লিখ।
উত্তর: HIV-এর পূর্ণ অর্থ- Human Immune Deficiency Virus.
70. বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপন করা হয়?
উত্তর: ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন করা হয়।
71. 'Cultural Lag' তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: Cultural Lag তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সমাজবিজ্ঞানী অগবার্ণ।
72. প্যারোল কী?
উত্তর: প্যারোল হচ্ছে সংশোধনের সে পদ্ধতি, যা দণ্ডপ্রাপ্ত অপরাধীদের আংশিক দণ্ডভোগ করার পর শর্তসাপেক্ষে মুক্তিপ্রদানের ব্যবস্থা করা হয়।
73. 'দৃষ্টবাদ' কী?
উত্তর: কেবল বৈজ্ঞানিক তথ্যাদির ভিত্তিতেই কোনো সত্যে উপনীত হওয়াকে দৃষ্টবাদ বলে।
74.. 'The Suicide' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: "The Suicide" গ্রন্থটি এমিল ডুর্খেইম-এর লেখা।
75. অতি নগরায়ণ কী?
উত্তর: নগরে প্রচলিত সুযোগ-সুবিধা গ্রহণের আশায় যখন নগরে জনসংখ্যার চাপ অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন উদ্ভূত পরিস্থিতির সঙ্গে নগরবাসী খাপ খাওয়াতে পারে না। নগরের ঐরূপ পরিস্থিতিকে অতি নগরায়ণ বলা হয়।
76. IPCC-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: IPCC-এর পূর্ণরূপ হলো: Intergovernmental Panel on Climate Change.
77. 'Push Factor' বলতে কী বোঝ?
উত্তর : বিকর্ষণজনিত কারণে যখন স্থানান্তর গমন হয় তাকে Push factor বলে।
78. হেপাটাইটিস-'বি' কীভাবে ছড়ায়?
উত্তর: হেপাটাইটিস-'বি' ভাইরাসটি মানুষের রক্তের মাধ্যমে ছড়ায়।
79. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর: ৮ই মার্চ।
80. বিশ্ব উষ্ণায়ন কী?
উত্তর : পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন কারণে বৃদ্ধি পাচ্ছে। যা পৃথিবীতে বিভিন্ন ধরনের আর্থসামাজিক ও পরিবেশগত প্রভাব বিস্তার করে। পৃথিবীর বায়ুমণ্ডলের এরূপ তাপমাত্রা বৃদ্ধিকে বৈশ্বিক বা বিশ্ব উষ্ণায়ন বলে।
81. সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে সমাজ স্বীকৃত এমন কতগুলো পদ্ধতির সমষ্টি যার মাধ্যমে সমাজ এর সদস্যদের আচরণকে সমাজ আকাঙ্ক্ষিত আচরণ প্রদর্শনে চাপ প্রয়োগ করা হয়।
82. “সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান।"-উক্তিটি কে করেন?
উত্তর: ম্যাক্স ওয়েবার (Max Weber)।
83. মূল্যবোধ কী?
উত্তর: সত্য-মিথ্যা, ঠিক-বেঠিক, ভালোমন্দ, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের ধারণার নামই মূল্যবোধ।
84. সাংস্কৃতিক বিশ্বায়ন কী?
উত্তর: সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বিশেষ এলাকার মূল্যবোধ, বিশ্বাস আচার-ব্যবহারকে ঐ এলাকায় সীমাবদ্ধ না রেখে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেয়াকে বুঝায়।
85. 'Club of Rome' কী?
উত্তর : ক্লাব অফ রোম হলো বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী নেতাদের একটি অলাভজনক, অনানুষ্ঠানিক সংস্থা, যার লক্ষ্য হলো বিশ্বব্যাপী সমস্যাগুলোকে চাপ দেওয়ার একটি সমালোচনামূলক আলোচনা।
86. গণমাধ্যম কী?
উত্তর: যে মাধ্যমের সাহায্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট বিষয়ে যাবতীয় তথ্য, সংবাদ ইত্যাদি সর্বসাধারণের অবগতির জন্য ব্যাপকভাবে প্রচার করে তাকে গণমাধ্যম বলে।
87. দুর্যোগ কী?
উত্তর: দুর্যোগ হলো প্রকৃতি বা মানুষের দ্বারা সৃষ্ট এমন ঘটনা যা স্বাভাবিক সমাজ জীবনকে গভীরভাবে ব্যাহত করে এবং মানুষ, সম্পদ ও পরিবেশের এতোটা ক্ষতি সাধন করে যার মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ এতো বেশি হয় যে, তা শুধু নিজস্ব সম্পদ দ্বারা পূরণ করা সম্ভব হয় না।
88. সংখ্যালঘু কারা?
উত্তর : কোনো বৃহৎ সমাজ বা দেশের অভ্যন্তরে বসবাসরত এমন জনগোষ্ঠীকে সংখ্যালঘু বলা হয় যারা আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে দেশের প্রভাবশালী জনগোষ্ঠী দ্বারা শাসিত হয়।
89. অপরাধ কী?
উত্তর: যে সকল কাজ সমাজ ও আইন পরিপন্থি এবং যার জন্য শাস্তির ব্যবস্থা আছে, তাই অপরাধ।
90. স্বাস্থ্য কী?
উত্তর: স্বাস্থ্য হলো শারীরিক, সামাজিক এবং মানসিক সুস্থতা।
91. 'AIDS' এর পূর্ণরূপ কী?
উত্তর: AIDS-এর পূর্ণনাম হলো- Acquired Immune Deficiency Syndrome.
92. 'GAD' এর পূর্ণরূপ কী?
উত্তর: GAD এর পূর্ণরূপ হলো- GAD - Gender And Development.
93. সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উত্তর: সামাজিক অসমতার প্রধান কারণ অর্থনৈতিক বৈষম্য।
94. 'Cultural diffusion' প্রত্যয়টির অর্থ কী?
উত্তর: 'Cultural diffusion' প্রত্যয়টির অর্থ সাংস্কৃতিক ব্যাপ্তিবাদ।
95. WAD এর পূর্ণরূপ লেখ।
উত্তর: WAD এর পূর্ণরূপ হলো- Women And Development.
96. পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণির নাম লেখ।
উত্তর : পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণির নাম হলো: ১. বুর্জোয়া বা পুঁজিপতি ও ২. প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণি।
97. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর: আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ই মার্চ।
98. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো কী কী?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো তিনটি। যথা- ১. দুর্যোগপূর্ব প্রস্তুতি, ২. দুর্যোগকালীন প্রস্তুতি এবং ৩. দুর্যোগ পরবর্তী প্রস্তুতি।
বি.দ্র- এই প্রশ্ন গুলো পড়লে ৮০-৯০% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- নৃ- বিজ্ঞান পরিচিতি ''ক -বিভাগ" অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন পেতে এখানে ক্লিক করুন
- নৃ- বিজ্ঞান পরিচিতি "খ,গ - বিভাগ" অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন পেতে এখানে ক্লিক করুন
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি "ক -বিভাগ" অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন পেতে এখানে ক্লিক করুন
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি "খ,গ - বিভাগ" অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন পেতে এখানে ক্লিক করুন
.png)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন