মানব মনোবিজ্ঞান ও সমাজকর্ম
Human psychology and social work
অনার্স ১ম বর্ষ
বিষয় কোড: 212107
অধ্যায় 1
1. মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
উত্তর: মনোবিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান বিশ্লেষণ করে।
2. মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ 'Psychology' শব্দটি কোন শব্দ থেকে উৎসারিত?
উত্তর: মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ Psychology' শব্দটি গ্রিক শব্দ 'Psyche' এবং 'Logos থেকে উৎসারিত।
3. গ্রিক শব্দ 'Psyche'-এর অর্থ কী?
উত্তর: আত্মা বা মন।
4. মনোবিজ্ঞানের ধারণাটি কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: মনোবিজ্ঞানের ধারণাটি ১৮৭৯ সালে প্রতিষ্ঠা লাভ করে।
5. পরীক্ষণ মনোবিজ্ঞানের অগ্রগতির জনক কে?
উত্তর: উইলহেম উন্ড Wilhehm Wundt নামক একজন চিকিৎসককে পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক হিসেবে বিবেচনা করা হয়।
6. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? অথবা, মনোবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান?
উত্তর: মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান।
7. মনোবিজ্ঞানের জন্ম কোন দেশে?
উত্তর: মনোবিজ্ঞানের জন্ম জার্মানিতে।
8. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: উইলহোম উন্ড।
9. 'Introduction to Psychology' গ্রন্থটি কার লেখা?
উত্তর: E. R. Hilgard.
10. বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের তিনটি বৈশিষ্ট্য কী?
উত্তর: বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের প্রধান প্রধান তিনটি বৈশিষ্ট্য হলো।
(ক) মনোবিজ্ঞানের জ্ঞান পরিমাপযোগ্য।
(খ) মনোবিজ্ঞানের জ্ঞান পরীক্ষণ ও পর্যবেক্ষণভিত্তিক।
(গ) মনোবিজ্ঞানের প্রয়োগিক দিক আছে।
11. মনোবিজ্ঞানে কাঠামো ধারণাটি কী?
উত্তর: কাঠামোবাদ পদ্ধতিতে উদ্দীপককে যতদূর সম্ভব অভিজ্ঞতার মাধ্যমে উদ্দেশ্যভিত্তিক ও সচেতনতার সাথে বিচার করা হয়।
12. মনোসমীক্ষণীয় দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য কী?
উত্তর: মনোসমীক্ষণ তত্ত্বের মূল ধারণা হচ্ছে মানুষের আচরণ তার অবচেতন সহজাত প্রবৃত্তির দ্বারা নির্ধারিত হয়।
13. কাকে আচরণবাদী মনোবিজ্ঞানী বলা হয়?
উত্তর: ইবি টেইলর।
14. সমগ্রতাবাদের মতে শিক্ষণ কী?
উত্তর: সমগ্রতাবাদ অনুসারে শিক্ষণ একটি সমগ্রিক শিক্ষণীয় পরিস্থিতির পরিজ্ঞান বা অন্তর্দর্শন।
16.পরীক্ষণ পদ্ধতি বলতে কী বুঝ?
উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কোন তত্ত্ব বা ব্যাখ্যার মধ্যকার কার্য-কারণ সম্পর্কে খুঁজে দেখার অনুসন্ধান পদ্ধতিই হলো পরীক্ষণমূলক পদ্ধতি।
17.পরীক্ষণের সুবিধাগুলো কী?
উত্তর: পরীক্ষণের সুবিধাগুলো হলো- (ক) কার্যকারণ সম্পর্ক নির্ণয়, (খ) অনুকল্প যাচাই, (গ) নিয়ন্ত্রণ এবং (ঘ) পুনরাবৃত্তি ইত্যাদি।
18. পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও।
উত্তর: বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ হলো কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ কিছু দেখা বা প্রত্যক্ষণ করা।
19. পর্যবেক্ষণের উপাদাগুলো কী?
উত্তর: পর্যবেক্ষণের উপাদনগুলো হলো: (ক) সংবেদন, (খ) মনোযোগ এবং (গ) প্রত্যক্ষণ।
20. শুমারি জরিপ কী?
উত্তর: গবেষণাধীন সমগ্রকের প্রতিটি একক থেকে যখন তথ্য সংগ্রহ করা হয়। তখন তাকে শুমারি জরিপ বলা হয়।
অধ্যায় 2
1. প্রেষণার সংজ্ঞা দাও।
উত্তর: প্রেষণা হচ্ছে অভাববোধ থেকে সৃষ্ট একটি মনোদৈহিক অবস্থা যা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রাণীকে নির্দিষ্ট আচরণের দিকে পরিচালিত করে এবং নির্দিষ্ট উদ্দেশ্য লাভের পর তার পরিসমাপ্তি ঘটে।
2. প্রেষণার ইংরেজি প্রতিশব্দ 'Motivation' কোথা থেকে উৎসাহিত হয়েছে?
উত্তর: প্রেষণা শব্দটি ইংরেজি প্রতিশব্দ 'Motivation' যা ল্যাটিন শব্দ 'Movere' থেকে উৎসারিত।
3. প্রেষণার উৎপত্তিগত অর্থ কী?
উত্তর: প্রেষণার উৎপত্তিগত অর্থ হলো To Move' বা 'চলা'।
4. প্রেষণার দু'টি প্রতিশব্দ লিখ। /
উত্তর: প্রেষণার দু'টি প্রতিশব্দ হলো- Inspiration, Dictation.
5. প্রেষণার প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর: প্রেষণা দুই প্রকার। যথা: ১. জৈবিক প্রেষণা ও ২. সামাজিক প্রেষণা।
6. প্রেষণা কোন ধরনের আচরণ?
উত্তর: অভ্যন্তরীণ আচরণ।
7. প্রেষণার তিনটি প্রধান বৈশিষ্ট্য লিখ।
উত্তর: প্রেষণার প্রধান তিনটি বৈশিষ্ট্য হলো- (ক) নির্বাচনমুখীতা, (খ) ভারসাম্য স্থাপন এবং (গ) অভ্যন্তরীণ উৎস থেকে উৎসারিত
8. 'Fixed-action Patterns FAP কী?
উত্তর: প্রাণীর নির্দিষ্ট লক্ষ্যের দিকে আচরণ করার সহজাত প্রবৃত্তিই 'Fixed action Patterns FAP.
9. 'Homeostasis' কী? উত্তর: শরীর বিভিন্ন উপায়ে তার অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে। শরীরের এই ভারসাম্য রক্ষা করার প্রক্রিয়াকেই 'Homeostasis' বলে
10. প্রেষণার চক্রটি লিখ?
উত্তর: নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে তাড়নামূলক অবস্থার হ্রাস ঘটলে ও কিছু সময়ের পরে আবার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট আচরণ করতে নোদনামূলক অবস্থার সৃষ্টি করে। প্রেষণার এই চক্রকেই 'প্রেষণা চক্র' বা 'Motivational cycle' বলে।
11. প্রেষণাচক্রের ধাপ কি কি? অথবা, প্রেষণার স্তরসমূহ কী?
উত্তর: প্রেষণা চক্রের ধাপ/স্তরসমূহ হলো- অভাববোধ, তাড়না, সন্তুষ্টি লাভের প্রত্যাশা, করণ আচরণ, উদ্দেশ্য সাধন, অভ্যন্তরীণ ভারসাম্য, পুনঃস্থাপন ও বিশ্রাম। 12. কোন ধরনের প্রেষণা শিক্ষণ ছাড়া সৃষ্টি হয়?
উত্তর: জৈবিক প্রষণা।
12. দুটি সামাজিক প্রেষণার নাম লিখ?
উত্তর: দুটি সামাজিক প্রেষণা হলো যেমন কৃতি প্রেষণা এবং আক্রমণাত্মক প্রেষণা।
13. শারীরিক শক্তির প্রধান উৎস কী?
উত্তর: শারীরিক শক্তির প্রধান উৎস হচ্ছে গ্লুকোজ।
14. VMH-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: VMH-এর পূর্ণরূপ হলো- Ventro medial Hypothalamus.
15. ESB-এর পূর্ণরূপ কী?
উত্তর: ESB-এর পূর্ণরূপ হলো- Electrical Stimulation of Brain.
16. ইসট্রোজেন কী?
উত্তর: মেয়েদের যৌন আচরণ নিয়ন্ত্রণকারী এক ধরনের হরমোন।
অধ্যায় 3
শিক্ষন
1. শিক্ষণের সংজ্ঞা দাও।
উত্তর: মানুষ জন্মগ্রহণ করার পর ধীরে ধীরে মানসিক ও শারীরিকভাবে বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে পারিপার্শ্বিক বিভিন্ন পরিবেশের সাথে উপযুক্ত প্রতিক্রিয়া করার দক্ষতা অর্জন করে। তাই বলা যায় নতুন আচরণ আয়ত্তকরনের পদ্ধতিই শিক্ষণ হিসেবে বিবেচিত।
2. সহায়ক শিক্ষণের প্রবক্তা কে?
উত্তর: সহায়ক শিক্ষণের প্রবক্তা হলেন- বি.এম স্কিনার।
3. শিক্ষণের শর্তগুলো কি?
উত্তর: অনুষঙ্গ বা সংযোগ, বলবৃদ্ধি, নৈকট, প্রেষণা। মনোযোগ পরিপক্বতা, ব্যক্তি স্বাতন্ত্র্য।
4. শিক্ষণের প্রধান তিনটি উপাদানের নাম লিখ?
উত্তর: শিক্ষণের প্রধান তিনটি উপাদান হলো:(ক) সমস্যা, (খ) প্রেষণা এবং (গ)বলবর্ধক।
5. উদ্দীপক-উদ্দীপক সংযোগ কী?
উত্তর: শিক্ষণ প্রক্রিয়ায় যখন একটি উদ্দীপকের সাথে অন্য একটি উদ্দীপকের মস্তিষ্কগত সম্পর্ক বা সংযোগ সাধিত হয় তখন তাকে উদ্দীপক- উদ্দীপক সংযোগ বলে।
7. কত সালে বি.এফ. স্কিনার করণ সাপেক্ষণের কথা বলেন?
উত্তর: ১৯৩০ সালে।
8. বলবর্ধকের ধরণগুলো কী?
উত্তর: বলবর্ধক বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- (ক) ধনাত্মক বলবর্ধক, (খ) ঋণাত্মক বলবর্ধক, (গ) মুখ্য বলবর্ধক এবং (ঘ) গৌণ বলবর্ধক।
9. বলবর্ধক কি?
উত্তর: বলবর্ধক বা বর্ধন ক্রিয়া বলতে এমন একটি উদ্দীপক কে বুঝায় যা প্রাণীর সন্তুষ্টি বিধানের জন্য দেওয়া হয়।
10. ধনাত্মক বলবর্ধক কাকে বলে?
উত্তর: যে বলবর্ধক কোন প্রতিক্রিয়াকে ভবিষ্যতে পুনরায় সংঘটিত হবার সম্ভাবনা বৃদ্ধি করে তাই ধনাত্মক বলবর্ধক। যেমন, খাদ্য।
11. গৌণ বলবর্ধক কাকে বলে?
উত্তর: সামাজিক চাহিদা নিবৃত্তির সহায়ক বলীয়ানকারী উদ্দীপককে গৌণ ধনাত্মক বলবর্ধক বলে। যেমন অর্থ বলীয়ানকারী বা শক্তিশালী উপাদান সন্তুষ্টি।
12. চিরায়ত সাপেক্ষণের প্রবক্তা কে?
উত্তর: রাশিয়ার শরীরবিদ আইভান প্যাভলভ।
13. 'Cognition' শব্দ দ্বারা কী বুঝায়?
উত্তর: 'Cognition' শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান বা উপলদ্ধি। বিশেষকরে এর দ্বারা আমাদের প্রত্যক্ষণ, স্মৃতি ও চিন্তন প্রক্রিয়াকে বুঝান হয়।
14. সুপ্ত শিক্ষণ কী?
উত্তর: সুপ্ত শিক্ষণ হচ্ছে এমন ধরনের শিক্ষণ যা ঘটতে থাকে কিন্তু ইন্দ্রিয় ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত ঐ ধরনের নির্দিষ্ট আচরণ করতে উদ্বুদ্ধ বা প্রেষিত না হয় ততক্ষণ পর্যন্ত তা প্রকাশিত হয় না।
15.পর্যবেক্ষণীয় শিক্ষণ কী?
উত্তর: যখন ইন্দ্রিয় ব্যবস্থা কোন কিছু পর্যবেক্ষণের মাধ্যমে প্রভাবিত হয়ে প্রতিক্রিয়া করে তখন পর্যবেক্ষণীয় শিক্ষণের বিষয়টি ঘটে থাকে।
16.'Law of effect' কী?
উত্তর: এ নীতিতে বলা হয় উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সন্তোষজনক হতে তা দৃঢ়তার হয় আর সংযোগ সন্তোষজনক না বলে তা শিথিল হয়ে বিলুপ্ত হয়ে যায়।
17. US-এর পূর্ণরূপ কী?
উত্তর: US-এর পূর্ণরূপ হলো- Unconditioned stimulus.
অধ্যায় 4
আবেগ
1. আবেগের উপাদানগুলো কী?
উত্তর: আবেগের দুটি উপাদান রয়েছে। এগুলো হলো। (ক) মানসিক দিক: যেমন জাগতিক, মানসিক, সামাজিক প্রত্যক্ষণ, চিন্তন, কল্পনা ইত্যাদি। (গ) শারিরীক দিক: যেমন- দেহের ভেতরের যন্ত্রাদির স্বাভাবিক ক্রিয়ার পরিবর্তন, পেশীসমূহের ত্রিনয়া ইত্যাদি।
2. জেমস- ল্যাঙ্গের মতবাদকে সূত্রাকারে প্রকাশ কর।
উত্তর: প্রত্যক্ষ দেহযান্ত্রিক পরিবর্তন- তজ্জনিত দৈহিক সংবেদন = আবেগীয় অবস্থা।
3. ক্যাননের আবেগ সম্পর্কিত মতবাদকে উন্নতি সাধন করেন?
উত্তর: ফিলিপ বার্ড।
4. আবেগের শারীরিক পরিবর্তনের মূল পরিচালক কী?
উত্তর: আবেগের শারীরিক পরিবর্তনের মূল পরিচালক হচ্ছে হাইপোথ্যালামাস।
5. কোন ব্যবস্থা স্বয়ংক্রিয় স্নায়ু ব্যবস্থাকে উত্তেজিত ও পরিচালিত করে।
উত্তর: হাইপোথ্যালামিক-লিমবিক সিস্টেম।
6. তীব্র আবেগের সময় কী সক্রিয় হয়?
উত্তর: তীব্র আবেগের ক্ষেত্রে সমবেদী তন্ত্র সক্রিয় হয়।
7. মানব দেহে গড় রক্তচাপ কত?
উত্তর: ১২০/৯০।
8. প্রেমের প্রকাশ সাধারণত কী ধরনের হয়?
উত্তর: প্রেমের প্রকাশভঙ্গি বিভিন্ন উপায়েই প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে। যেমন- আদব, আলিঙ্গন, স্নেহ, স্পর্শ, দৈহিক সংযোগ ইত্যাদি।
9. সহানুভূতি কী ধরনের আবেগ?
উত্তর: সহানুভূতি পরাকেন্দ্রিক বা সামাজিক আগে।
10.আবেগের দুটি পঠনমূলক দিক উল্লেখ কর।
উত্তর। আবেগের দুটি পঠনমূলক দিক হলো। (ক) সামাজিকীকরণ ও (খ) মানসিক বিকাশ।
11. আবেগের দুটি লাংসাত্মক প্রভাব উল্লেখ কর।অথবা, আবেগের দুটি নেতিবাচক প্রভাব লিখ।।
উত্তর। আবেগের দুটি ধংসাত্মক প্রভাব হলো- (ক) নিয়ন্ত্রণহীন 'আবেগ বিপর্যয় ডেকে আনে এবং (গ) ধর্মান্ধতা সৃষ্টি করে।
12.আবেগের সময় চোখের কী পরিবর্তন আসে?
উত্তর: আবেগের সময় চোখের তারা স্থির হয়ে যায় এবং চক্ষু গোলক অধিক বিস্ফোরিত হয়।
13. মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে?।
উত্তর: মস্তিষের হাইপোথ্যালামাস অংশ আবেগ নিয়ন্ত্রেণ করে।
আবেগের সময় ঘর্মগ্রন্থির কী ঘটে থাকে? উত্তর: আবেগের সময়ে ঘর্মগ্রন্থিগুলো অধিক হারে সক্রিয় হয়। অতিরিক্ত ঘামের কারণে দেহতাপের কিছুটা উপশম হয়।
14. আবেগের সময় বাকযন্ত্রের কী পরিবর্তন হয়?
উত্তর: আবেগের সময় কন্ঠস্বরের পরিবর্তন ঘটে। কখনো কণ্ঠস্বর কর্কশ, কথা বলায় জড়তা ইত্যাদি আবেগের সময় পরিলক্ষিত হয়।
15. ভয় কী ধরনের আবেগ?
উত্তর: ভয় একটি শরীরবৃত্তীয় আবেগ।
16. প্রেম কী ধরনের আবেগ?
উত্তর: প্রেম একটি ইতিবাচক পরাকেন্দ্রিক আবেগ।
17. অনুষঙ্গ কি?
উত্তর: গবেষণাকার্যে প্রধান উপাদানের পাশাপাশি যে সকল তথ্য বা উপাদান ব্যবহৃত হয় তাকে অনুসঙ্গ বলে।
অধ্যায় 5
প্রত্যক্ষন
1. প্রত্যক্ষণের সংজ্ঞা দাও।
উত্তর: যে প্রক্রিয়ায় ইন্দ্রিয় ব্যবস্থার মাধ্যমে ঘটনাকে নির্বাচন, সংগঠন এবং ব্যাখ্যার মধ্য দিয়ে পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া যায় তাই প্রত্যক্ষণ।
2. প্রত্যক্ষণের পূর্বশর্ত কী?
উত্তর: সংবেদন।
3. প্রত্যক্ষণে 'Cognition' বলতে কী বুঝ?
উত্তর: 'Cognition' হলো কোন বস্তুর অস্তিত্বকে জানা।
4. আপেক্ষিকতা কী?
উত্তর: যখন কোন আদর্শ মানের সাথে তুলনার বিচার প্রত্যক্ষণ সম্পন্ন হয় তখন তা প্রত্যক্ষণের আপেক্ষিকতা।
5. 'ভ্রান্ত প্রত্যক্ষণ' কী?
উত্তর: বস্তুকে বাস্তবে না দেখে ভ্রান্তভাবে দেখা।
6. প্রত্যক্ষণের মূল দিকগুলো কী?
উত্তর: প্রত্যক্ষণের মূল দিকগুলো হলো: (ক) সংবেদন, (খ) অভিজ্ঞতা ও (গ) সহজাত প্রবৃত্তি।
7. প্রত্যক্ষণে প্রধান কাজ কী?
উত্তর: প্রত্যক্ষণের মূল তিনটি কাজ হচ্ছে নির্বাচন, সংগঠন এবং ব্যাখ্যাকরণ।
8. প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো কী?
উত্তর: প্রত্যক্ষণ সংগঠনের দুটি উপাদান। এগুলো হলো: (ক) উদ্দীপক উপাদান: যেমন- নৈকট্য, সাদৃশ্য, ধারাবাহিকতা, ফাঁকপূরণ ইত্যাদি। ও (খ) জৈবিক উপাদান: প্রেষণা, আবেগ, মনোভাব, প্রবণতা, ইত্যাদি।
9.প্রত্যক্ষণে নৈকট্য কী?
উত্তর: প্রত্যক্ষণে নৈকট্য হচ্ছে উদ্দীপকগুলো যত বেশি কাছাকাছি থাকবে দলবদ্ধ হয়ে তত বেশি প্রত্যক্ষিত হবে।
10. 'Low of pragnaz's এর অর্থ কী?
উত্তর: 'Low of pragnaz's অর্থ Good form.
11. গভীরতা প্রত্যক্ষণ কী?
উত্তর: বস্তু বতদূরে কিংবা কাছে অবস্থান করেছে সে সম্পর্কিত দৃশ্যগত সংকেতকে বিশ্লেষণ করাইগভীরতা প্রত্যক্ষণ।
12.আমাদের দুটো চোখের মাঝে ফাঁকা জায়গা কতটুকু?
উত্তর: দুটো চোখের মাঝে ৫.৫" জায়গা ফাঁকা।
13. অধ্যাসের সংজ্ঞা দাও।
উত্তর: যখন আমরা সংবেদনকে সঠিকভাবে ব্যাখ্যা করি না তখন তা হয় ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস।
14. অধ্যাসের প্রধান প্রধান বৈশিষ্টসমূহ লিখ।
উত্তর: (ক) অধ্যাসে উদ্দীপক থাকে। (খ) অধ্যাসে সংবেদনকে ভ্রান্ত ব্যাখ্যা দেয়া হয়। (গ) অধ্যাসের একটা বাস্তব ভিত্তি থাকে।
15. নেশা আসক্ত ব্যক্তির দ্বারা সাধারণত কোন ধরনের প্রত্যক্ষণ হয়?
উত্তর: অলীক প্রত্যক্ষণ।
16.প্রাকৃতিক অধ্যাস কী?
উত্তর: আলোর প্রতিসরাঙ্কের কারণে সৃষ্ট অধ্যাসকে প্রাকৃতিক অধ্যাস বলে।
17. অলীক প্রত্যক্ষণের সংজ্ঞা দাও।
উত্তর: উদ্দীপকের বৈশিষ্ট্যের জন্য নয় বরং মস্তিষ্কের গোলযোগের কারণে যে সকল ভুল প্রত্যক্ষণে সৃষ্টি হয় তাকে অলীক প্রত্যক্ষণ বলে।
18. অধ্যাসের দুটি কারণ লিখ।
উত্তর: জাগতিক কারণ উদ্দীপকের গঠন ও প্রকৃতি ভ্রান্ত প্রত্যক্ষণ সৃষ্টি করে। দৈহিক কারণ দেহ যদি অসুস্থ থাকে বা ইন্দ্রিয়াদি যদি ত্রুটিপূর্ণ হয় তবে কখনো কখনো অধ্যাসের সৃষ্টি হয়।
19. অলীক প্রত্যক্ষণের দুটি কারণ লিখ।
উত্তর: দৈহিক কারণ: মস্তিষ্কে রক্ত চলাচলের প্রকৃতি ও পরিমাপের কতগুলো পরিবর্তন এবং মস্তিষ্ক-পদার্থের বিকারের জন্য অলীক প্রত্যক্ষণ হয়ে থাকে। নেশা জাতীয় পদার্থ: রক্তের মধ্যে এলকোহল, আফিং ইথার, ক্লোরোফরম বা ঐ জাতীয় পদার্থ সঞ্চিত থাকলে তা স্নায়ুমণ্ডলীকে উত্তেজিত করে এবং অলীক প্রত্যক্ষণ সৃষ্টি করে।
20. অধ্যাস ও অলীক প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য কী?
উত্তর: যখন আমরা সংবেদনকে সঠিকভাবে ব্যাখ্যা করি না তখন তা হয় অধ্যাস আর মস্তিষ্কের গোলযোগের কারণে যে সকল ভুল প্রত্যক্ষণের সৃষ্টি হয় তাকে অলীক প্রত্যক্ষণ বলে।
21. মনোযোগের বস্তুনিষ্ঠ শর্তাবলি কী?
উত্তর: যেমন তীব্রতা, আকার উদ্দীপকের অবস্থান, গতিশীলতা ইত্যাদি।
22. মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তাবলি কী?
উত্তর: যেমন- আগ্রহ ও রুচি, কামনা, আবেগ, অভিজ্ঞতা, শিক্ষা ইত্যাদি।
23. মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তাবলি কাকে বলে?
উত্তর: কোন নির্দিষ্ট বিষয় বা বস্তুত প্রতি মনোযোগ স্থাপনে সহায়তাকারী জৈবিক ও মানসিক শর্তগুলোকে ব্যক্তিনিষ্ঠ শর্ত বলে।
24. উদ্দীপক কি?
উত্তর: উদ্দীপক বলতে দেহের অভ্যন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াকে বুঝায়।
25. দূরত্বসূচক উদ্দীপক কী?
উত্তর: বস্তুর প্রকৃত অবস্থা নির্দেশকারী উদ্দীপককে বলে দূরত্বসূচক উদ্দীপক।
অধ্যায় 6
সমাজকর্ম অনুশীলনে মনোবিজ্ঞানের গুরুত্ব
1. ব্যক্তির ক্রমবিকাশের সাথে জড়িত চারটি দিকের নাম লিখ।
উত্তর: ব্যক্তির ক্রমবিকাশ বংশগতি, পরিবেশ, স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা গ্রন্থির মিথষ্ক্রিয়ার ফল।
2. ব্যক্তি সমাজকর্মের ডব্লিউ এ ফ্রিডল্যান্ডারের সংজ্ঞাটি লিখ।
উত্তর: ডব্লিউ এ ফ্রিডল্যান্ডারের মতে, "ব্যক্তি সমাজকর্ম এমন এক পদ্ধতি যা সাহায্যপ্রার্থীকে এমনভাবে সাহায্য করে যাতে সে উন্নতর সামাজিক সম্পর্ক ও সামঞ্জস্য বিধানে সক্ষম হয়ে সুখী ও অর্থবহ জীবনযাপন করতে পারে।
3. ব্যক্তি সমাজকর্মে সমাধান প্রক্রিয়ার স্তরগুলো কী?
উত্তর: সমাধান প্রক্রিয়ার স্তরগুলোর মধ্যে অনুধ্যান, সমস্যা নির্ণয় এবং সমস্যা সমাধান তাৎপর্যপূর্ণ।
4. মনোচিকিৎসা কৌশল কী?
উত্তর: মনোচিকিৎসা হলো সমস্যাগ্রন্থের আচরণ ও জীবনধারাকে পরিবর্তন করার একটা সুশৃঙ্খল ও সুচিন্তিত কৌশল।
5. ইন্ট্রা পার্সোনাল থেরাপি কী?
উত্তর: ব্যক্তির ক্ষেত্রে আন্তঃমানসিক দ্বন্দ্বভিত্তিক সমস্যার সমাধানে এ ধরনের থেরাপি ব্যবহার হয়ে থাকে।
6. সাইকো থেরাপি কী?
উত্তর: সাইকো থেরাপিতে মনোেসমীক্ষণ/ মনোবিশ্লেষণেণ্ড মাধ্যমে সমস্যাগ্রন্থের সমস্যা সমাধান করা হয়ে থাকে সাইকো থেরাপি প্রয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে, সমস্যাগ্রন্থের অন্তদৃষ্টি বাড়িয়ে তোলা, ক্ষতিকর মানসিক দ্বন্দ্বগুলে মিটিয়ে ফেলা, আত্মোপলদ্ধির উন্নয়ন করা ইত্যাদি।
7. উদ্বুদ্ধকরণ কৌশল কী?
উত্তর : উদ্বুদ্ধকরণ এমন একটি প্রক্রিয়া বা পন্থায মানুষের প্রবল ইচ্ছা, আকাঙ্খা, বিশেষ ইচ্ছা, অভিলাষ, উচ্চাঙ্খাকা, উদ্যম প্রভৃতি আচরণ পরিচালনা, নিয়ন্ত্রন বা ব্যাখ্যা করে।
8. দল সামজকর্ম কী?
উত্তর: দল সমাজকর্ম হলো দলীয় পরিবেশে অন্তর্ভূক্ত ব্যক্তিবর্গের সঙ্গে কাজ করার সুশৃঙ্খল ও সুপরিকল্পিত। প্রক্রিয়া। এতে ব্যক্তিকে দলীয় বা সামাজিক প্রতিষ্ঠানের আওতায় এনে দল সামাজকর্মী কর্তৃক সাহায্য করা হয়
অধ্যায় 7
মনোভাব
1. মনোভাবের সংজ্ঞা দাও।
উত্তর: কোন উদ্দীপকের প্রতি পূর্বেই ঝোঁকপ্রবণ হয়ে কিংবা তাৎক্ষণিকভাবে দ্রুততার সাথে পূর্ব নির্ধারিত আচরণকেই সাধারণত মনোভাব হিসেবে বিবেচনা করা হয়।
2. CER এর পূর্ণরূপ কী?
উত্তর: Conditioned Emotional Response.
3. 'ABC model of attitude' কী?
উত্তর: এ ধারণায় মনোদ্দার হচ্ছে অনুভূতি আচরণ
4.Behavior এবং জ্ঞানগত (Cognition) ধারণা এ তিনটি উপাদানের সমন্বয়।
5.মনোভাব ধারণা বা জ্ঞানগত উপাদান কী?
উত্তর: মনোভাবে ধারণাগত ঘটনা বা বিষয় সম্পর্কে ব্যক্তির প্রত্যক্ষণ, মতামত, ধ্যান ধারণা ইত্যাদি নিয়ে জ্ঞানগত উপাদান গঠিত।
6.মনোভাবের অনুভূতিগত উপাদান কী?
উত্তর: বিষয়বস্তু সম্পর্কে ব্যক্তির পছন্দ, অপছন্দ ভালোবাসা বা ঘৃণা আনন্দ বা নিরানন্দের অনুভূতি গড়ে উঠার মাধ্যমে মনোভাবে অনুভূতিগত উপাদানটির উদ্ভব।7.আচরণ কি?
উত্তর: আচরণ বলতে কোন মানুষ বা প্রাণী যা করে এবং যা কোন না কোন ভাবে পর্যবেক্ষণ করা বুঝায়।
8.আচরণবাদী মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: আচরণবাদী মনোবিজ্ঞানের জনক হলেন ওয়াটসন। মনোভাবের আচরণগত উপাদান কী?
উত্তর: মনোভাবের আচরণগত দিকটি দ্বারা পূর্বেই কোন নির্দিষ্ট বস্তুর প্রতি ঝোঁকপ্রবণ হয়ে নিদিষ্ট আচরণ সম্পাদন করাকে বুঝান হয়।
9.আবেগ, ঘৃণা ইত্যাদি মনোভাবের কোন ধরনের উপাদান?
উত্তর: অনুভূতিগত উপাদান।
10.মনোভাব কী ধরণের আচরণ?
উত্তর: মনোভাব সহজাত প্রবৃত্তিগত বা জন্মগত নয় এটি সামাজিকীকরণের মাধ্যমে মানুষকে অর্জন করতে হয়।
11. বিয়োজনমূলক মনোভাব কী?
উত্তর: বিয়োজনমূলক মনোভাব হলো সমাজস্থ সদস্যদের মধ্যে সামাজিক বন্ধনকে দুর্বল বা শিথিল করে।
12. শ্রদ্ধা, ভক্তি, অহংকার, প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদি কোন ধরনের মনোভাব?
উত্তর: নিয়ন্ত্রণমূলক মনোভাব।
13. মনোভাব সম্পর্কিত তত্ত্বসমূহ কী কী?
উত্তর: মনোভাব গড়ে উঠার ও পরিবর্তন সম্পর্কে বেশ কিছু তত্ত্বের বিকাশ ঘটেছে। এগুলো হলো:- (ক) শিক্ষণ তত্ত্ব, (খ) ভারসাম্যমূলক তত্ত্ব, (গ) অনৈক্য বা অমিল তত্ত্ব ও (ঘ) আত্মপ্রত্যক্ষণ তত্ত্ব।
14. মনোভাবের পরিবর্তনের ক্ষেত্রে উৎস কী হতে পারে?
উত্তর: মনোভাব পরিবর্তনের উৎস ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান হতে পারে।
15. মনোভাব কিভাবে পরিমাপ করা হয়?
উত্তর: নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা কোন বিষয় সম্পর্কে ব্যক্তির প্রতিক্রিয়াকে বিভিন্ন মৌখিক প্রকাশ কিংবা মূল্যায়নযোগ্য বিষয় দ্বারা পরিমাপ করে মনোভাব সম্পর্কে ধারণা করা যায়।
16. মনোভাবের পরিমাপের স্কেলগুলো কী?
উত্তর: মনোভাব পরিমাপের সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ স্কেল হলো:-(ক) থার্স্টোন স্কেল, (খ) লিকার্টের মনোভাব পরিমাপের স্কেল, (গ) বোগারডাস স্কেল, (ঘ) গাটম্যান স্কেল এবং (ঙ) ওসগুডের শব্দার্থের ভিন্নতাভিত্তিক স্কেল।
17. থার্স্টোন স্কেল কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৯ সালে।
18. কোন গ্রন্থে থার্স্টোন স্কেল প্রকাশিত হয়?
উত্তর: থার্স্টোন স্কেলটি 'Mesurement of Attitude' গ্রন্থে প্রকাশিত হয়।
19. F ধাপে কী ধরনের মানোভাব প্রকাশ হয়?
উত্তর: F ধাপে নিরপেক্ষ উক্তি প্রকাশ পায়।
20. K ধাপে কী ধরনের মনোভাব প্রকাশ করা হয়?
উত্তর: K ধাপে সবচেয়ে প্রতিকূল মনোভাব প্রকাশকারী উক্তিগুলো বিন্যস্ত করা হয়।
21. লিকার্টের মনোভাব পরিমাপের স্কেলটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৩২ সালে।
22. লিকার্টের মনোভাব পরিমাপের স্কেলটি কেন উদ্ভাবিত হয়?
উত্তর: দলীয় মনোভাব পরিমাপের জন্য ভিন্ন ধরনের স্কেল উদ্ভাবন করেন।
23. কত নম্বর দেয়া হয়?
উত্তর: একমতের ক্ষেত্রে ৪নম্বর দেয়া হয়।
অধ্যায় 8
বুদ্ধী
1. বুদ্ধির সংজ্ঞা দাও।
উত্তর: বুদ্ধি অতীত অভিজ্ঞতার আলোকে একটি বিমূর্ত সাধারণ চিন্তার ক্ষমতা। যার মাধ্যমে উদ্দেশ্য, উপায় ও ফলাফলের মধ্যে সামঞ্জস্যতা স্থাপনের মাধ্যমে নতুন পরিবেশে মোকাবিলা করার ক্ষমতা প্রকাশিত হয়।
2. বার্ট এর মতে বুদ্ধির সংজ্ঞাটি কী?
উত্তর: বার্ট এর মতে, "বুদ্ধি হচ্ছে নতুন অবস্থা ও নতুন সমস্যার সাথে মানিয়ে দেহ মনের চলবার ক্ষমতা।"
3. অধিকাংশ মনোবিজ্ঞানী বুদ্ধিকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন?
উত্তর: মনোবিজ্ঞানিগণ বুদ্ধিকে একটি প্রলক্ষণ বা Trait' হিসেবে দেখতে চান।
4. বুদ্ধি পরিমাপের জন্য কি কি উপাদান প্রয়োজন?
উত্তর: ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা। দল ভিত্তির অভিক্ষা।
5. জ্ঞানগত ক্ষমতার মধ্যে সাধারণত কী অন্তর্ভুক্ত থাকে?
উত্তর: মৌখিক ক্ষমতা, যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন সমাধান মূলক দক্ষতা জ্ঞানগত ক্ষমতার অন্তর্ভুক্ত।
6. পিঁয়াজে জ্ঞানগত বিকাশে কয়টি স্তরের কথা বলেছেন
উত্তর: পিঁয়াজে জ্ঞানগত উন্নয়ন ও বিকাশে চারটি স্তর নির্দিষ্ট করেছেন।
7. বুদ্ধি অভীক্ষা কী?
উত্তর: মনোবিজ্ঞানিগণ যে অভীক্ষা দ্বারা-বুদ্ধি পরিমাপ করেন তাই বুদ্ধি অভীক্ষা।
8. মানসিক প্রতিবন্ধীদের IQ মাত্রা কত?
উত্তর: ৭০ এর কম।
9. বিনে-সাইমন বুদ্ধি অভীক্ষার সর্বশেষ সংস্করণ কত সালে হয়?
উত্তর: ১৯১১ সালে।
10. বিনে-সাইমন বুদ্ধি অভীক্ষাটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯০৫ সালে।
11. স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভীক্ষাটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯১৬ সালে।
12. বুদ্ধ্যঙ্ক অনুসারে মানসিক প্রতিবন্ধীর বুদ্ধ্যঙ্ক কত?
উত্তর: ৭০ এর নিচে।
13. বুদ্ধ্যঙ্ক কী?
উত্তর: বুদ্ধ্যঙ্ক একটি আনুপাতিক ধারণা। এতে ব্যক্তির শারীরিক বয়সের সাথে মানসিক বয়সের তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়। বয়সের সাথে সাথে মানসিক অবস্থারও পরিবর্তন হয় বলে এ ধরনের তুলনামূলক উপস্থাপন অনেক ক্ষেত্রে যথাযথ মনে করা হয়।
14. IQ এর পূর্ণরূপ কি?
উত্তর: IQ এর পূর্ণরূপ হলো Inteliligence Outient.
15. WPPSI এর পূর্ণরূপ কী?
উত্তর: The Wechsler preschool and primary scale of intelligence.
17. কত সালে দলগত অভীক্ষার প্রবর্তন করা হয়?
উত্তর: ১৯১৭ সালে।
18. বুদ্ধি অভীক্ষার বৈশিষ্ট্য কী?
উত্তর: বুদ্ধি অভীক্ষার দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো: (ক) নির্ভরযোগ্যতা এবং (খ) যথার্থতা।
19. পাস অ্যালং অভীক্ষাটি কে প্রবর্তন করেন?
উত্তর: মনোবিজ্ঞানী আলেকান্ডার পাস অ্যালং অভীক্ষাটি প্রবর্তন করেন।
20. ধাঁধা পথ অনুসরণ অভীক্ষাটির প্রবর্তন করেন কোন মনোবিজ্ঞানী?
উত্তর: S.D. Porteus
21. 'Reaction range' কী?
উত্তর: বংশগতির মাধ্যমে নির্ধারিত নির্দিষ্ট সীমারেখা অবস্থান করে ব্যক্তি তার উপযোগী পরিবেশের মধ্য দিয়ে বুদ্ধিমত্তার সীমারেখার ভেতরে থেকে নিজেকে বিকশিত করতে পারে। বংশগতির মাধ্যমে নির্ধারিত এ সীমাকে তাত্ত্বিকগণ 'Reaction range হিসেবে অভিহিত করেছেন।
23. মানসিক বয়স কী?
উত্তর: অভীক্ষার্থী যে বয়সের প্রশ্নপত্র বা পরিস্থিতির মোকাবিলা করতে পারে সে বয়সকেই মানসিক বয়স বলে।
24. প্রকৃত বয়স কী?
উত্তর: সাধারণভাবে জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় তাকে সময়ানুক্রমিক বা প্রকৃত বয়স বলে।
25. নিউরন কী?
উত্তর: নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক।
অধ্যায় 9
স্মৃতি ও বিস্মৃতি
1. স্মৃতির সংজ্ঞা দাও। অথবা, স্মৃতি কি?
উত্তর: অতীত অভিজ্ঞতার একটি ছবি আমাদের মনের মধ্যে থাকে এবং বিষয়বস্তু আমাদের ইন্দ্রিয়ের সম্মুখে না থাকলে ও মানস ছবির সাহায্যে আমরা যখন বিষয়বস্তুর ১৯ প্রতিরূপকে প্রয়োজন মতো স্মরণ করি তাই স্মৃতি।
2. পুনরুদ্রেগ বলতে কী বোঝ?
উত্তর: মনে সংরক্ষিত প্রতিরূপগুলোকে ব্যক্ত করার মানসিক ক্রিয়াকেই পুনরুদ্রেগ বলে।
3. এপিসোডিক স্মৃতি কী?
উত্তর: প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে যা অর্জন করা হয় তাই এপিসোডিক স্মৃতি।
4. স্মৃতি সংরক্ষণ কোন ধরনের প্রক্রিয়া?
উত্তর: স্মৃতি সংরক্ষণ একটি স্নায়ুবিক প্রক্রিয়া।
5. স্মৃতির প্রথম ধাপ কোনটি?
উত্তর: প্রত্যক্ষণ বা উদ্দীপক অন্তর্ভুক্তকরণ স্মৃতির প্রথম ধাপ।
6. এনকোড কী?
উত্তর: যে প্রক্রিয়ায় তথ্যকে পরিবর্তিত করে স্মৃতিতে স্থাপন করা হয় তাই এনকোড।
7. দর্শন সংকেত কী?
উত্তর: ছবির মতো করে তথ্যকে মানসিকভাবে উপস্থাপন ১ করাই দর্শন সংকেত।
8. সংরক্ষণকে মনোবিজ্ঞানীরা কী হিসেবে আখ্যায়িত করেছেন?
উত্তর: সংরক্ষণকে মনোবিজ্ঞানিগন 'Metamemory' হিসেবে আখ্যায়িত করে থাকেন।
9. পুনরুদ্বার কী?
উত্তর: সংরক্ষিত বিষয়টিকে স্মৃতিতে ধারণ করার পর তা পুনরুদ্রেক করাই হলো পুনরুদ্ধার।
10. স্মৃতির ধাপগুলো কী?স্মৃতির ধরণগুলো কী?
উত্তর: ক. সংবেদী স্মৃতি। খ. অল্পস্থায়ী স্মৃতি এবং গ. দীর্ঘস্থায়ী স্মৃতি।
11.স্মৃতির কোন ধাপটি ক্যামেরার মতো কাজ করে?
উত্তর: সংবেদী স্মৃতি।
12. সংবেদী স্মৃতি কাকে বলে?
উত্তর: আমরা যা কিছু দেখি, শুনি, গন্ধ পাই বা স্পর্শ করি সেগুলোর একটি তাৎক্ষণিক ছবি গ্রহণ করে যে স্মৃতিতে রাখা হয় তাই সংবেদী স্মৃতি।
13. 'Saccadic eye movement' কী?
উত্তর: যখন আমরা কোন দৃশ্যগত উদ্দীপকের দিকে লক্ষ করি তখন মনে হয় আমাদের প্রতিক্রিয়া একটি ক্রমাগত প্রক্রিয়া। মূলতা এটি বিভিন্ন বস্তুর প্রতি আমাদের চোখের দৃষ্টি নিবদ্ধতার সমন্বয়ে গড়ে উঠে। যাকে বলা হয় 'Saccadic eye movement'.
14. প্রতিরূপ স্মৃতি কী?
উত্তর: প্রতিরূপ স্মৃতি হচ্ছে একটি সংবেদী রেজিস্ট্রার যা দৃশ্যগত উদ্দীপকের মানসিক বিষয়টিকে ধারণ করে।
15. 'Mnemonic' শব্দ দ্বারা কী বুঝান হয়?
উত্তর: 'Mnemonic' শব্দটি গ্রিক শব্দ যার দ্বারা নির্দিষ্ট স্মৃতিশক্তি উন্নয়মূলক কৌশল সম্পর্কিত স্মৃতিকে বুঝান হয়।
16. 'Memory pegs' কী?
উত্তর: যখন কোন কিছু স্মরণ করার জন্য পূর্ব স্মৃতি সংকেত হিসেবে কাজ করে তখন এ ধরনের সংকেতগুলোকে স্মৃতি বিন্দু বা 'Memory pegs' বলা হয়।
17. ছন্দ পদ্ধতি কী?
উত্তর: ছন্দের আকারে যখন বিষয়কে পুরুদ্রেগ করা হয় তখন তা ছন্দ পদ্ধতি
18. প্রত্যাভিজ্ঞা পদ্ধতিটি কী?
উত্তর। প্রত্যাভিজ্ঞ পদ্ধতিতে সম্ভাব্য অনেকগুলো উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে বলা হয়। প্রান্ত উত্তরের মধ্য দিয়েই স্মৃতি সম্পর্কে পরিমাপ করা হয়।
19. প্রত্যাডিজ্ঞা পদ্ধতিতে স্মৃতি সংরক্ষণের হার নির্ধারণের সূত্রটি কী?
উত্তর: প্রত্যাভিজ্ঞা পদ্ধতিতে স্মৃতি সংরক্ষণের হার সাধারণত নিম্নলিখিতভাবে বের করা হয়।
20.পুনঃশিক্ষণ পদ্ধতি কী?
উত্তর: পুনঃশিক্ষন পদ্ধতিতে পূর্বে একবার শিক্ষা করা হয়েছে এমন বিষয়বস্তুকে পুনরায় শিখতে দেয়া হয়। পরবর্তীতে উভয় ক্ষেত্রের সময় ও প্রচেষ্টার মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়।
21.বিস্মৃতির সংজ্ঞা দাও।
উত্তর: মনোবিজ্ঞানীরা বিস্মৃতি প্রত্যয়টি দিয়ে দীর্ঘস্থায়ী স্মৃতিতে ধারণকৃত ও সংরক্ষিত তথ্যের হারিয়ে যাওয়াকে বুঝিয়ে থাকেন।
22. বিস্মৃতি সম্পর্কীয় একটি তত্ত্বের নাম লিখ।'आरि২০১৮ উত্তর: বিস্মৃতি সম্পর্কীয় একটি তত্ত্বের নাম হলো- প্রতিবন্ধকতা তত্ত্ব।
23. উদ্বুদ্ধকরণ তত্ত্বটি কী?
উত্তর: উদ্বুদ্ধকরণ তত্ত্ব অনুসারে আমরা বিস্তৃত হই আমরা অনেক তথ্য বিস্তৃত করতে চাই।
24. বিস্মৃতির সাধারণ কারণগুলো কী?
উত্তর: বিস্মৃতির সাধারণ কারণগুলো হলো-(ক) অনুশীলনের অভাব, (খ) আবেগীয় বাধা, (গ) আঘাত, (ঘ) অবদমন ও (৬) মনোযোগ ও অনুরাগের অভাব ইত্যাদি।
25. গ্রেচেস্টা ও ভুল শিক্ষণের জনক কে?
উত্তর: মনোবিজ্ঞানী ই.এল, ঘর্নডাইক।
26. স্মৃতির ছাপের প্রধান বৈশিষ্ট্য কী কী?
উত্তর: স্মৃতির ছাপের দুটো বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। তা হলো: প্রথমত, ছাপের শক্তি অর্থাৎ কি শক্তিতে এটিকে প্রবিষ্ট্য করা হয়েছে। দ্বিতীয়ত, বিলুপ্তির ক্ষেত্রে বাধা। অর্থাৎ ছাপটি বিস্মৃতি থেকে নিজেকে কতটুকু রক্ষা করতে পারে।
27. বিস্মৃতির দুটি কারণ লিখ।
উত্তর: বলবৃদ্ধির অভাব, আঘাত।
28. স্বল্পস্থায়ী স্মৃতির স্থায়িত্বকাল কত?
উত্তর: ১৫ থেকে ২৫ সেকেন্ড। সর্বোচ্চ ৩০ সেকেন্ড।
29. CNS এর পূর্ণরুপ কি? [জা. বি. ২০১৫, ২০১৭/
উত্তর: Central nervous system.
অধ্যায় 10
ব্যাক্তিত্ব
1. ব্যক্তিত্বের সংজ্ঞা দাও।
উত্তর: ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির একটি সামগ্রিক বৈশিষ্ট্যের ধরণ যা ব্যক্তির পরিবেশের সাথে সম্পর্কিত পার্থক্যসূচক আচরণ, অনুভব ও চিন্তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়।
2. ল্যাটিন শব্দ Persona কথাটির অর্থ কি? /জা. বি. ২০১৭/ উত্তর: ল্যাটিন শব্দ Persona কথাটির অর্থ হলো মুখোশ।
3. ব্যক্তিত্বের কমপক্ষে ইংরেজি কয়টি শব্দ দ্বারা প্রকাশ করা যায়? ১
উত্তর: ১৮০০০।
4. অন্তর্মুখী ব্যক্তিত্ব বলতে কী বুঝ?
উত্তর: অন্তর্মুখী ব্যক্তিত্ত্বের মানুষ সব সময়ে নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। সমাজের অন্যান্য লোকদের ব্যাপারে তাদের আগ্রহ অত্যন্ত কম। এ ধরণের ব্যক্তিরা আত্মত্মকেন্দ্রিক হয়।
5. মনোবিজ্ঞানী স্পেনগার কয় ধরনের ব্যক্তিত্বের কথা বলেছেন?
উত্তর: ছয় ধরনের।
6. আদি সত্তা Id কী?
উত্তর: আদি সত্তা হচ্ছে ব্যক্তিত্বের সহজাত ও আদি উপাদনা এবং এটি মানুষের সুখকর ও আনন্দদায়ক পরিতৃপ্ততার নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়।
7. অহম Ego কী?
উত্তর: অহমকে ব্যক্তিত্বের সিদ্ধান্ত তৈরিকারী বা গ্রহণকারী উপাদান হিসেবে দেখা হয় এবং এটি বাস্তবতার 'নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়।
8. অধিসত্তা কি? অথবা, Super-ego কী?
উত্তর: অহম যেখানে সমাজের বাস্তবতার দিকের সাথে জড়িত অধিসত্তা যেখানে ব্যক্তিত্বের নৈতিক উপাদানগুলোকে * অন্তর্ভুক্ত করে। অর্থাৎ সামাজিক মানদণ্ড অনুযায়ী 'সঠিক' এবং 'সঠিক নয়' এমন দিকটি অধিসত্তার অন্তর্ভুক্ত।
9. আত্মরক্ষণ কৌশল কী?
উত্তর: আত্মরক্ষণ কৌশল হচ্ছে এক ধরনের অবচেতন প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বিভিন্ন অস্বস্তিকর আবেগ যেমন উদ্বিগ্নতা এবং দোষীভাব থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করে।
10. অবদমন কী?
উত্তর: অবনমনের মাধ্যমে আমরা অবচেতন অনুকৃতি, চিন্তা এবং আবেগগুলোকে অবদমন করি বা চেপে রাখি।
11. প্রতিফলন কী?
উত্তর: প্রতিফলনের মাধ্যমে অন্যের প্রতি নিজের চিন্তা, অনুভব বা উদ্দেশ্যকে প্রকাশিত করে।
12. প্রতিক্রিয়া সৃষ্টি কী?
উত্তর: প্রতিক্রিয়া সৃষ্টির মাধ্যমে যে আচরণটি প্রকাশিত হয় তা সত্যিকার অনুভূতির ঠিক বিপরীত।
13. ফ্রয়েড কে ছিলেন?
উত্তর: ফ্রয়েড ভিয়েনার একজন চিকিৎসক ছিলেন।
14. মুখকাম স্তরে শিশুর যৌন সুখের উৎস কী?
উত্তর: মুখকাম স্তরে শিশুর যৌন সুখের উৎস হচ্ছে মুখ কামড়, চোষণ, চিবানো ইত্যাদি।
15. ব্যক্তিত্বের মনো-সামাজিক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ব্যক্তিত্বের মনো-সামাজিক তত্ত্বের প্রবক্তা হলেন সিগমুন্ড ফ্রয়েড।
16. ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব গঠনের উপাদানগুলো কি কি?
উত্তর: ১. জৈবিক; ২. মনস্তাত্বিক উপাদান।
Oedipal complex' কী?
উত্তর: 'Oedipal complex' এ ছেলে শিশু তার মায়ের প্রতি আকর্ষিত হয় এবং বাবাকে পতিপক্ষ মনে করে। একইভাবে মেয়ে শিশু তার বাবার প্রতি আকর্ষণ অনুভব করে।
17. সুপ্ত স্তরের প্রধান দিক কী?
উত্তর: সুপ্তস্তরে যৌনতা ব্যাপকভাবে অবদমিত হয়। অর্থাৎ তা সুপ্ত থাকে। এ সময়ে শিশু তার পরিবারের বাইরে বিভিন্ন সামাজিক যোগাযোগে জড়িয়ে পড়ে।
18. মৌলিক বিরোধ কী?
উত্তর: শিশু যখন পিতামাতার ব্যাপারে অসন্তুষ্ট থাকে তখন তাদের মধ্যে সৃষ্ট মনোভাবই মৌলিক বিরোধ হিসেবে পরিচিত।
19. ব্যক্তিত্বের ধারণায় অহম এর প্রবর্তক কে?
উত্তর: কার্ল রজার্স ব্যক্তিত্বের ধারণায় অহম নামক একটি উপাদানকে চিহ্নিত করেন।
20. অহং/অহম কী?
উত্তর: অহং হচ্ছে বিশ্বাসের সমষ্টি যা আত্মপ্রকৃতি, ১ স্বাতন্ত্রসূচক গুণাবলিও বৈশিষ্ট্য সম্বলিত আচরণের সমন্বয়ে গঠিত। এটি নিজের সম্পর্কে একটি মানসিক চিত্র।
21. সাক্ষাৎকার কী?
উত্তর: দুই ব্যক্তির মধ্যে নির্দিষ্ট কোন উদ্দেশ্য দিয়ে ১ কথোপকথনকে সাক্ষাৎকার বলে।
22. ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার কয় ধরনের হতে পারে?
উত্তর: ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার চার ধরনের হতে পারে। এগুলো হলো:
(ক) অনুসূচিবিহীন সাক্ষাৎকার, (খ) অনুসূচিভিত্তিক সাক্ষাৎকার, (গ) চাপমূলক সাক্ষাৎকার এবং (ঘ) ধারাবাহিক সাক্ষাৎকার।
23. অনুসূচিভিত্তিক সাক্ষৎকার কী?
উত্তর: অনুসূচিভিত্তিক সাক্ষাৎকারে সাক্ষাৎকার গ্রহণকারী পূর্ব নির্ধারিত প্রশ্নপত্র অনুযায়ী সাক্ষাৎকার গ্রহণ করে থাকেন
অধ্যায় 11
গণযোগাযোগ ও সামষ্টিক আচরণ
1. জনমতের সংজ্ঞা দাও।
উত্তর: জনমত হলো সমাজ বা রাষ্ট্র সম্বন্ধীয় বিতর্কিত কোন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জনগণের কল্যাণধর্মী, যৌক্তিক, সূচিন্তিত ও দৃঢ় অভিমত।
2. জনমত শব্দের অর্থ কি?
উত্তর: জনগণের মতামত।
3. জনমত গঠনের ধাপগুলো কী?
উত্তর: জনমত গঠনের প্রক্রিয়াটিকে মোট চারটি ধাপে সম্পন্ন হয় এগুলো হলো:
(ক) সমস্যা নির্বাচন, (খ) অনুসন্ধান ও গবেষণা, (গ) মতবিরোধের পর্যায় এবং (ঘ) মতৈক্য।
4. প্রতিনিধিত্বমূলক নমুনা নির্বাচনের পদ্ধতিগুলো কী?
উত্তর: প্রতিনিধিত্বমূলক নমুনা নির্বাচনের পদ্ধতিগুলো হলো: (ক) কোটা নিয়ন্ত্রণ পদ্ধতি এবং (খ) অঞ্চল পদ্ধতি।
5. জনমতের দুটি গুরুত্ব উল্লেখ কর।
উত্তর: জনমতের দুটি গুরুত্ব হলো: (ক) জনমত জনকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণে সাহায্য করে। ও (খ) গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে।
6. প্রচারণার সংজ্ঞা দাও।
উত্তর: প্রচারণা হচ্ছে কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য কোন বিষয়ের সঠিকতা যাচাই না করে প্ররোচনামূলক তথ্য সরবরাহের মাধ্যমে জনগণের মতামতের পরিবর্তন প্রক্রিয়া।
7. প্রচারণা শব্দটির উৎস কী?
উত্তর: প্রচারণার প্রতিশব্দ "Propaganda" ল্যাটিন শব্দ "Propagare" থেকে উদ্ভূত যার অর্থ হলো "To generate" অর্থাৎ জন্মদান করা বা উৎপাদন করা। প্রচারণা শব্দটির মূল অর্থ হলো কোন একটি মতবাদের বিস্তৃতির বা প্রসারের জন্য সুসংগঠিত পরিকল্পনা।
8. প্রচারণা সম্পর্কে জেমস্ ড্রেভার এর সংজ্ঞাটি কী?
উত্তর: জেমস্ ড্রেভার এর মতে, "প্রধানত অভিভাবন এবং আবেগ আপ্লুত শব্দ প্রয়োগের মাধ্যমে ব্যক্তি বা জনসাধারণের মধ্যে কোন বিশেষ মনোভাব সৃষ্টি করার উদ্দেশ্যে সুসংগঠিত প্রচেষ্টাকে প্রচারণা বলে।"
9. মনোবিজ্ঞানী এল. ডবলিউ, ডোব প্রচারণাকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর: তিন ভাগে।
10. সমাজ মনোবিজ্ঞানী কিংবল ইয়ং এর মতে প্রচারণা কত ধরনের?
উত্তর: দুই ধরনের।
11. সাধারণ প্রচারণা কী?
উত্তর: জনসাধারণের অভিমত বা মনোভাব পরিবর্তনের জন্য বিজ্ঞাপন, শিক্ষা বা পরামর্শের মাধ্যমে যে প্রচারণা চালানো হয় তাকে সাধারণ প্রচারণা বলে
12.ফলপ্রসূ প্রচারণার দুটি নীতি লিখ।
উত্তর: ফলপ্রসূ প্রচারণার দুটি নীতি হলো- ১. তথ্য উপস্থাপনা নীতি ও m২. সুস্পষ্টতা নীতি।
13.জনমত গঠনে বেতারের ভূমিকা কী?
উত্তর: বেতারে প্রচারিত নাটক, সংবাদ, বক্তৃতা এবং সমসাময়িক ঘটনাবলির প্রতিবেদন প্রভৃতি সহজেই সকল শ্রেণির জনগণকে প্রভাবিত এবং জনমত গঠনে সহায়তা করে
14. জনমত গঠনে টেলিভিশনের ভূমিকা কী?
উত্তর: টেলিভিশনে প্রচারিত নাটক, সংবাদ, ছায়াছবি, শিক্ষামূলক ও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়। এগুলো জনমত গঠন ও পরিবর্তণে সক্রিয় ভূমিকা রাখে।
15. জনমত গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কী?
উত্তর: শিক্ষা প্রতিষ্ঠানে যে সব বিষয়ে শিক্ষা দেয়া হয় তা তাদের মনের উপর খুব প্রভাব ফেলে এবং এগুলো জনমত গঠনে খুবই কার্যকরী হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের কার্যাবলি ও শিক্ষা সম্পর্কীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ অভীষ্ট লাভ করা যেতে পারে।
16. 'Propaganda; Its Psychology and Technique বইটি কার লেখা?
উত্তর: সমাজ মনোবিজ্ঞানী এল, ডবলিউ, ডোব।
17. 'HandBook of Social Psychology' বইটি কার লেখা
উত্তর: মনোবিজ্ঞানী ই. ফ্রিম্যান (E. Freeman).
18. 'Institute of Propaganda Analysis' কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থাপিত হয় Instituz of Propaganda Analysis.


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন